CPIM win Nokha Rajasthan municipality: বিজেপিকে বড় ধাক্কা দিল CPIM, ২৯টি ওয়ার্ডে জয়, কোথায়?

বড় জয় পেয়েছে সিপিআইএম। তারা পৌরসভা ভোটে বিজেপিকে বড় ধাক্কা দিয়েছে। নিজেদের ঝুলিতে নিয়ে এসেছে ২৯টি আসন। তারপরই সেখানকার নেতা-কর্মীদের আবির খেলতে দেখা গিয়েছে।

Advertisement
বিজেপিকে বড় ধাক্কা দিল CPIM, ২৯টি ওয়ার্ডে জয়, কোথায়?নোখা মিউনিসিপ্যালিটিতে বড় জয় সিপিআইএম-এর (ছবি: সিপিআইএম)
হাইলাইটস
  • বড় জয় পেয়েছে সিপিআইএম
  • তারা পৌরসভা ভোটে বিজেপিকে বড় ধাক্কা দিয়েছে
  • নিজেদের ঝুলিতে নিয়ে এসেছে ২৯টি আসন

এবার বিরাট জয়ের মুখ দেখল সিপিআইএম। বিজেপিকে বড় ধাক্কা দিল। রাজস্থানের নোখা পৌরসভায় তারা ২৯টি ওয়ার্ডে জিতেছে। এই পৌরসভায় মোট আসন সংখ্যা ৪৫টি। সেখানেই সংখ্যাধিক্য আসনে জয় পেয়েছে এই বাম দল। আর তাতেই খুশি বাংলার সিপিআইএম সমর্থকদের একাংশও। 

প্রসঙ্গত, এই পৌরসভায় ১৩টি আসনে জিতেছে বিজেপি। এছাড়া ৩টি ওয়ার্ডে জিতেছেন নির্দল প্রার্থীরা। আর সিপিআইএম জিতে নিয়েছে ২৯টি আসন। আর ফল প্রকাশের পরই সিপিআইএম-এর কর্মী সমর্থকেরা লাল আবির খেলতে শুরু করেন। তাঁদের স্লোগান দিতে দেখা যায়। 

বিজেপির রেজাল্ট ভাল হয়নি
ও দিকে এই পৌরসভায় বিজেপির রেজাল্ট মোটেও ভাল হয়নি। তারা মাত্র ১৩টি আসন জিতেছে। এননকী হারের মুখ দেখতে হয়েছে বিজেপির একাধিক বর্ষীয়ান নেতাদের। শহর মণ্ডল সভাপতি গঙ্গারাম প্রতীক হেরেছেন। এমনকী প্রাক্তন পৌরপ্রধান নির্মল ভূরাকেও হারতে হয়েছে। এরপরই দলের মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। 

ঝনবর পরিবারের দাপট চলছে
যদিও এই অঞ্চলে এখনও ঝনবর পরিবারের দাপট অব্যাহত রয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ, দুই শিবির থেকেই ভাল ফল করেছেন এই পরিবারের লোকজন। এই যেমন বিকাশ মঞ্চ থেকে নারায়ণ ঝনবর এবং সন্তোষ ঝনবর জয় ছিনিয়ে নিয়েছেন। অন্যদিকে বিজেপির প্রভাবশালী নেতা শ্রীনিবাসও ঝনবরের পুত্র মহেশ ঝনবরও বড় মার্জিনে জিতে এসেছেন। আর তাতেই পরিষ্কার যে এখানকার রাজনীতিতে ঝনবর পরিবারের দাপট এখনও বজায় রয়েছে। 

কী বলছে সিপিআইএম?  
এই জয়ে অবশ্যই খুশি সিপিআইএম। এই জয়ের পর দলীয় কর্মীদের অভিনন্দন জানিয়েছেন সিপিআইএম-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম বেবি। তিনি দাবি করেন, এভাবেই বিজেপি এবং অন্যান্য সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। 

এক ভোটে পেয়েছেন বিজেপি প্রার্থী
এদিকে পর্বতসর পৌরসভায় বিজেপি’র এক প্রার্থী মাত্র একটি ভোট পেয়েছেন বলে খবর। দিদোয়ানা-কুচমান জেলার এই পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে এই এমন অদ্ভুত ফল সামনে এসেছে। সেখানে বিজেপি প্রার্থী কৈলাস চাঁদ মাত্র ১টি ভোট পেয়েছেন বলে জানা যাচ্ছে। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement