
ঘূর্ণিঝড় আকভান আসছে, সতর্কতা বিশাখাপত্তনমের সৈকতে - পিটিআইঘূর্ণিঝড় আকভান (Cyclone Akvan)-এর জেরে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জানাল হাওয়া অফিস। এই বৃষ্টি চলতে পারে শনিবার সকাল থেকে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। অন্যদিকে পুরী সহ ওড়িশার উপকূলীয় এলাকাগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কলকাতায় আজ ও শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। IMD-র সর্বশেষ আপডেট বলছে, পুরীর দক্ষিণে গোপালপুরে ল্যান্ডফল হবে ঝড়টির।
ওড়িশার ৭ জেলায় স্কুল, কলেজ সব বন্ধ তিনদিন
IMD জানিয়েছে, শুক্রবার দুপুর নাগাদ ওই ঝড়টি অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার মাঝামাঝি উপকূলে আছড়ে পড়বে। তবে বেশি তাণ্ডব চলার আশঙ্কা ওড়িশাতেই। যার নির্যাস, পুরী সহ ওড়িশা ও অন্ধ্রের উপকূলে হাই অ্যালার্ট। ওড়িশায় ৭টি জেলায় স্কুল, কলেজ সম্পূর্ণ বন্ধ রাখা হল ১৯, ২০ ও ২১ নভেম্বর। এই ৭ জেলা হল, গঞ্জাম, গজপতি, পুরী, জগতসিংপুর, কেন্দ্রাপাড়া, কান্ধামাল ও খুর্দা।
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর গতিপথ ইতিমধ্যেই পরিবর্তন। অঘূর্ণিঝড়ের অভিমুখ উত্তর দিকে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা বাড়ছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কয়েকটি এলাকায় আগামী ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
The Severe Cyclonic Storm “Akvan” [Pronunciation: Akvan] over the westcentral Bay of Bengal moved northwards with the speed of 12 kmph during past 06 hours and lay centered at 0530 hours IST of today, the 19th November, 2026 over the same region, near Latitude 14.5°N and Longitude 85.3°E, about 440 km east-southeast of Narsapur (Andhra Pradesh), 440 km south-southeast of Kalingapatnam (Andhra Pradesh), 580 km east-northeast of Chennai (Tamil Nadu), 530 km south of Gopalpur (Odisha) and 590 km south of Puri (Odisha). It is likely to move north-northwestward and cross North Andhra Pradesh & Yanam and South Odisha coasts between Narsapur and Puri, close to east of Gopalpur, by noon of 20th November, 2026 with the maximum sustained wind speed of 90-100 kmph gusting to 110 kmph.
— India Meteorological Department (@Indiametdept) November 19, 2026
ঘূর্ণিঝড় কিছুটা শক্তি কমিয়েছে, গতিপথও বদলেছে
বুধবার দুপুরে ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে প্রায় ৬০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে শুক্রবার দুপুরের মধ্যে দক্ষিণ ওড়িশায় গোপালপুরের কাছে ল্যান্ডফল হতে পারে। সেই সময় ঝড়ের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটারেও।
প্রথম দিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, আকভান অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। সে ক্ষেত্রে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার হওয়ার আশঙ্কা ছিল। কিন্তু মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ঘূর্ণিঝড়টি কিছুটা শক্তি হারায়। বদলায় সম্ভাব্য গতিপথও। বুধবারের পূর্বাভাসে দেখা যাচ্ছে, সেটি প্রায় সোজা উত্তরমুখী হয়ে এগোচ্ছে। ফলে ওড়িশার উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করে দক্ষিণবঙ্গের আরও কাছাকাছি চলে আসতে পারে।
পশ্চিমবঙ্গে কোথায় কোথায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ঝড়ের গতিবেগের তেমন প্রভাব পড়ার সম্ভাবনা নেই। তবে বৃষ্টির পরিমাণ নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে ওড়িশা লাগোয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অতিভারী বৃষ্টি হতে পারে। ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ২০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বিচ্ছিন্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও হাওড়ার কিছু এলাকাতেও ভারী বৃষ্টি হতে পারে।
দুর্যোগে বাঁচতে ওড়িশায় একাধিক ব্যবস্থা
এদিকে ঘূর্ণিঝড়ের মোকাবিলায় সতর্ক ওড়িশা সরকার। পুরী, জগৎসিংহপুর এবং কেন্দ্রাপাড়া জেলার প্রশাসনকে যুদ্ধকালীন তৎপরতায় সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নিচু ও বিপজ্জনক এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। গঞ্জাম, গজপতি, পুরী, জগৎসিংহপুর, কেন্দ্রাপাড়া এবং কন্ধমাল জেলায় বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সমস্ত স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার পর্যন্ত সরকারি কর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে।
ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। ভুবনেশ্বরের রাজ্য বিপর্যয় মোকাবিলা নিয়ন্ত্রণকক্ষে পরিস্থিতি পর্যালোচনার পর তিনি জানিয়েছেন, রাজ্য সরকার সম্পূর্ণ প্রস্তুত। প্রাণহানি শূন্যে নামিয়ে আনাই সরকারের প্রধান লক্ষ্য। পরিস্থিতির উপর ২৪ ঘণ্টা নজরদারির জন্য ১৬ জন সিনিয়র আইএএস আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১০ জন ভুবনেশ্বরের কন্ট্রোলরুম থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। বাকি ছয় জনকে পুরী, কন্ধমাল, জগৎসিংহপুর, গজপতি, কেন্দ্রাপাড়া, বালেশ্বর ও ময়ূরভঞ্জের মতো ঝুঁকিপূর্ণ জেলাগুলিতে প্রস্তুতি, উদ্ধার ও পুনর্বাসনের কাজ তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর ওড়িশার ১১টি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করেছে। তালিকায় রয়েছে মালকানগিরি, কোরাপুট, রায়গড়া, কালাহান্ডি, গজপতি, গঞ্জাম, কন্ধমাল, বৌধ, পুরী, নয়াগড় ও খুরদা। উদ্ধারকাজের জন্য ৬০টি ওডিআরএএফ এবং ১৪টি এনডিআরএফ দল-সহ মোট ৭৪টি দল মোতায়েন করা হয়েছে। আরও ২০টি দলকে প্রস্তুত রাখা হয়েছে।
ত্রাণ ও উদ্ধারকাজের জন্য বিভিন্ন জেলায় আগাম ২০ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করেছে ওড়িশা সরকার। গঞ্জাম পেয়েছে ৫ কোটি টাকা। অন্য ১৫টি জেলাকে দেওয়া হয়েছে ১ কোটি টাকা করে। মালকানগিরির জন্য বরাদ্দ হয়েছে ৫০ লক্ষ টাকা। ইতিমধ্যেই ৪৪৮টি সাইক্লোন শেল্টার চালু করা হয়েছে। আরও ৩ হাজারের বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হচ্ছে।