Cyclone Alert 2026: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, স্কুল বন্ধের নির্দেশ, কোথায় ল্যান্ডফল?

স্কুল বন্ধ, আশ্রয়কেন্দ্র প্রস্তুত; সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রস্তুতি নিচ্ছে ওড়িশা, অন্ধ্র ও তামিলনাড়ু।

Advertisement
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, স্কুল বন্ধের নির্দেশ, কোথায় ল্যান্ডফল?স্কুল বন্ধ, আশ্রয়কেন্দ্র প্রস্তুত; সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রস্তুতি নিচ্ছে ওড়িশা, অন্ধ্র ও তামিলনাড়ু।
হাইলাইটস
  • বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ।
  • অ্যালার্ট জারি দক্ষিণ ও পূর্ব ভারতের উপকূলবর্তী রাজ্যগুলিতে।
  • পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি শুরু করেছে ওড়িশা সরকারও।

Cyclone Alert 2026: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। ঘূর্ণিঝড়ের আশঙ্কা। অ্যালার্ট জারি দক্ষিণ ও পূর্ব ভারতের উপকূলবর্তী রাজ্যগুলিতে। অন্ধ্রপ্রদেশের উপকূলে ২৮ অক্টোবর ঝড় আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তামিলনাড়ু ও পুদুচেরির একাধিক এলাকায় ইতিমধ্যেই টানা বৃষ্টিতে জল জমেছে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি শুরু করেছে ওড়িশা সরকার।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৬ অক্টোবর সকালের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ২৮ অক্টোবর সকালে বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকা দিয়ে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তখন ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১৫-১২৫ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতি পৌঁছতে পারে ঘণ্টায় ১৪০ কিলোমিটারে। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ‘অর্ণব’। নামটি দিয়েছে বাংলাদেশ।

ওড়িশার পাঁচ জেলায় বন্ধ স্কুল
সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় ওড়িশার গঞ্জাম, গজপতি, রায়গড়া, কোরাপুট ও মালকানগিরি জেলায় ২৮ ও ২৯ অক্টোবর স্কুল, কলেজ এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। অন্য জেলাগুলিতে পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেবেন জেলাশাসকেরা।

মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি প্রশাসনকে উদ্ধারকাজ ও নিরাপত্তার প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিয়েছেন। ছুটি বাতিল করা হয়েছে জেলাশাসক ও গুরুত্বপূর্ণ দফতরের আধিকারিকদের। প্রায় ৬০টি ওডিআরএএফ দল, ১৭টি এনডিআরএফ দল এবং দমকলের ২২৫টি দলকে প্রস্তুত রাখা হয়েছে। বিপজ্জনক এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনাও করা হয়েছে।

পাঁচ জেলায় Red Alert
২৮ অক্টোবর গঞ্জাম, গজপতি, রায়গড়া, কোরাপুট ও মালকানগিরিতে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। বজ্রপাত এবং ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বন্দরে সতর্কতা, জলমগ্ন পুদুচেরি
চেন্নাই, নাগাপট্টিনম, কুড্ডালোর, কারাইকাল, পাম্বান ও তুতিকোরিন-সহ ন’টি বন্দরে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি হয়েছে। পুদুচেরির কোস্ট রোড, কৃষ্ণনগর ও লাসপেট এলাকায় জল জমে দুর্ভোগ বেড়েছে। উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কায় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। 

Advertisement

POST A COMMENT
Advertisement