Delhi Air Pollution: দিল্লির 'বিষ' বাতাস, স্কুল বন্ধের নির্দেশ কেজরিওয়ালের, অড-ইভেনেরও ভাবনা

দূষণে জেরবার দিল্লিতে (Delhi Air Pollution) একাধিক নিষেধাজ্ঞা চাপাল আপ সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi Chief Minister Arvind Kejriwal) ঘোষণা করেছেন যে রাজধানী দিল্লির প্রাথমিক বিদ্যালয়গুলি (Primary Schools) আগামীকাল ৫ নভেম্বর থেকে বন্ধ থাকবে।

Advertisement
দিল্লির 'বিষ' বাতাস, স্কুল বন্ধের নির্দেশ কেজরিওয়ালের, অড-ইভেনেরও ভাবনাদূষণে জেরবার দিল্লি
হাইলাইটস
  • একাধিক নিষেধাজ্ঞা চাপাল আপ সরকার
  • অড-ইভেন পদ্ধতি প্রয়োগের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে

দূষণে জেরবার দিল্লিতে (Delhi Air Pollution) একাধিক নিষেধাজ্ঞা চাপাল আপ সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi Chief Minister Arvind Kejriwal) ঘোষণা করেছেন যে রাজধানী দিল্লির প্রাথমিক বিদ্যালয়গুলি (Primary Schools) আগামীকাল ৫ নভেম্বর থেকে বন্ধ থাকবে। এর পাশাপাশি পঞ্চম শ্রেণীর উপরে ক্লাসের জন্য সমস্ত আউটডোর কার্যক্রমও বন্ধ থাকবে। মুখ্যমন্ত্রী বলেছেন যে যানবাহনের জন্য অড-ইভেন পদ্ধতি (Odd-Even Scheme) প্রয়োগের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন কেজরিওয়াল।

অরবিন্দ কেজরিওয়াল পঞ্জাব এবং দিল্লির দূষণের বিষয়ে বলেন যে একটি রাজ্যের দূষিত বায়ু এক রাজ্যে থাকে না, প্রতিটি রাজ্যে যায়। কেজরিওয়ালের দাবি, দূষণ কেবল দিল্লির সমস্যা নয়, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং পুরো উত্তর ভারতের সমস্যা। এই অঞ্চলের বাতাসের অবস্থা খারাপ। এমন পরিস্থিতিতে একে অপরকে দোষারোপ করার সময় নয়। কেন্দ্রকে এগিয়ে আসতে হবে এবং পদক্ষেপ নিতে হবে যাতে উত্তর ভারত এর থেকে রক্ষা পায়।

আপ সুপ্রিমো বলেন, 'আমাদের পঞ্জাব এবং দিল্লিতে সরকার রয়েছে, এটি একে অপরের দিকে আঙুল তোলার সময় নয়। তাতে সমস্যার সমাধান হবে না।'

খড় পোড়ানোর ঘটনার দায়

কেজরিওয়াল বলেছেন, 'পঞ্জাবে খড় পোড়ানো হচ্ছে। এই খড় পোড়ানোর জন্য কৃষক নয়, আমরাই দায়ী। আমরা কোনও দোষের খেলা খেলতে চাই না। খড়ের জন্য আমাদের কৃষকদের অন্য কিছু রাস্তা দেখাতে হবে। বর্তমানে খড় পোড়ানো ছাড়া কৃষকদের কাছে কোনও উপায় নেই। খড় পোড়ানোর পরিমাণ ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বিপজ্জনক। আমরা আদালতকে আজ বা আগামীকাল শুনানির জন্য অনুরোধ করছি।'

দূষণ একটা রাজ্যের সমস্যা নয়, সমগ্র উত্তর ভারতের সমস্যা

কেজরিওয়াল বলেছেন যে এমন পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রকেও এগিয়ে যেতে হবে। মুখ্যমন্ত্রীদের যৌথ বৈঠক, বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ প্রয়োজন। রাজস্থানের ভিওয়াড়িতে বাতাসের অবস্থা গুরুতর। বিহারের মতিহারিতেও বাতাসের মান খারাপ। রাজস্থান ও বিহারে বাতাসের খারাপ অবস্থার জন্য পঞ্জাবকে দায়ী করা যায় না। এটা গোটা উত্তর ভারতের সমস্যা।

Advertisement

কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি

দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, 'আগামী বছর খড় পোড়ানো কমবে, কৃষকদের সহায়তায় আমরা কঠোর পদক্ষেপ নেব। পঞ্জাবে আমাদের সরকারের মাত্র ৬ মাস হয়েছে। আমাদের কিছুদিন সময় দিন। ভগবন্ত মান সরকার ইতিমধ্যে অনেক পদক্ষেপ নিয়েছে। দূষণের পরিপ্রেক্ষিতে দিল্লির প্রাথমিক বিদ্যালয়গুলি আগামীকাল থেকে বন্ধ থাকবে এবং অড-ইভেন ট্র্যাফিকের পরিকল্পনাও বিবেচনা করা হবে।'

নয়ডায় স্কুল বন্ধ

ক্রমবর্ধমান দূষণের কারণে নয়ডায় অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল ৮ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এর পাশাপাশি স্কুলগুলিকে সিনিয়র ক্লাসের জন্য অনলাইন ক্লাস করানোর পরামর্শ দেওয়া হয়েছে এবং সমস্ত আউটডোর কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে।

 

POST A COMMENT
Advertisement