Delhi Election Result : কেজরি-জমানা অতীত, দিল্লির দিল জিতল বিজেপি; হারের হ্যাটট্রিক কংগ্রেসের

দিল্লির দিল জিতল বিজেপি। মাত্র এক দশকে অরবিন্দ কেজরিওয়ালে আম আদমি পার্টির প্রতি মোহভঙ্গ রাজধানীর মানুষের। সেই ২৭ বছর আগে দিল্লিতে শেষবারের মতো ক্ষমতায় ছিল গেরুয়া শিবির।

Advertisement
কেজরি-জমানা অতীত, দিল্লির দিল জিতল বিজেপি; হারের হ্যাটট্রিক কংগ্রেসের  Arvind Kejriwal
হাইলাইটস
  • দিল্লির দিল জিতল বিজেপি
  • মাত্র এক দশকে অরবিন্দ কেজরিওয়ালে আম আদমি পার্টির প্রতি মোহভঙ্গ রাজধানীর মানুষের

দিল্লির দিল জিতল বিজেপি। মাত্র এক দশকে অরবিন্দ কেজরিওয়ালে আম আদমি পার্টির প্রতি মোহভঙ্গ রাজধানীর মানুষের। সেই ২৭ বছর আগে দিল্লিতে শেষবারের মতো ক্ষমতায় ছিল গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। এবার মুখ্যমন্ত্রী কে হবেন তা এখনও স্পষ্ট নয়। তবে ডবল ইঞ্জিন সরকার তৈরি হবে দিল্লিতে। ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে গেরুয়া পার্টি। 

প্রায় সব বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত দিয়েছিল, দিল্লিতে পতন হতে চলেছে আম আদমি পার্টির। সেই ইঙ্গিত অক্ষরে অক্ষরে মিলে গেল। যদিও জয়ের হ্যাটট্রিকের বিষয়ে আশাবাদী ছিলেন আপ প্রধান কেজরিওয়াল। তাঁর ভবিষ্যৎবাণী তো মিললই না, উপরন্তু তিনিও হেরে গেলেন নয়াদিল্লি আসন থেকে। বিজেপির প্রবেশ সিংয়ের কাছে পরাজিত হন তিনি। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে হারের মুখ দেখতে হয়েছে আম আদমি পার্টির মণীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈন। বিজেপির তারবিন্দর সিংয়ের কাছে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী হেরেছেন ৬০০ ভোটে। সেখানে সত্যেন্দ্র পরাজিত হয়েছেন প্রায় ১৮ হাজার ভোটে। 

বাঘা বাঘা প্রার্থীরা হেরে গেলেও দলের মানরক্ষা করেছেন বিদায়ি মুখ্যমন্ত্রী অতিশী। গণনা শুরু হওয়ার প্রথম কয়েক রাউন্ডে বিজেপি প্রার্থী রমেশ বিধুরীর কাছে দফায় দফায় তিনি পিছিয়ে পড়লেও পরে এগিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত ২ হাজারের কিছু কম ভোটে জিতেছেন তিনি।

কংগ্রেস এবারের নির্বাচনেও কোনও আসন পাবে না। বুথ ফেরত সমীক্ষা সেই ইঙ্গিত দিয়েছিল। তাই মিলে গেল। শেষবার, কংগ্রেস দিল্লির ভোটে আসন পেয়েছিল ২০১৩ সালের নির্বাচনে। সেবার ৮টি আসন জিতেছিল তারা। তারপর থেকে রাজধানীতে খাতা খুলতে পারেনি সনিয়া-রাহুল গান্ধীদের দল। 

তবে এই কংগ্রেস দলের সঙ্গেই জোটবদ্ধভাবে প্রথম দিল্লিতে ক্ষমতায় এসেছিল আমআদমি পার্টি। সেটা ২০১৩ সাল। কিন্তু কংগ্রেসের সঙ্গে তিক্ততা বাড়তে শুরু করে কেজরিওয়ালদের। ২০১৫ সালে এককভাবে রাজধানীর ক্ষমতা দখল করে তারা। সেবার ৬৭টি আসন পায়। কংগ্রেস একটাও দখল করতে পারেনি। সেখানে বিজেপি পেয়েছিল ৩ আসন। এরপর ২০২০ সালের বিধানসভা নির্বাচনে, কংগ্রেস শূন্য আসনই পায়। তবে নিজেদের মাটি শক্ত করতে শুরু করে বিজেপি। ক্রমশ প্রধান প্রতিপক্ষ হতে শুরু করে তারা। সেবার তারা ৮ আসন পায়। আর এবছর ৮ আসন থেকে একলাফে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নিল মোদী-শাহদের দল। 

Advertisement

এদিকে দিল্লিতে হারের পর বিজেপি-কে শুভেচ্ছা জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, 'দিল্লিবাসীর জন্য আম আদমি পার্টি অনেক কাজ করেছে। আগামী দিনেও তাঁরা বিরোধী দল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জয়ের জন্য বিজেপি-কে শুভেচ্ছা।' 

এদিকে ক্ষমতায় আসা নিশ্চিত করার পর দিল্লিবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, 'দিল্লির ভাই বোনদের ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, জনশক্তিই সর্বোচ্চ! উন্নয়ন ও সুশাসনের জয় হয়েছে। দিল্লির উন্নয়নে আমরা কোনও ফাঁক রাখব না। শহরবাসীর জীবনযাত্রা আরও ভালো করে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি, দিল্লিকে বিকশিত ভারতের সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে স্থান করে নিতে হবে। এখন আমরা আরও বেশি উদ্যমের সঙ্গে দিল্লিবাসীর সেবা করব।' 

POST A COMMENT
Advertisement