ক্ষমা চাইতেই উঠল FIR, মোদীকে গালি দেওয়া সেই কিশোরীকে রেহাই দিল দিল্লি পুলিশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্যে করে করা কুরুচিকর মন্তব্যের প্রেক্ষিতে অভিযোগ দায়ের হয়েছিল ১৫ বছরের কিশোরীর বিরুদ্ধে। এবার সেই FIR প্রত্যাহার করল পুলিশ।

Advertisement
ক্ষমা চাইতেই উঠল FIR, মোদীকে গালি দেওয়া সেই কিশোরীকে রেহাই দিল দিল্লি পুলিশপ্রধানমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করা কিশোরীর বিরুদ্ধে FIR প্রত্যাহার
হাইলাইটস
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে কিশোরীর কুরুচিকর মন্তব্য করার ঘটনায় নতুন মোড়।
  • কিশোরীর বিরুদ্ধে দায়ের হওয়া FIR প্রত্যাহারের আবেদন জানিয়েছিলেন তাঁর মা ।
  • মায়ের সেই আবেদনে সাড়া দিল দিল্লি পুলিশ।

দিল্লির যন্তর মন্তরে খোদ প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে কিশোরীর কুরুচিকর মন্তব্য করার ঘটনায় নতুন মোড়। কিশোরীর বিরুদ্ধে দায়ের হওয়া FIR প্রত্যাহারের আবেদন জানিয়েছিলেন তাঁর মা । গতকালই তিনি জানান, মেয়ে নিজের ভুল বুঝতে পেরেছে এবং নিজের আচরণের জন্য গভীরভাবে অনুতপ্ত।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই "বিভ্রান্ত শিশুদের" ক্ষমা করে সঠিক পথে পরিচালিত করার কথা বলেছিলেন। তা সত্ত্বেও তাঁর নাবালিকা মেয়ের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এখনও প্রত্যাহার করা হয়নি। যেন মেয়ের ভবিষ্যতের স্বার্থে এই FIR প্রত্যাহার করে নেওয়া হয়। মায়ের সেই আবেদনে সাড়া দিল দিল্লি পুলিশ। এখন আর এই FIR নিয়ে কোনও পদক্ষেপ নেওয়া হবে না পুলিশের তরফে। 

১৫ বছরের ওই কিশোরীর PM মোদীর উদ্দেশ্যে করা কুরুচিকর মন্তব্য ভাইরাল হতেই কড়া প্রতিক্রিয়া হয় দেশে। কিশোরীও একটি ভিডিও বার্তায় ক্ষমা চেয়ে বলেন, আমার বয়স মাত্র ১৫ বছর। আমি যা করেছি, তা ক্ষমার যোগ্য নয়। আমি অনেক খারাপ কথা বলেছি। এটা আমার জীবনের প্রথম এবং শেষ ভুল। আমি গোটা দেশের কাছে ক্ষমা চাইছি। আমি খুব লজ্জিত। নিজের মুখের দিকেও তাকাতে পারছি না। আমাকে ক্ষমা করে দিন।”

কিন্তু ক্ষমা চাওয়ার পরও ঘটনাটি নিয়ে নয়ডার একটি থানায় ওই কিশোরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ২৩ জুলাই হওয়া বিক্ষোভে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে অবমাননাকর স্লোগান দেওয়ার অভিযোগে নয়ডা পুলিশ একটি জিরো এফআইআর নথিভুক্ত করে। পরে সেটি দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় স্থানান্তরিত হয়। অভিযোগকারীর দাবি, কিশোরীর মন্তব্য প্রধানমন্ত্রীর পদমর্যাদার অবমাননা করেছে এবং তা সামাজিক সম্প্রীতি নষ্ট করে জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে।

অন্যদিকে, কিশোরীর পোস্টে বহু নাগরিক তাঁর সমর্থনে পাশে এসে দাঁড়ান। সকলেই জানান, কিশোরীকে ক্ষমা করা উচিত। গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জানান, তাঁকে গালিগালাজ করা “বিভ্রান্ত শিশুদের” তিনি ক্ষমা করে দিয়েছেন। একটি ইনস্টাগ্রাম রিলে তিনি বলেন, “ওদের শাস্তি দিয়ে, আদালতে টেনে নিয়ে গিয়ে বা হয়রানি করে পরিস্থিতির পরিবর্তন হবে না। আমি ওদের ক্ষমা করতে চাই। সমাজের কাছেও আমার আবেদন, আমার এই সিদ্ধান্তকে গ্রহণ করুন।”

Advertisement

এদিকে কিশোরীর মাও প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান, যাতে তাঁর মেয়ের বিরুদ্ধে দায়ের হওয়া FIR প্রত্যাহার করা হয়। তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদি দেশের এক মেয়েকে এত নোংরা ভাষা ব্যবহার করার পরও ক্ষমা করে মহানুভবতার পরিচয় দিয়েছেন। আমি তাঁকে হাতজোড় করে ধন্যবাদ জানাই। আজ আমার মেয়ের নতুন জীবন শুরু হল। প্রধানমন্ত্রী তাকে জীবনদান দিয়েছেন।”


 

 

POST A COMMENT
Advertisement