Delimitation Bill: ডিলিমিটেশন বিল কি পাস হবে? কোন দল কোন পক্ষে? বিরোধীদের ভাবাচ্ছে NCP ও DMK-র গতিবিধি

নারী সংরক্ষণ এবং ডিলিমিটেশন বিল নিয়ে মোদী সরকার আবারও একটি বড় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রায় ৭ মাস আগে, এপ্রিল মাসে সংখ্যাগরিষ্ঠতার অভাবে লোকসভায় সংবিধান সংশোধনী বিলটি পাশ করানো সম্ভব হয়নি। এ বার কী কী প্ল্যান করে রেখেছে কেন্দ্র?

Advertisement
ডিলিমিটেশন বিল কি পাস হবে? কোন দল কোন পক্ষে? বিরোধীদের ভাবাচ্ছে NCP ও DMK-র গতিবিধিডিলিমিটেশন বিল কি পাস হবে?
হাইলাইটস
  • ডিলিমিটেশন বিল নিয়ে মোদী সরকারের ফের বড় পদক্ষেপ
  • এপ্রিল মাসে সংখ্যাগরিষ্ঠতার অভাবে লোকসভায় বিল পাস হয়নি
  • এ বার কী কী প্ল্যান করে রেখেছে কেন্দ্র?

নারী সংরক্ষণ এবং ডিলিমিটেশন বিল নিয়ে মোদী সরকার আবারও একটি বড় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রায় ৭ মাস আগে, এপ্রিল মাসে সংখ্যাগরিষ্ঠতার অভাবে লোকসভায় সংবিধান সংশোধনী বিলটি পাশ করানো সম্ভব হয়নি। গত ৭ মাসে শুধু পরিস্থিতিই বদলায়নি,  গঙ্গা-যমুনা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। বদলেছে রাজনৈতিক সমীকরণও। সরকার আশা করছে, এ বার কয়েকটি বিরোধী দলকে একত্রিত করে তারা সংসদে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে। 

৩০ নভেম্বর সংসদ অধিবেশন বসতে চলেছে। সে দিন লোকসভা এবং ২ ডিসেম্বর রাজ্যসভার অধিবেশন রয়েছে। প্রশ্ন হল, বিগত ৭ মাসে এমন কী সমীকরণ তৈরি হল, মোদী সরকার আবারও ডিলিমিটেশন বিল আনার প্রস্তুতি নিচ্ছে? 

এপ্রিলে মোদী সরকারের প্রথম পদক্ষেপ কেন ব্যর্থ হয়েছিল? কেন্দ্র সরকার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে ১৬ এপ্রিল লোকসবায় ৩টি বিল পেশ করেছিল। এর মধ্যে ছিল ১৩১ তম সাংবিধানিক সংশোধনী বিল, ডিলিমিটেশন বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল সংশোধনী আইন। সরকারের লক্ষ্য ছিল লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে ৮৫০ করা। ডিলিমিটেশনের পথ প্রশস্ত করা এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচন থেকে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ দেওয়া। 

সংশোধনী বিলটি পাস করানোর জন্য সরকার আপ্রাণ চেষ্টা করেছিল। কিন্তু ১৭ এপ্রিল লোকসভায় সংবিধান সংশোধনী বিলটি পাস করাতে তারা ব্যর্থ হয়। সরকারের পক্ষে ২৯৮টি এবং বিপক্ষে ২৩০টি ভোট পড়ে। যেখানে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য ৩৫২টি ভোটের প্রয়োজন ছিল। এরপর সরকার বাকি ২টি বিল নিয়ে আর অগ্রসর হয়নি। এখন সরকার আবার প্রস্তুতি নিচ্ছে। 

সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। যেখানে ডিলিমিটেশন এবং নারী সংরক্ষণ বিল পাসের বিষয়টি বিবেচনা করা হতে পারে। এতে প্রশ্ন উঠছে, সরকার মাত্র ৭ মাসের মধ্যে সংখ্যাতত্ত্বের খেলা আয়ত্ত করতে পেরেছে কি না। 

গত এপ্রিলে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বিরোধী দলের ঐক্য। কিন্তু নভেম্বরের মধ্যে বিরোধী দলের মধ্যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। 

Advertisement

> ৫৪৩ সদস্যের লোকসভায় বিলটি পাস হওয়ার জন্য ৩৬১ জন সাংসদের সমর্থন প্রয়োজন। ৩টি সংসদীয় আসন শূন্য রয়েছে। ফলে লোকসভায় এখন ৫৪০ জন সাংসদ রয়েছে। যার ফলে দুই-তৃতীয়াংশের জন্য প্রয়োজনীয় সমর্থন প্রয়োজন ৩৬০ জনের। BJP নেতৃত্বাধীন NDA জোটে বর্তমানে ৩১৯ সাংসদ রয়েছেন। যা লোকসভায় দুই-তৃতীয়াংশের থেকে ৪১ কম। 

> রাজ্যসভায় NDA-র ১৫১ জন সাংসদ রয়েছেন। রাজ্যসভায় মোট ২৪৩ জন সাংসদ ভোট দেবেন। ফলে রাজ্যসভায় বিলটি পাস করার জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ ১৬২ ভোটের চেয়ে NDA বর্তমানে ১১ ভোটে পিছইয়ে আছে। 

> ২০ জন বিদ্রোহী TMC সাংসদ এবং ৬ জন শিবসেনা (UBT) সাংসদের দলত্যাগ বিরোধী শিবিরের শক্তি কমিয়ে দিয়েছে। গুঞ্জন রয়েছে, অবশিষ্ট ভোট সুনিশ্চিত করতে সরকার DMK-র ২২ জন সাংসদ এবং শরদ পাওয়ার গোষ্ঠীর ৮ জন সাংসদের সমর্থন আদায় করবে। 

> TMC-র কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদ থেকে সাসপেন্ড হয়েছেন। রশিদ ও অমৃতপাল সিং জেলে। ফলে আরও ৩টি ভোট কমবে বিরোধী পক্ষের। 

> সুর পাল্টেছে শরদ পাওয়ার, DMK এবং কেজরিওয়ালের দলের। অকালি দল এত বছর পর ফের NDA-র সঙ্গে জুড়েছে। 

 

POST A COMMENT
Advertisement