Malda Issue on Parliament: মালদা ইস্যু উঠল লোকসভাতেও, তৃণমূলকে তীব্র নিশানা BJP সাংসদ বাঁশরীর

মালদার কালিয়াচকের ঘটনায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিপিকে শোকজ নোটিস পাঠান হয়েছে। একইসঙ্গে মালদার পুলিশ সুপার এবং জেলা শাসককেও শোকজ করেছে সুপ্রিম কোর্ট। এদিকে ৭ জন জুডিশিয়াল অফিসারকে বন্দি রাখার ঘটনায় তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেন বিজেপি সাংসদ বাঁশরী স্বরাজ। বাঁশরী বলেন, SIR কোনও রাজনৈতিক কার্যকলাপ নয়, বরং একটি সাংবিধানিক প্রয়োজনীয়তা।

Advertisement
 মালদা ইস্যু উঠল লোকসভাতেও, তৃণমূলকে তীব্র নিশানা BJP সাংসদ বাঁশরীরসংসদেও মালদা প্রসঙ্গ

মালদার কালিয়াচকের ঘটনায়  ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিপিকে শোকজ নোটিস পাঠান হয়েছে। একইসঙ্গে মালদার পুলিশ সুপার এবং জেলা শাসককেও শোকজ করেছে সুপ্রিম কোর্ট। এদিকে ৭ জন জুডিশিয়াল অফিসারকে বন্দি রাখার ঘটনায় তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেন বিজেপি সাংসদ বাঁশরী স্বরাজ। বাঁশরী বলেন, SIR কোনও রাজনৈতিক কার্যকলাপ নয়, বরং একটি সাংবিধানিক প্রয়োজনীয়তা।

লোকসভার জিরো আওয়ারে বিষয়টি উত্থাপন করে  বাঁশরী স্বরাজ বলেন, বুধবার একটি অত্যন্ত গুরুতর ঘটনা ঘটেছে যেখানে 'গণতন্ত্রকে পদদলিত করা হয়েছে'। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মালদা এলাকায় শাসক দল টিএমসি-র লোকজন বিচার বিভাগীয় কর্মকর্তাদের, বিশেষ করে মহিলা কর্মকর্তাদের, ঘণ্টার পর ঘণ্টা আটকে রেখেছিল। বিজেপি সাংসদ বলেন, 'সুপ্রিম কোর্ট বিষয়টি নজরে রেখেছে। আদালত পর্যবেক্ষণ করেছে, পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার সম্পূর্ণ অবনতি ঘটেছে। আমি সংসদের কাছে একটি স্পষ্ট বার্তা দেওয়ার দাবি জানাচ্ছি। আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি, পশ্চিমবঙ্গে এই ধরনের নৈরাজ্য গ্রহণযোগ্য নয়' তিনি জোর দিয়ে বলেন, SIR কোনও রাজনৈতিক কার্যকলাপ নয়, বরং একটি সাংবিধানিক আবশ্যকতা।

প্রসঙ্গত, মালদা জেলায় সাতজন বিচার বিভাগীয় কর্মকর্তাকে ঘেরাওয়ের ঘটনায় নিষ্ক্রিয়তার জন্য বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ প্রশাসনের তীব্র সমালোচনা করেছে । প্রসঙ্গত, SIR অভিযান চলাকালে মালদা জেলায় সাতজন বিচার বিভাগীয় কর্মকর্তার ওপর ‘দুঃখজনক’ ঘেরাও ও হামলার ঘটনায় কথিত নিষ্ক্রিয়তার জন্য বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ প্রশাসনের তীব্র সমালোচনা করেছে।  ঘটনায় শীর্ষ আদালতের কড়া পর্যবেক্ষণ, প্রয়োজনে ঘটনার তদন্ত সিবিআই কিংবা এনআইএ’কে দিয়ে করানো হবে। একই সঙ্গে প্রাথমিক রিপোর্টও চেয়ে পাঠিয়েছে শীর্ষ আদালত। অন্যদিকে কমিশনকে একহাত নিয়ে সুপ্রিম কোর্টের বক্তব্য, জুডিশিয়াল আধিকারিকদের নিরাপত্তা কমিশনের দায়িত্ব। এজন্য যা যা পদক্ষেপ করা দরকার, তা কমিশনকে করতে হবে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে।  

শীর্ষ আদালতের বিচারপতিরা সরাসরি পর্যবেক্ষণে জানান, পশ্চিমবঙ্গের মতো এতটা ‘রাজনৈতিকভাবে মেরুকরণ’ আগে কখনও দেখেনি।  সুপ্রিম কোর্টের এও পর্যবেক্ষণ, এ রাজ্যে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে প্রায় সব কিছুই রাজনৈতিক ভাষায় ব্যাখ্যা করা হচ্ছে, এমনকি আদালতের নির্দেশ পালন নিয়েও রাজনীতির ছাপ স্পষ্ট।

Advertisement

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল পঞ্চোলির বেঞ্চ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে শুনানি শুরু করে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পাঠানো চিঠির ভিত্তিতেই সুপ্রিম কোর্ট বিষয়টি হাতে নেয়। ওই চিঠিতে জানানো হয়, মালদার একটি গ্রামে SIR সংক্রান্ত দায়িত্ব পালনের সময় ৭ জন বিচারক—যাঁদের মধ্যে তিনজন মহিলা—গ্রামবাসীদের ঘেরাওয়ের মুখে পড়েন এবং বিকেল সাড়ে ৩টে থেকে রাত ১২টা পর্যন্ত কার্যত আটকে থাকেন।


 

POST A COMMENT
Advertisement