DJ বাজানো ব্যানড বিহারে? বড় সিদ্ধান্ত নীতীশ কুমারের সরকারের

বিহারে ডি'জে বাজালেই হবে জেল। বিহার বিধানসভায় নীতীশ সরকারের বড় ঘোষণা। পরিবহনমন্ত্রী শ্রবণ কুমার সংসদে বলেন, ১৫ দিনের মধ্যে রাজ্যে অবৈধভাবে তৈরি ডিজে ট্রলি বন্ধ করে দেওয়া হবে। যারা নিয়ম অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
DJ বাজানো ব্যানড বিহারে? বড় সিদ্ধান্ত নীতীশ কুমারের সরকারেরনীতীশ কুমার

বিহারে ডি'জে বাজালেই হবে জেল। বিহার বিধানসভায় নীতীশ সরকারের বড় ঘোষণা। পরিবহনমন্ত্রী শ্রবণ কুমার সংসদে বলেন, ১৫ দিনের মধ্যে রাজ্যে অবৈধভাবে তৈরি ডিজে ট্রলি বন্ধ করে দেওয়া হবে। যারা নিয়ম অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্বতন্ত্র এমএলসি বংশীধর ব্রিজবাসি বিহার বিধান পরিষদে ডিজে প্রসঙ্গ তোলেন। উচ্চস্বরে ডিজে গান বাজানো শব্দ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমনকি মানুষের হৃদরোগের কারণও হয়ে দাঁড়িয়েছে। এরপর সরকার ডিজে নিষিদ্ধ ঘোষণা করে। 

এদিকে, আরজেডি এমএলসি সুনীল সিং এ প্রসঙ্গে বলেছেন, বিয়েতে ডিজে না বাজানো হলে মনে হবে যেন শ্মশানে যাচ্ছেন। তবে, দুর্গা পুজো সরস্বতী পুজো এবং রাম নবমীর সময়, বিজেপি এবং আরএসএসের লোকেরা ২০-৩০টি ডিজে তৈরি করে। এটি নিষিদ্ধ করা উচিত। তিনি প্রশ্ন তোলেন, যৌতুক এবং মদের বিরুদ্ধে আইন আছে, কিন্তু কেউ কি তা মেনে চলে?

প্রসঙ্গত, নম্বর প্লেটবিহীন যানবাহনে অবৈধভাবে ডিজে বাজানো হয়, যা আইনশৃঙ্খলার উপরও প্রভাব ফেলে। 

দিন কয়েক আগে নীতীশ সরকার বিহারে প্রকাশ্যে মাংস বিক্রি নিষিদ্ধ করা হোক বলেও দাবি করে। বিহারের নগর উন্নয়ন ও আবাস বিভাগ মঙ্গলবার এই বিষয়ে নির্দেশিকাও জারি করেছে। 

TAGS:
POST A COMMENT
Advertisement