Dubai Drone Attack: দুবাই এয়ারপোর্টের কাছেই ড্রোন হামলা, দাউদাউ করে জ্বলছে ট্যাঙ্ক, সব ফ্লাইট বাতিল, ভয়াবহ VIDEO

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা। তার জেরে জ্বালানির একটি ট্যাঙ্ক দাউদাউ করে জ্বলে ওঠে। ঘটনা ঘিটে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দরে থাকা যাত্রীদের মধ্যে। সমস্ত উড়ান পরিষেবা স্থগিত করে দেওয়া হয়। এয়ার ইন্ডিয়াও দুবাইগামী সমস্ত উড়ান বাতিল করেছে।

Advertisement
দুবাই এয়ারপোর্টের কাছেই ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল, ভয়াবহ VIDEOদুবাইয়ে ড্রোন হামলা
হাইলাইটস
  • দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলা
  • দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলা দাউদাউ করে জ্বলছে জ্বালানি ট্যাঙ্ক
  • সমস্ত উড়ান স্থগিত করা হয়েছে

সোমবার ভোরে বিধ্বংসী আগুন দেখা যায় দুবাই বিমানবন্দর চত্বরে। জানা যায়, একটি জ্বালানি ট্যাঙ্কে ড্রোন হামলা হয়েছে। তার জেরেই দাউদাউ করে জ্বলে ওঠে সংলগ্ন এলাকা। এর জেরে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয় উড়ান পরিষেবা। 

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দফতর। আগুন নেভানোর কাজ শুরু করে দমকল বাহিনী। কোনও হতাহতের খবর না মিললেও ঘটনা ঘিরে চূড়ান্ত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই বিমানবন্দরের কাছে এই ড্রোন হামলা অংসখ্য যাত্রীদের মনে ভয় তৈরি করেছে। উড়ান ওঠানামা বন্ধ হওয়ায় আটকে পড়েছেন অনেকেই। 

এই ড্রোন হামলার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে, দাউদাউ করে জ্বলছে ট্যাঙ্কার এবং সংলগ্ন এলাকা। তবে ভিডিও সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in. 

দুবাইয়ের অফিশিয়াল মিডিয়া হ্যান্ডল থেকে বলা হয়েছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ড্রোন হামলা হয়েছে। জ্বালানির ট্যাঙ্ক জ্বলে গিয়েছে। আগুন নেভানোর কাজ করছে সিভিল ডিফেন্স ফোর্স। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ মানুষ ও কর্মীদের সুরক্ষায় সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে দুবাই সিভিল এভিয়েশন অথরিটি বিমানবন্দরের সমস্ত ফ্লাইট স্থগিত করেছে। বেশ কিছু ফ্লাইট দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরিয়ে 'আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে' পাঠিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতির কারণে দুবাই পুলিশ বিমানবন্দর সংলগ্ন রাস্তা এবং টানেল বন্ধ করে দিয়েছে। যাত্রীদের তাদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়াও দুবাইগামী সমস্ত বিমান বাতিল করে দিয়েছে। 

কিছুদিন আগেই দুবাইয়ের ডাউনটাউনে বিস্ফোরণের শব্দ শুনতে যাওয়ার পর বিল্ডিংয়ের উপর কালো ধোঁয়া দেখা যায়। তার ঠিক পিছনেই বুর্জ খালিফা। গত বৃহস্পতিবার দুবাই শহর কর্তৃপক্ষ জানায়, দুবাইয়ে একটি ছোট ড্রোন হামলা ঘটেছে। তারপরই শুক্রবার ফের দুবাইয়ে জোরালো বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। বিস্ফোরণের তীব্রতায় শহরের বিভিন্ন বিল্ডিং কেঁপে ওঠে। শহরের কেন্দ্রস্থলে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এই ঘটনায় যদিও কেউ আহত হয়নি।

Advertisement

 

POST A COMMENT
Advertisement