Ethanol Petrol Effects: E20 পেট্রোলে মাইলেজ অনেক কমে যাচ্ছে, গাড়ির ইঞ্জিনে কী প্রভাব? সার্ভে রিপোর্ট উদ্বেগের

২০২৩ সালের আগে তৈরি পেট্রোলচালিত গাড়ির ৬৬ শতাংশ মালিকই দাবি করেছেন, ২০২৫ সালের শুরু থেকেই তাঁদের গাড়ির মাইলেজ অনেকটা কমে গিয়েছে। পারফর্ম্যান্সও ড্রপ করেছে প্রায় ১০ শতাংশ।

Advertisement
 E20 পেট্রোলে মাইলেজ অনেক কমে যাচ্ছে, গাড়ির ইঞ্জিনে কী প্রভাব? সার্ভে রিপোর্ট উদ্বেগের
হাইলাইটস
  • পুরনো পেট্রোলচালিত গাড়িতে E20-র নেতিবাচক প্রভাব
  • মাইলেজ অনেকটা কমে গিয়েছে
  • গাড়ির মাইলেজ কতটা কমেছে?

ইথানল মিশ্রিত পেট্রোল বা E20 পেট্রোলে কি মোটরবাইক, স্কুটার, চারচাকার মাইলেজ কমে যাচ্ছে? সম্প্রতি  E20 পেট্রোল নিয়ে একটি সমীক্ষায় একাধিক উদ্বেগজনক তথ্য উঠে এল। সার্ভেতে দেখা গিয়েছে, পেট্রোলচালিত পুরনো গাড়িগুলিকে খারাপ প্রভাব পড়ছে  E20 পেট্রোলের। উল্লেখযোগ্য হারে গাড়ির পারফর্ম্যান্স ড্রপ করছে। মাইলেজও কমে যাচ্ছে। 

পুরনো পেট্রোলচালিত গাড়িতে E20-র নেতিবাচক প্রভাব

ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্র জনিয়েছে, এই প্রক্রিয়া আপাতত পরীক্ষামূলক ভাবে চালানো হচ্ছে। এর রেজাল্ট মিলবে আগামী বছরের মধ্যে। একই সঙ্গে পরবর্তীকালে পেট্রোলে আরও বেশি পরিমাণ ইথানল মেশানোরও প্ল্যান রয়েছে কেন্দ্রের। সুপ্রিম কোর্টে কেন্দ্র আরও জানিয়েছে, ইথানল মিশ্রিত পেট্রোলের ব্যবহার প্রক্রিয়া  বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে মনিটর করা হচ্ছে। তবে ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারে পেট্রোলচালিত পুরনো গাড়ির যে ক্ষতি হচ্ছে, তার স্পষ্ট প্রমাণ মিলল সার্ভেতে। 

মাইলেজ অনেকটা কমে গিয়েছে

সিটিজেনস এনগেজমেন্ট প্ল্যাটফর্ম LocalCircles-এর দেশজুড়ে সমীক্ষায় জানা গেল, ২০২৩ সালের আগে তৈরি পেট্রোলচালিত গাড়ির ৬৬ শতাংশ মালিকই দাবি করেছেন, ২০২৫ সালের শুরু থেকেই তাঁদের গাড়ির মাইলেজ অনেকটা কমে গিয়েছে। পারফর্ম্যান্সও ড্রপ করেছে প্রায় ১০ শতাংশ। ২০২৬ সালের মে মাসে এই একই সমীক্ষায় দেখা গেল ৪৫ শতাংশ বেড়েছে গাড়ির পারফর্ম্যান্স কমার হারের অভিযোগ। সমীক্ষায় আরও দেখা গিয়েছে, ৫৫ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তাঁদের গাড়িতে আগের তুলনায় বেশি যন্ত্রাংশ ক্ষয় হচ্ছে বা মেরামতের প্রয়োজন বাড়ছে। গত মাসের সমীক্ষায় এই হার ছিল মাত্র ২৯ শতাংশ। অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে এই অভিযোগের হার প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। ২০২৩ সালের আগে পেট্রোলচালিত গাড়ি কিনেছেন, ৩০৫ জেলার ৪৪ হাজার মালিকের সঙ্গে কথা বলে এই সমীক্ষা করা হয়। 

দেশজুড়ে E20 পেট্রোল চালু করে দিয়েছে কেন্দ্র

২০২৫ সালের এপ্রিলে দেশজুড়ে E20 পেট্রোল চালু করে দিয়েছে কেন্দ্র। প্রথমে টাইমলাইন ছিল ২০৩০ সালে, কিন্তু তার অনেক আগে থেকেই দেশজুড়ে E20 পেট্রোল চালু করে দেওয়া হয়েছে। মূলত অশোধিত তেল আমদানি কমাতেই ইথানল মিশ্রিত পেট্রোল চালু করা হয়েছে। এছাড়াও চাষিদের বাড়তি আয়ের ব্যবস্থা হবে। কিন্তু E20 পেট্রোলের প্রভাব নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে। 

Advertisement

গাড়ির মাইলেজ কতটা কমেছে?

সরকারের তরফে বারবার আশ্বাস দেওয়া হলেও, LocalCircles-এর সমীক্ষা বলছে, পুরনো পেট্রোলচালিত গাড়ির মালিকদের বড় অংশেরই বিশ্বাস, E20 পেট্রোল চালু হওয়ার পর তাঁদের গাড়ির পারফর্ম্যান্সে নেতিবাচক প্রভাব পড়েছে। মাইলেজ সংক্রান্ত প্রশ্নের উত্তরে ২২ হাজারেরও বেশি অংশগ্রহণকারীর মধ্যে ২৩ শতাংশ জানিয়েছেন, তাঁদের গাড়ির মাইলেজ ২০ শতাংশেরও বেশি কমে গিয়েছে। আরও ২৩ শতাংশ বলেছেন, মাইলেজ কমেছে ১৫ থেকে ২০ শতাংশের মধ্যে। অন্যদিকে ২০ শতাংশ জানিয়েছেন, তাঁদের গাড়ির মাইলেজ ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত কমেছে। সব মিলিয়ে, প্রতি তিনজনের মধ্যে দু'জনেরই দাবি, E20 পেট্রোল ব্যবহারের পর তাঁদের গাড়ির মাইলেজ ১০ শতাংশের বেশি কমে গিয়েছে।

POST A COMMENT
Advertisement