E85 Petrol Launched: পেট্রোলের থেকে ২০ টাকা সস্তা, ভারতে লঞ্চ ৮৫% ইথানল মেশানো E85 পেট্রোল, কোথায় পাবেন?

ভারতে লঞ্চ হল ই৮৫ পেট্রোল। এটা কী ধরনের পেট্রোল? এর দাম সাধারণ পেট্রোলের থেকে কম কেন? এই পেট্রোলে কোন গাড়ি বা বাইক চলবে? জেনে নিন।

Advertisement
পেট্রোলের থেকে ২০ টাকা সস্তা, ভারতে লঞ্চ ৮৫% ইথানল মেশানো E85 পেট্রোল, কোথায় পাবেন?ই৮৫ পেট্রোল লঞ্চ
হাইলাইটস
  • ভারতে লঞ্চ হল ই৮৫ পেট্রোল
  • এটা কী ধরনের পেট্রোল?
  • এই পেট্রোলে কোন গাড়ি বা বাইক চলবে?

ভারতে এন্ট্রি নিল E85 ফুয়েল। আর এই লঞ্চকে ভারতের বিকল্প জ্বালানির দিকে এগিয়ে যাওয়ার আরও এক বড় পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। ইতিমধ্যেই দিল্লিতে মিলছে এই তেল। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী দিল্লির পুসা রোডে ইন্ডিয়ান অয়েলের প্রথম E85 পেট্রোল পাম্পের উদ্বোধন করেছেন। 

দাম কত?
দিল্লিতে E85 ফুয়েলের দাম লিটার প্রতি ৮২.১২ টাকা। এটি বর্তমানে বিক্রি হওয়া E20 পেট্রোলের তুলনায় ২০ টাকা কম। সরকারের তরফ থেকে জানান হয়েছে, গ্রাহকদের বিভ্রান্তি এড়াতে E85 পেট্রোল পাম্পগুলিতে আলাদা ব্র্যান্ডিং ও স্পষ্ট লেবেলিং করা হবে।

কেন এই তেলের ব্যবহার শুরু?
সরকারের দাবি, E85 তেল চালু হলে ইথানলের ব্যবহার বাড়বে। যার ফলে আমদানি করা অপরিশোধিত তেলের উপর নির্ভরতা কমানো সম্ভব হবে। দেশের জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি পাবে।

E85 পেট্রোল কী?
এখন সকলেই প্রায় জেনে গিয়েছেন যে E20 পেট্রোলে ২০ শতাংশ ইথানল এবং ৮০ শতাংশ পেট্রোল থাকে। আর এই তেলেরই আপগ্রেড ভার্সন হল E85। এটিতে সর্বোচ্চ ৮৫ শতাংশ ইথানল এবং মাত্র ১৫ শতাংশ পেট্রোল থাকে।

এই তেল ব্যবহারের এক বিরাট সুবিধা রয়েছে। এক্ষেত্রে ইথানলের পরিমাণ বেশি হওয়ায় অপরিশোধিত তেলের ব্যবহার কমে। এমনকী জ্বালানির খরচও তুলনামূলকভাবে কম হতে পারে। কারণ, ইথানল দেশের কৃষিজ পণ্য থেকে তৈরি হয়। কম দামই E85-এর সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে।

দ্রুত বাড়বে E85 স্টেশনের সংখ্যা
গোটা দেশে এখন কেবল দিল্লির পুসা রোডের স্টেশনটিতেই E85 জ্বালানি মিলছে। তবে এরপর একাধিক পেট্রোল পাম্পে মিলবে এই পেট্রোল। 

যতদূর খবর, প্রাথমিক পর্যায়ে দিল্লি-এনসিআর এবং মুম্বই-পুণে-নাগপুর করিডরে ৫০ থেকে ১০০টি E85 ফুয়েল স্টেশন তৈরির পরিকল্পনা রয়েছে। আর চলতি বছরের শেষ নাগাদ এই সংখ্যা প্রায় ৫০০-তে পৌঁছাতে পারে। কেন্দ্রের লক্ষ্য ২০২৭ সালের শেষের আগেই দেশের প্রধান শহরগুলিতে প্রায় ৫,০০০টি E85 পেট্রোল পাম্প তৈরি করা।

Advertisement

কোন গাড়ি বা বাইকে ব্যবহার করা যাবে?
সব গাড়ি বা বাইক এই পেট্রোলে চলবে না। শুধুমাত্র বিশেষভাবে ডিজাইন বা ক্যালিব্রেট করা ফ্লেক্স-ফুয়েল গাড়ি বা বাইকেই এই জ্বালানি ব্যবহার করা সম্ভব।

বর্তমানে ভারতে এই সব গাড়ি বা বাইকগুলিতে ফ্লেক্স-ফুয়েল ব্যবহার করা যাবে এই তেল-

  • মারুতি সুজুকি ওয়াগনআর ফ্লেক্স ফুয়েল (এখনও বাজারে আসেনি)
  • হিরো স্প্লেন্ডার প্লাস ফ্লেক্স ফুয়েল
  • হিরো এইচএফ ডিলাক্স ফ্লেক্স ফুয়েল
  • সুজুকি জিক্সার এসএফ এফএফভি

এই প্রসঙ্গে মারুতি সুজুকির ওয়াগনআর ফ্লেক্স ফুয়েলের কথা আলাদা করে বলতেই হয়। কারণ, এটি ভারতের প্রথম যাত্রীবাহী গাড়ি যা E100 পর্যন্ত ইথানল মিশ্রণে চলতে সক্ষম। এটি E85 জ্বালানিতেও চলতে সক্ষম। 

অন্যদিকে, হিরো মোটোকর্প সম্প্রতি স্প্লেন্ডার প্লাস এবং এইচএফ ডিলাক্সের ফ্লেক্স-ফুয়েল সংস্করণ বাজারে এনেছে। এগুলিও ই৮৫ পেট্রোলে চলতে পারে। 

 

POST A COMMENT
Advertisement