বস্তায় ভরে বৃদ্ধকে কুরিয়ার, বেঙ্গালুরুতে চাঞ্চল্যকর ঘটনা, তদন্তে পুলিশ

বেঙ্গালুরুতে এক চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে চর্চা তুঙ্গে। একটি পরিবার এক বয়স্ক ব্যক্তিকে বস্তায় ভরে কুরিয়ার করার চেষ্টা করায় স্তম্ভিত হয়ে যান কর্মীরা। পরে অবশ্য জানা যায়, গোটা ঘটনাটি ছিল সোশ্যাল মিডিয়ার জন্য তৈরি একটি সাজানো ভিডিও। 

Advertisement
বস্তায় ভরে বৃদ্ধকে কুরিয়ার, বেঙ্গালুরুতে চাঞ্চল্যকর ঘটনা, তদন্তে পুলিশ
হাইলাইটস
  • বেঙ্গালুরুতে এক চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে চর্চা তুঙ্গে।
  • একটি পরিবার এক বয়স্ক ব্যক্তিকে বস্তায় ভরে কুরিয়ার করার চেষ্টা করায় স্তম্ভিত হয়ে যান কর্মীরা।

বেঙ্গালুরুতে এক চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে চর্চা তুঙ্গে। একটি পরিবার এক বয়স্ক ব্যক্তিকে বস্তায় ভরে কুরিয়ার করার চেষ্টা করায় স্তম্ভিত হয়ে যান কর্মীরা। পরে অবশ্য জানা যায়, গোটা ঘটনাটি ছিল সোশ্যাল মিডিয়ার জন্য তৈরি একটি সাজানো ভিডিও। 

মঙ্গলবার দুপুরে ভ্যালিকাভাল এলাকায় একটি কুরিয়ার অফিসে ওই পরিবারের পাঁচজন সদস্য একটি বস্তা নিয়ে হাজির হন। তাঁরা সেটি পাঠানোর অনুরোধ জানান। কিন্তু বস্তার ভিতরে অস্বাভাবিক নড়াচড়া দেখে সন্দেহ হয় কর্মীদের। বাধ্য হয়ে বস্তা খুলতেই দেখা যায়, ভিতরে এক বৃদ্ধ শ্বাসকষ্টে ভুগছেন।

এই দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন অফিসের কর্মীরা। তাঁরা বিষয়টি অস্বীকার করলে পরিবারটি আরও টাকা দেওয়ার প্রস্তাব দেয় এবং কুরিয়ারের মাধ্যমে ওই ব্যক্তিকে পাঠানোর জন্য জোরাজুরি করতে থাকে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং তর্কাতর্কি শুরু হয়। পরিস্থিতি বেগতিক বুঝে কর্মীরা পুলিশে খবর দেন। তবে পুলিশ আসার আগেই পরিবারটি সেখান থেকে পালিয়ে যায়।

পরে পরিবারটি প্রকাশ্যে ক্ষমা চেয়ে জানায়, পুরো ঘটনাটি ছিল একটি ‘স্টান্ট ভিডিও’। তাঁদের দাবি, রমজান ও উগাদি উৎসবের সময়ে বাস ও বিমানের টিকিটের বাড়তি দামের বিষয়টি তুলে ধরতেই তারা এমন কাজ করেছিলেন। যদিও তাঁরা স্বীকার করেছেন, এই ধরনের কাজ সম্পূর্ণ ভুল ছিল এবং ভবিষ্যতে কেউ যেন এমন ঝুঁকিপূর্ণ স্টান্ট না করেন, সেই বার্তাও দিয়েছেন। ঘটনাটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পুলিশ তদন্ত শুরু করেছে। 

POST A COMMENT
Advertisement