'শিবসেনা' নাম ও তীর-ধনুক প্রতীক শিন্ডে শিবিরেরই, মঞ্জুর নির্বাচন কমিশনের

জটিলতার পর বড় জয় শিন্ডে শিবিরের। শিবসেনা নাম ও তীর-ধনুক প্রতীক শিন্ডে শিবিরের জন্যই বরাদ্দ করল নির্বাচন কমিশন। আগেই শিব সেনার দুই বিবাদমান গোষ্ঠীর জন্য আপাতত আলাদা আলাদা নাম এবং প্রতীক নির্ধারণ করেছিল জাতীয় নির্বাচন কমিশন৷ মুম্বাইয়ের অন্ধেরি পূর্ব বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য আপাতত এই নতুন নাম এবং প্রতীক নিয়েই লড়তে হবে উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্ডে গোষ্ঠীকে৷

Advertisement
'শিবসেনা' নাম ও তীর-ধনুক প্রতীক শিন্ডে শিবিরেরইএকনাথ শিন্ডে।
হাইলাইটস
  • জটিলতার পর বড় জয় শিন্ডে শিবিরের।
  • শিবসেনা নাম ও তীর-ধনুক প্রতীক শিন্ডে শিবিরের জন্যই বরাদ্দ করল নির্বাচন কমিশন।

জটিলতার পর বড় জয় শিন্ডে শিবিরের। শিবসেনা নাম ও তীর-ধনুক প্রতীক শিন্ডে শিবিরের জন্যই মঞ্জুর করল নির্বাচন কমিশন। আগেই শিব সেনার দুই বিবাদমান গোষ্ঠীর জন্য আপাতত আলাদা আলাদা নাম এবং প্রতীক নির্ধারণ করেছিল জাতীয় নির্বাচন কমিশন৷ মুম্বাইয়ের অন্ধেরি পূর্ব বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য আপাতত এই নতুন নাম এবং প্রতীক নিয়েই লড়তে হবে উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্ডে গোষ্ঠীকে৷

নির্বাচন কমিশন শুক্রবার শিবসেনার নতুন প্রতীকে মান্যতা দিল। একনাথ শিন্ডের শিবসেনা ওই প্রতীক ব্যবহার করতে পারবে বলে জানানো হয়েছে। শিবসেনায় উপদল তৈরি হওয়ায় নতুন প্রতীকের দাবি করছিলেন শিন্ডে গোষ্ঠী।

২০২২ সালের জুন মাসে একনাথ শিন্ডে অভ্যুত্থান ঘটালে দলে দুটি উপদল তৈরি হয়। উদ্ধব ঠাকরে এবং অন্যটি শিন্ডের সমর্থকদের মধ্যে বিভক্ত হয়ে পড়ে মূল দল। শিন্ডের অভ্যুত্থানের ফলে মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাদি সরকার এবং উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণ করা হয়। শিন্ডে পরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন এবং দেবেন্দ্র ফড়নবিশ তাঁর ডেপুটি হিসাবে।

নির্বাচন কমিশন শিন্দে শিবিরকে মঙ্গলবারের মধ্যে তিনটি নতুন দলীয় প্রতীক বিকল্প জমা দিতে বলেছিল। শিন্দে শিবিরের মুখপাত্র নরেশ মাস্কে বলেছেন যে, তাঁরা নতুন বিকল্প নিয়ে ভাবছেন যা মঙ্গলবার সকালের মধ্যে কমিশনে জমা দেওয়া হবে। তারপর ওই প্রতীক ও নাম দেওয়া হয়। যা মঞ্জুর করল নির্বাচন কমিশন।

প্রথমে দুই পক্ষই গদা এবং ত্রিশূলকে প্রতীক হিসেবে চেয়েছিল৷ যদিও তা খারিজ করে দেয় কমিশন৷ তারপর শিবসেনার আসল প্রতীক তীর- ধনুকও বন্ধ করে নির্বাচন কমিশন৷ উদ্ধব ঠাকরে শিবির যাতে এই প্রতীক ব্যবহার করতে না পারে, তার জন্য নির্বাচন কমিশনকে চিঠি লেখেন একনাথ শিন্ডে৷ তারপর তাঁর শিবিরই পেলেন দলের পুরোনো প্রতীক ও নাম। 

আরও পড়ুন- যোগীর বাড়ির বাইরে বোমা আছে বলে ভুয়ো খবর, হুলস্থুল লখনউতে

Advertisement

 

POST A COMMENT
Advertisement