Election Commission Of India Cash Seizure 2026: ভোটের মুখে ৫ রাজ্যে মাদক-সহ বাজেয়াপ্ত ৬৫১ কোটি, ৫০% বাংলা থেকেই

Election Commission Of India Cash Seizure 2026: কমিশন সূত্রে খবর, গত ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিলের মধ্যে এই বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার হয়েছে। নজরদারির জন্য ৫,১৭৩টি ফ্লাইং স্কোয়াড এবং ৫,২০০-র বেশি স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম দিনরাত এক করে তল্লাশি চালাচ্ছে। তালিকায় সবার উপরে রয়েছে পশ্চিমবঙ্গ।

Advertisement
ভোটের মুখে ৫ রাজ্যে মাদক-সহ বাজেয়াপ্ত ৬৫১ কোটি, ৫০% বাংলা থেকেইElection Commission Of India Cash Seizure 2026: ৫ রাজ্যে ভোটের মুখে ৬৫১ কোটি কালো টাকা ও মাদক বাজেয়াপ্ত করল কমিশন

Election Commission Of India Cash Seizure 2026: গণতন্ত্রের উৎসবে নির্ভেজাল স্বচ্ছতা বজায় রাখতে কোমর বেঁধে নেমেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোট এবং উপ-নির্বাচন যাতে ভয়মুক্ত ও প্রলোভনহীন হয়, তার জন্য শুরু হয়েছে নজিরবিহীন ধরপাকড়। রবিবার নির্বাচন কমিশন জানিয়েছে, এখনও পর্যন্ত নির্বাচনী রাজ্যগুলি থেকে নগদ টাকা, মদ, মাদক এবং নানাবিধ উপহার সামগ্রী মিলিয়ে মোট ৬৫১ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।

কমিশন সূত্রে খবর, গত ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিলের মধ্যে এই বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার হয়েছে। নজরদারির জন্য ৫,১৭৩টি ফ্লাইং স্কোয়াড এবং ৫,২০০-র বেশি স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম দিনরাত এক করে তল্লাশি চালাচ্ছে। তালিকায় সবার উপরে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যে এখনও পর্যন্ত ৩১৯ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে, যার মধ্যে রয়েছে ২১ লক্ষ লিটারেরও বেশি মদ যার বাজারমূল্য আনুমানিক ৫৫ কোটি টাকা, ৩৯ কোটি টাকার মূল্যবান ধাতু এবং প্রায় ১৫০ কোটি টাকার উপহার সামগ্রী। একইভাবে তামিলনাড়ু থেকে ১৭০ কোটি, অসম থেকে ৯৭ কোটি এবং কেরল থেকে ৫৮ কোটি টাকার অবৈধ সামগ্রী উদ্ধার হয়েছে।

তবে তল্লাশির নামে যাতে সাধারণ মানুষকে হেনস্থা হতে না হয়, সেদিকেও কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন কমিশন কর্তৃপক্ষ। জেলা স্তরে অভিযোগ নিষ্পত্তি কমিটিও গঠন করা হয়েছে। ভোটের বাজারে টাকার দাপট কিংবা পেশ পেশিশক্তির আস্ফালন রুখতে কোনও ফাঁক রাখতে নারাজ কমিশন। অভিযোগ জানাতে সাধারণ মানুষকে ‘সি-ভিজিল’ অ্যাপ ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়েছে। ১৫ মার্চ নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই আদর্শ আচরণবিধি পালনে রাজ্য প্রশাসন ও পুলিশকে কড়া হুঁশিয়ারি দিয়েছে কমিশন।

 

POST A COMMENT
Advertisement