Everest Food Products Private Limited এবং Laljee Godhoo and Company-এর হিং। এবার রান্নার মশলা নিয়ে বড় পদক্ষেপ Food Safety and Standards Authority of India (FSSAI)-র। নিম্নমানের মশলা ও নিয়মভঙ্গের অভিযোগে দুই সংস্থার 'Compounded Hing' (হিং)-এর বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তালিকায় রয়েছে Everest Food Products Private Limited এবং Laljee Godhoo and Company-এর হিং। অর্থাৎ, আপাতত এই দুই সংস্থার হিং বাজারে বিক্রি করা যাবে না।
তবে এই নির্দেশকে কেন্দ্র করে বিভ্রান্তির কিছু নেই। Everest-এর সমস্ত মশলা বা সব ধরনের প্রোডাক্টে নিষেধাজ্ঞা জারি হয়নি। FSSAI-এর পদক্ষেপটি নির্দিষ্ট ভাবে Compounded Hing-এর ক্ষেত্রে। ফলে ডিম কারি, চিকেন কারি, গরম মশলা বা সংস্থার অন্য সব মশলা নিয়ে আপত্তি জানায়নি FSSAI।
কী কারণে হিং নিয়ে এমন পদক্ষেপ?
FSSAI জানিয়েছে, এক গ্রাহকের অভিযোগের ভিত্তিতে Compounded Hing-এর গুণমান নিয়ে তদন্ত শুরু হয়। এরপর বাজারে থাকা বিভিন্ন বড় ব্র্যান্ডের হিং নিয়ে নজরদারি চালানো হয়। সেই পরীক্ষায় Everest এবং LG Brand-এর Compounded Hing-এর কয়েকটি নমুনা নির্ধারিত মান পূরণ করেনি বলে পরীক্ষাগারে রিপোর্ট আসে।
এর পর মুম্বইয়ে থাকা দুই সংস্থার কেন্দ্রীয় লাইসেন্সপ্রাপ্ত ইউনিট থেকে FSSAI আইনি ভাবে নমুনা সংগ্রহ করে। সেগুলি পরীক্ষাগারে পাঠানো হয়। পাশাপাশি গুজরাতের উমরগাঁওয়ে Everest-এর একটি ইউনিটেও Gujarat State FDA-এর সঙ্গে যৌথ ভাবে পরিদর্শন ও নমুনা সংগ্রহ করা হয়।
পরীক্ষার রিপোর্টে সংশ্লিষ্ট Compounded Hing-এর নমুনাগুলিকে ‘substandard’ বা নির্ধারিত মানের তুলনায় নিম্নমানের বলে উল্লেখ করা হয়েছে।
হিংয়ে কী থাকার কথা?
FSSAI-এর নিয়ম অনুযায়ী, Compounded Hing তৈরি করা হয় Raw Hing-এর সঙ্গে Gum Arabic, starch এবং flour-এর মতো উপাদান মিশিয়ে। তবে এতে Raw Hing-এর নির্দিষ্ট পরিমাণ থাকা বাধ্যতামূলক।
নিয়ম অনুযায়ী, তৈরি হওয়া Compounded Hing-এ অন্তত ৫ শতাংশ Alcohol Soluble Extract থাকার কথা। কিন্তু পরীক্ষায় Everest এবং LG-এর হিংয়ের নমুনায় এই পরিমাণ পাওয়া গিয়েছে মাত্র ০ থেকে ৩ শতাংশ।
অর্থাৎ, নির্ধারিত মানের তুলনায় অনেকটাই কম Raw Hing ব্যবহার করা হয়েছে বলে পরীক্ষার ফল থেকে উঠে এসেছে।
LG-এর Raw Hing নিয়েও প্রশ্ন
শুধু তৈরি করা হিং নয়, LG Brand Unit থেকে Raw Hing-এরও নমুনা সংগ্রহ করা হয়েছিল। মোট ছয় ধরনের Raw Hing পরীক্ষা করে FSSAI।
নিয়ম অনুযায়ী Raw Hing-এ starch-এর পরিমাণ সর্বোচ্চ ১ শতাংশ থাকার কথা। কিন্তু পরীক্ষায় ওই ছয় ধরনের Raw Hing-এ starch-এর পরিমাণ পাওয়া গিয়েছে প্রায় ১৫ থেকে ৩২ শতাংশ। ফলে সেগুলিকেও নির্ধারিত মানের তুলনায় নিম্নমানের বলে চিহ্নিত করা হয়েছে।
FSSAI-এর নিয়ম অনুযায়ী, Raw Hing-এ ন্যূনতম ১২ শতাংশ Alcohol Soluble Extract থাকার কথাও জানানো হয়েছে।
আপাতত বিক্রি করা যাবে না Everest ও LG-এর Hing
একাধিক ব্যাচের Compounded Hing নির্ধারিত মান পূরণ না করায় FSSAI Everest Food Products Private Limited-এর মুম্বই ইউনিট এবং LG Brand Unit-এর বিরুদ্ধে Prohibition of Sale order জারি করেছে।
সহজ ভাষায়, নির্দেশ কার্যকর থাকা অবস্থায় সংশ্লিষ্ট Compounded Hing বাজারে বিক্রি করা যাবে না। এই পদক্ষেপকে জনস্বাস্থ্য ও ক্রেতাদের স্বার্থ রক্ষার জন্য নেওয়া প্রতিরোধমূলক ব্যবস্থা বলে জানিয়েছে FSSAI।
বাজারে থাকা প্রোডাক্ট ফিরিয়ে আনার সুপারিশ
শুধু বিক্রি বন্ধ করাই নয়, সংশ্লিষ্ট সংস্থাগুলিকে পুরো বিষয়টি কী ভাবে ঠিক করা হবে, তার একটি বিস্তারিত Action Plan জমা দিতে বলা হয়েছে। ভবিষ্যতে নির্ধারিত মান মেনে Compounded Hing তৈরি নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
এর পাশাপাশি বাজারে থাকা নিম্নমানের পণ্য স্বেচ্ছায় ফিরিয়ে নেওয়ার বা voluntary recall করার সুপারিশ করেছে FSSAI।