Ex-Army chief VK Singh on PoK: 'একটু ধৈর্য ধরুন, PoK শীঘ্রই ভারতের হবে,' দাবি প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিংয়ের

পাক-অধিকৃত কাশ্মীর শীঘ্রই ভারতের হবে বলে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী এবং অবসরপ্রাপ্ত প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ভি কে সিং। তাঁর দাবি, পাক-অধিকৃত কাশ্মীর আর কিছুদিন পর নিজেরাই ভারতের সঙ্গে একত্রিত হবে।

Advertisement
'একটু ধৈর্য ধরুন, PoK শীঘ্রই ভারতের হবে,' দাবি প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিংয়েরকেন্দ্রীয় মন্ত্রী এবং অবসরপ্রাপ্ত প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ভি কে সিং
হাইলাইটস
  • পাক-অধিকৃত কাশ্মীর শীঘ্রই ভারতের হবে বলে দাবি করলেন অবসরপ্রাপ্ত প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ভি কে সিং
  • তাঁর দাবি, পাক-অধিকৃত কাশ্মীর আর কিছুদিন পর নিজেরাই ভারতের সঙ্গে একত্রিত হবে
  • পাক-অধিকৃত কাশ্মীরের জনগণের দাবি, এই অঞ্চলটিকে ভারতের সঙ্গে একত্রিত করা উচিত

Ex-Army chief VK Singh on PoK: পাক-অধিকৃত কাশ্মীর শীঘ্রই ভারতের হবে বলে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী এবং অবসরপ্রাপ্ত প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ভি কে সিং। তাঁর দাবি, পাক-অধিকৃত কাশ্মীর আর কিছুদিন পর নিজেরাই ভারতের সঙ্গে একত্রিত হবে।

এক সংবাদমাধ্যমের প্রশ্নে তাঁর দাবি, "পাক-অধিকৃত কাশ্মীর আপনে আপ ভারতের সঙ্গে যোগ দেবে। একটু ধৈর্য ধরুন।"

পাক-অধিকৃত কাশ্মীরের জনগণের দাবি, এই অঞ্চলটিকে ভারতের সঙ্গে একত্রিত করা উচিত। এই বিষয়ে বিজেপির অবস্থান কী তা জানতে চাইলে এমন মন্তব্য করেন তিনি।

প্রকৃতপক্ষে চিন ২০২৩-এর একটি "স্ট্যান্ডার্ড ম্যাপ" এর সংস্করণ প্রকাশ করে। যার মধ্যে কাশ্মীরের আকসাই চিন অঞ্চল, অরুণাচল প্রদেশ এবং দক্ষিণ চিন সাগরের কিছু বিতর্কিত অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে এই মন্তব্য তাঁর। 

পাক-অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। সরকার সর্বদা বজায় তা রেখেছে।

মে মাসে গোয়ায় এসসিও শীর্ষ সম্মেলনের সময়, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রচার এবং অর্থ বিনিময়ের জন্য পাকিস্তানের নিন্দা করেন। তাঁর প্রশ্ন ছিল তারা কখন সেখানে "বেআইনিভাবে দখল করা অঞ্চলগুলি খালি করবে"।

গত বছর, জয়শঙ্কর আগেই জানিয়েছিলেন, "পাক-অধিকৃত কাশ্মীর নিয়ে আমাদের অবস্থান সবসময়ই ছিল এবং সবসময়ই খুব স্পষ্ট থাকবে। এটি ভারতের অংশ।"

মজার বিষয় হল, জয়শঙ্কর তৎকালীন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির উপস্থিতিতে এই মন্তব্যগুলি করেন।

POST A COMMENT
Advertisement