How To Check Your 500 Rs Note Fake Or Original : ৫০০ টাকার নকল নোট তৈরি হয়েছে, অভিযোগ মমতার; এইভাবে চেক করুন ৫০০ টাকার নোট আসল না নকল

পুরুলিয়ার জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ৫০০ টাকার নকল নোট তৈরি হয়েছে। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকারের নোটবন্দির কারণে ৫০০ টাকার নকল নোট তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, 'নোটবন্দি করতে গিয়ে ১০০ শতাংশের উপর ৫০০ টাকার নকল নোট তৈরি হয়েছে।'

Advertisement
এইভাবে চেক করুন ৫০০ টাকার নোট আসল না নকলনোটের ছবি
হাইলাইটস
  • পুরুলিয়ার জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ৫০০ টাকার নকল নোট তৈরি হয়েছে
  • কেন এই দাবি করলেন তিনি ?
  • আসল নোট কীভাবে চিনবেন ?

 

পুরুলিয়ার জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ৫০০ টাকার নকল নোট তৈরি হয়েছে। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকারের নোটবন্দির কারণে ৫০০ টাকার নকল নোট তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, 'নোটবন্দি করতে গিয়ে ১০০ শতাংশের উপর ৫০০ টাকার নকল নোট তৈরি হয়েছে। বিজেপির নেতা-মন্ত্রীদের ঘরে ঘরে গিয়ে ইডি ও সিবিআই এর তল্লাশি চালানো উচিত।' 

প্রসঙ্গত এখন প্রশ্ন আপনার কাছে যে ৫০০ টাকার নোট রয়েছে তা আসল না নকল সেটি বুঝবেন কীভাবে। আসুন জেনে নিই ৫০০ টাকার আসল নোট চেনার কিছু উপায় বা সহজ পদ্ধতি। এই নিয়ে RBI-এর গাইডলাইনও রয়েছে। 

১) নোটটি একটি আলোর সামনে রাখলে সেই জায়গায় ৫০০ লেখা দেখা যাবে। 

২) নোটটিকে ৪৫ ডিগ্রি কোণ থেকে চোখের সামনে রাখলে সেই জায়গায় ৫০০ লেখা দেখতে পাবেন। 

৩. একই জায়গায় দেবনাগরীতে ৫০০ লেখা দেখা যাবে। 

৪. মহাত্মা গান্ধীর ছবি নোটের ঠিক মাঝখানে থাকবে। 

৫০০ টাকার নকল নোট তৈরি হচ্ছে, অভিযোগ মমতার
৫০০ টাকার নকল নোট তৈরি হচ্ছে, অভিযোগ মমতার

৬. আপনি যদি নোটটিকে হালকাভাবে বাঁকিয়ে রাখেন, তাহলে সিকিউরিটি থ্রেডের রঙ সবুজ থেকে নীলে পরিবর্তিত হবে। 

৭. নোটে মহাত্মা গান্ধীর ছবি এবং ইলেক্ট্রোটাইপ ওয়াটারমার্কও দেখা যাবে। 

৮. উপরের দিকে বাম দিক এবং নীচে ডান পাশের সংখ্যাগুলি বাম থেকে ডানদিকে বড় হতে থাকবে।  

৯. নোটের ডান দিকে অশোক স্তম্ভ থাকবে

১০. নোটে ছাপার বছর লেখা থাকবে

১১. স্লোগান সহ স্বচ্ছ ভারত-এর লোগো ছাপা থাকবে 

১২, ভারতীয় পতাকা সহ লাল কেল্লার একটি ছবির প্রিন্ট নোটে থাকবে। 

তবে শুধু নোট নিয়েই নয়। পুরুলিয়ায় কর্মীসভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের লোকেদের নিশ্চয়ই কিছু ভুল হয়েছে, যার জন্য বিধানসভা ও লোকসভায় বিজেপিকে ভোট দিয়েছেন পুরুলিয়ায়র মানুষ। এরপরই বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন, বিজেপি, সিপিএম, কংগ্রেস আমাদের নামে মিথ্যা কথা বলে অপপ্রচার করেছে। তিনি অভিযোগ করেন, জেতার পর কোনও বিজেপি বিধায়ক ও সাংসদের দেখা যায় না এখন পুরুলিয়ায়।

Advertisement

 

POST A COMMENT
Advertisement