এবার ম্যাগি, কুরকুরেতেও ভেজালমেয়াদোত্তীর্ণ এবং মেয়াদ শেষের মুখে থাকা ম্যাগির প্যাকেট, কুরকুরেতে প্রোডাকশন ও এক্সপায়ারি ডেট বদলে দেওয়ার অভিযোগ উঠল। নবি মুম্বইয়ের একটি গোডাউনে মহারাষ্ট্রের খাদ্য নিরাপত্তা আধিকারিকদের ৬ দিনের তদন্তে এই ঘটনা সামনে এসেছে। প্যাকেটের তারিখ ও পুষ্টিগুণের তথ্য বদলাতে রাসায়নিক এবং নতুন লেবেল ছাপার যন্ত্র ব্যবহারের অভিযোগও উঠেছে।
তদন্ত চলাকালীন রয়টার্সকে ওই গোডাউনে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছিল। তাদের প্রতিবেদন অনুযায়ী, আধিকারিকরা গোডাউন থেকে প্রায় ৮০ হাজার ডলার মূল্যের সামগ্রী বাজেয়াপ্ত করেছেন।
নবি মুম্বইয়ের একটি শিল্পাঞ্চলে অবস্থিত ওই গোডাউনটি বেসরকারি সংস্থা সাধনা এন্টারপ্রাইজেস পরিচালনা করত। মুম্বইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোডাউনটির দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। ৪টি ঘরে প্রায় ৫ হাজার কার্টন খাদ্যদ্রব্য পাওয়া গিয়েছে।
উদ্ধার হওয়া পণ্যের মধ্যে ছিল PepsiCo-র Lay's এবং Kurkure চিপস, Nestle-এর Maggi Masala Noodles, Unilever-এর Knorr Mushroom Soup এবং Hellmann's Mayonnaise, Coca-Cola-র Thums Up এবং Limca-র ক্যান। রিপোর্ট অনুযায়ী, Kurkure এবং Maggi-র অনেক প্যাকেট এবং Thums Up-এর ক্যান থেকে আসল তারিখ মুছে ফেলা হয়েছিল।
আধিকারিকদের দাবি, অধিকাংশ পণ্যই হয় মেয়াদোত্তীর্ণ ছিল, নয়তো মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিল।
কী ভাবে বদলানো হচ্ছিল তারিখ?
অভিযোগ অনুযায়ী, প্যাকেট থেকে আসল প্রোডাকশন ও এক্সপায়ারির তারিখ মুছে ফেলার পর সেখানে নতুন তথ্য ছাপানো হত। গোডাউন থেকে পাওয়া একটি রাসায়নিক দ্রাবককে খাদ্যপণ্যের প্যাকেট থেকে তারিখ মুছে ফেলার কাজে ব্যবহার করা হত বলে আধিকারিকরা জানিয়েছেন।
পুলিশের মামলার নথি অনুযায়ী, কম্পিউটারে স্টাইলাস ব্যবহার করে নতুন উৎপাদন ও মেয়াদ শেষের তারিখ লেখা হত। এরপর কর্মীরা একটি মেশিনের সাহায্যে প্যাকেট ও ক্যানের উপর নতুন তথ্য ছাপাতেন।
পুলিশের নথিতে বলা হয়েছে, নতুন তথ্য ছাপার আগে আসল প্রোডাকশন ও এক্সপায়ারি তথ্য ঘষে বা মুছে দেওয়া হয়েছিল।
বিদেশে রফতানির উপযোগী করে তুলতে তথ্য বদল করা হয়েছে বলে মনে হওয়া কিছু পণ্যের নমুনাও আধিকারিকরা পান।
পুষ্টিগুণের লেবেলও বদলের অভিযোগ
শুধু উৎপাদন এবং মেয়াদ শেষের তারিখই নয়, পণ্যের পুষ্টিগুণ সংক্রান্ত তথ্যও বদল করা হয়েছিল বলে অভিযোগ।
রয়টার্স গোডাউনে Maggi-র বেশ কয়েকটি কার্টন দেখতে পায়। তার মধ্যে একটি নমুনায় আসল প্যাকেটের উপর একটি নকল লেবেল লাগানো ছিল। সেই লেবেলে পণ্যটিকে বিদেশে রফতানির জন্য ‘Product of India’ হিসেবে উল্লেখ করা হয়েছিল।
PepsiCo-র একটি Kurkure প্যাকেটে ইংরেজি ও ফরাসি ভাষায় লেখা পুষ্টিগুণের লেবেল পাওয়া যায়।
রিপোর্ট অনুযায়ী, Kurkure-র ওই পরিবর্তিত লেবেলে উপাদানের তালিকায় cereal products-এর উল্লেখ করা পরিমাণ ১০ শতাংশ কমানো হয়েছিল। পাশাপাশি ক্যালোরি এবং serving size-এর তথ্যও বদলানো হয়েছিল বলে অভিযোগ। বিদেশি বাজারের নিয়মের সঙ্গে তথ্য মেলাতেই এমনটা করা হয়েছিল বলে মনে করা হচ্ছে।
আধিকারিকরা এমন কিছু পণ্যও পান, যেগুলিতে এমন উৎপাদনের তারিখ দেওয়া হয়েছিল, যা এখনও আসেনি। মহারাষ্ট্রের Food and Drug Administration-এর প্রধান তুকারাম মুন্ডে রয়টার্সকে জানান, কিছু প্যাকেটে ২ অক্টোবর, ২০২৬ উৎপাদনের তারিখ নতুন করে ছাপানো হয়েছিল।
রফতানির জন্যই ছিল পণ্যগুলি
আধিকারিকরা জানিয়েছেন, গোডাউনে পাওয়া পণ্যগুলি রফতানির জন্য রাখা হয়েছিল। তবে কোন কোন দেশে সেগুলি পাঠানোর কথা ছিল, তা তাৎক্ষণিক ভাবে স্পষ্ট হয়নি।
রয়টার্সের দেখা অন্তত একটি পরিবর্তিত PepsiCo লেবেল ইংরেজি এবং ফরাসি ভাষায় ছাপা ছিল। এর থেকে বোঝা যায়, কিছু পণ্য বিদেশের বাজারে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছিল।
রাজ্য সরকারের একটি সংবাদ বিজ্ঞপ্তি এবং পুলিশের মামলার নথি অনুযায়ী, সাধনা এন্টারপ্রাইজেসের মালিক আধিকারিকরা জানিয়েছেন, ১৯টি অপরিচিত রফতানিকারকের হয়ে এই কাজগুলি করা হচ্ছিল।
মহারাষ্ট্রের Food and Drug Administration-এর প্রধান তুকারাম মুন্ডে এই অভিযানেকে ‘চমকে দেওয়ার মতো’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, 'সংস্থাগুলিকে নিশ্চিত করতে হবে, তাদের ব্র্যান্ডিং, প্যাকেজিং এবং পণ্য বিক্রি সংক্রান্ত সমস্ত কিছু নিয়ম মেনে হচ্ছে।