Fast Track Court NEET Paper Leak: মোদীর ঘোষণার পরই NEET প্রশ্নপত্র ফাঁসে বাংলা-সহ 4 রাজ্যে ফাস্ট ট্র্যাক কোর্ট, কড়া আইন

সংশ্লিষ্ট রাজ্য ও হাইকোর্টগুলির কাছে বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠনের অনুরোধ জানাবে কেন্দ্রীয় সরকার। যাতে প্রতিদিন শুনানি করে দ্রুত এই সব মামলার নিষ্পত্তি করা সম্ভব হয়।

Advertisement
মোদীর ঘোষণার পরই NEET প্রশ্নপত্র ফাঁসে বাংলা-সহ 4 রাজ্যে ফাস্ট ট্র্যাক কোর্ট, কড়া আইননিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের।
হাইলাইটস
  • NEET প্রশ্নপত্র ফাঁসে কড়া কেন্দ্রীয় সরকার।
  • ৪ রাজ্যে ফাস্ট ট্র্যাক কোর্ট।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশের পর তৎপর প্রশাসন।  নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরির প্রক্রিয়া শুরু হল। পরীক্ষায় নকল-বিরোধী আইনের ধারায় মামলা দায়ের হবে অভিযুক্তদের বিরুদ্ধে।

সূত্রের খবর, নিট প্রশ্নপত্র ফাঁস-কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে এবার পাবলিক একজামিনেশন আইন ২০২৪ (Public Examinations (Prevention of Unfair Means) Act, 2024)-এর আওতায় মামলা দায়ের হবে। কেন্দ্রীয় সরকার এই আইনে নথিভুক্ত মামলাগুলির বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে চারটি রাজ্যে স্পেশাল ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ার প্রস্তুতি শুরু করেছে।

সূত্রের আরও খবর, সংশ্লিষ্ট রাজ্য ও হাইকোর্টগুলির কাছে বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠনের অনুরোধ জানাবে কেন্দ্রীয় সরকার। যাতে প্রতিদিন শুনানি করে দ্রুত এই সব মামলার নিষ্পত্তি করা সম্ভব হয়।

কী এই নতুন আইন?

পাবলিক একজামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স) অ্যাক্ট, ২০২৪।
২০২৪ সালের ২১ জুন থেকে পুরো দেশে কার্যকর হয়েছে।
সরকারি যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, টুকলি বা অন্যান্য অসদুপায় রুখতে কড়া শাস্তির বিধান রয়েছে।

কোন কোন পরীক্ষায় প্রযোজ্য এই আইন?

ইউপিএসসি (UPSC)
এসএসসি (SSC)
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)
আইবিপিএস (IBPS)
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও দফতরের নিয়োগ সংক্রান্ত পরীক্ষা
এনটিএ (NTA) পরিচালিত সমস্ত প্রবেশিকা ও নিয়োগ পরীক্ষা
কেন্দ্রের অন্যান্য সমস্ত পরীক্ষা

নিট মামলায় বড় পদক্ষেপ

নিট তত্ত্বাবধান এনটিএ। তাই এই সংক্রান্ত প্রশ্নপত্র ফাঁস এবং যে কোনও অনিয়মের মামলা সরাসরি এই কড়া আইনের আওতায় চলে আসছে। সূত্রের দাবি, নিট প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলায় এই আইনের আওতায় ইতিমধ্যেই দায়ের করা হয়েছে চারটি এফআইআর। মামলাগুলির গুরুত্ব বিচারে বম্বে, কলকাতা, দিল্লি এবং মধ্যপ্রদেশ হাইকোর্টের এক্তিয়ারভুক্ত এলাকায় অগ্রাধিকারের ভিত্তিতে ফাস্ট ট্র্যাক কোর্ট চালুর প্রস্তাব রাখা হয়েছে। এই ৪টির মধ্যে দু'টি মামলা বম্বে হাইকোর্টের এলাকায়। 

প্রধানমন্ত্রী মোদীর বার্তা

নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিক্ষোভের মাঝে বুধবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, গত ১০ বছরে ১৫২টি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বস্ত করেন, ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন,'প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে জড়িতদের দ্রুত এবং কঠোর শাস্তি সুনিশ্চিত করতে আমরা ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ার সিদ্ধান্ত নিয়েছি। এই বিষয়ে যা যা করণীয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আধিকারিকদের তা দ্রুত করার নির্দেশ দেওয়া হয়েছে'। 
 

Advertisement

TAGS:
POST A COMMENT
Advertisement