Kangana Ranaut: কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে FIR, গান্ধী পরিবারকে নিশানা করে কী পোস্ট করেছিলেন?

অভিযোগকারীর বক্তব্য, এই ধরনের বক্তব্য নিছক রাজনৈতিক সমালোচনার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং তা সাধারণ মানুষের মধ্যে বিদ্বেষ ছড়াতে পারে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। শান্তি বিঘ্নিত করতে পারে। এছাড়াও তাঁর অভিযোগ, কঙ্গনার পোস্টে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, যা মানুষের মধ্যে ভয় বা আতঙ্ক তৈরি করতে পারে। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতার মনোভাব উসকে দিতে পারে।

Advertisement
কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে FIR, গান্ধী পরিবারকে নিশানা করে কী পোস্ট করেছিলেন?কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে FIR (ছবি: পিটিআই)
হাইলাইটস
  • অভিযোগকারীর বক্তব্য, এই ধরনের বক্তব্য নিছক রাজনৈতিক সমালোচনার মধ্যে সীমাবদ্ধ নয়
  • সাধারণ মানুষের মধ্যে বিদ্বেষ ছড়াতে পারে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে
  • এছাড়াও তাঁর অভিযোগ, কঙ্গনার পোস্টে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, যা মানুষের মধ্যে ভয় বা আতঙ্ক তৈরি করতে পারে

গান্ধী পরিবারকে টার্গেট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। সেই পোস্ট ঘিরে এবার তাঁর বিরুদ্ধে FIR দায়ের করল হিমাচল প্রদেশ পুলিশ। শিমলায় তাঁর বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, কঙ্গনার পোস্টে উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে। যার জন্য শান্তি বিঘ্নিত হতে পারে।

গত শুক্রবার, ১৩ নভেম্বর এই FIR দায়ের করা হয়। অভিযোগ করেন শিমলার বাসিন্দা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অতুল শর্মা। সেই ভিত্তিতেই এই পদক্ষেপ করেছে পুলিশ।

অভিযোগকারীর দাবি, গত ১০ নভেম্বর কঙ্গনা তাঁর ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেছিলেন। সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তাঁর দুই ছেলে সঞ্জয় গান্ধী ও রাজীব গান্ধীর মৃত্যু নিয়ে 'অত্যন্ত উস্কানিমূলক ইঙ্গিত' করা হয়েছিল।

ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১৯৬(১)(বি), ৩৫৩(২) এবং ৩৫৬(২) ধারায় মামলা দায়ের হয়েছে। শিমলার পুলিশ সুপার গৌরব সিং FIR দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হবে।

সনিয়া গান্ধীকে নিয়েও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
অভিযোগকারী শর্মা কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীকে নিয়েও কঙ্গনার পোস্টের একটি মন্তব্যে আপত্তি জানিয়েছেন। তাঁর অভিযোগ, ওই পোস্টে সনিয়া গান্ধীকে 'রহস্যময় বিদেশি নাগরিক' বলে উল্লেখ করা হয়েছিল।

শর্মার দাবি, পোস্টে এমন ইঙ্গিত দেওয়া হয়েছিল যে বিদেশের একটি ক্যাফেতে সনিয়া গান্ধীর উপস্থিতির পর একের পর এক গান্ধী পরিবারের সদস্যের মৃত্যু হয়। শেষ পর্যন্ত তিনি সরকারের শীর্ষ পদে পৌঁছন। এই প্রসঙ্গে 'How convenient' অর্থাৎ 'কী সুবিধাজনক' মন্তব্যও করা হয়েছিল।

পাশাপাশি সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর মানেকা গান্ধীর পারিবারিক বাড়ি ছেড়ে চলে যাওয়ার বিষয়টিও পোস্টে উল্লেখ করা হয়েছিল।

অভিযোগকারীর বক্তব্য, এই ধরনের বক্তব্য নিছক রাজনৈতিক সমালোচনার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং তা সাধারণ মানুষের মধ্যে বিদ্বেষ ছড়াতে পারে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। শান্তি বিঘ্নিত করতে পারে।

এছাড়াও তাঁর অভিযোগ, কঙ্গনার পোস্টে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, যা মানুষের মধ্যে ভয় বা আতঙ্ক তৈরি করতে পারে। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতার মনোভাব উসকে দিতে পারে।

Advertisement

ডিজিটাল ফরেনসিক তদন্তের দাবি
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে ইমেলের মাধ্যমে DGP-কে অভিযোগপত্র পাঠিয়েছিলেন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অতুল শর্মা। সেখানে অবিলম্বে FIR দায়েরের পাশাপাশি কঙ্গনার পোস্টের সময়সীমা বেঁধে সাইবার ফরেনসিক তদন্তের দাবি জানিয়েছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পুরনো ভিডিও ঘিরেও চর্চা
প্রসঙ্গত, ১৯৮১ সালের কাছাকাছি সময়ের একটি পুরনো পারিবারিক ভিডিও নতুন করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তারপরই কঙ্গনার এই মন্তব্য সামনে আসে। ওই ভিডিওতে একসঙ্গে পারিবারিক নৈশভোজে দেখা গিয়েছে ইন্দিরা গান্ধী, সনিয়া গান্ধী, মানেকা গান্ধী এবং ছোট্ট রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে।

উল্লেখযোগ্য বিষয় হল, সনিয়া গান্ধীর স্মৃতিকথা 'Belonging: A Journey of Love' প্রকাশের দিনই কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছিলেন। এবার সেই পোস্ট ঘিরেই আইনি জটিলতায় পড়লেন বিজেপি সাংসদ।

 

POST A COMMENT
Advertisement