মাটি ছাড়ার আগেই বিমানে আগুন, আহত ৪; দিল্লি বিমানবন্দরে ব্যাপক চাঞ্চল্য

বিমানের পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে টেক-অফ বাতিল করেন। তাঁর এই তৎপরতা এবং উপস্থিত বুদ্ধির ফলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ঘটনার পরপরই বিমানবন্দরে ফুল ইমার্জেন্সি ঘোষণা করা হয়। 

Advertisement
 মাটি ছাড়ার আগেই বিমানে আগুন, আহত ৪; দিল্লি বিমানবন্দরে ব্যাপক চাঞ্চল্য ফোটো : @JainIshan316/X
হাইলাইটস
  • বড়সড় বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর
  • এদিন ভোরে সুইস এয়ার লাইনসের জুরিখগামী একটি বিমানে টেক-অফের ঠিক আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে

বড়সড় বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। এদিন ভোরে সুইস এয়ার লাইনসের জুরিখগামী একটি বিমানে টেক-অফের ঠিক আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। বিমানের বাম দিকের ল্যান্ডিং গিয়ার থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। যার জেরে সেখানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 

বিমানের পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে টেক-অফ বাতিল করেন। তাঁর এই তৎপরতা এবং উপস্থিত বুদ্ধির ফলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ঘটনার পরপরই বিমানবন্দরে ফুল ইমার্জেন্সি ঘোষণা করা হয়। 

বিমানটিতে মোট ২৩২ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিমানের সবকটি গেট খুলে দেওয়া হয়। যাত্রীদের দ্রুত বের করে আনতে স্লাইড ব্যবহার করা হয়। তবে এই হুড়োহুড়ির মধ্যেই কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয় এবং অন্তত চারজন যাত্রী আহত হন।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের দ্রুত মেদান্তা হাসপাতাল-এ পাঠানো হয়। অপর এক যাত্রীর চিকিৎসা বিমানবন্দরের মেডিক্যাল সেন্টারেই করা হয়। 

ঘটনার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের অগ্নিনির্বাপক দল তথা ‘টিএফটি’ ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পৌঁছে যায় এবং সম্ভাব্য আগুন লাগার ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নেয়। যদিও বড় কোনও অগ্নিকাণ্ড ঘটেনি, তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

POST A COMMENT
Advertisement