Delhi Building Collapse: দিল্লিতে আচমকা ধসে পড়ল পাঁচতলা বাড়ি, বহু হতাহতের আশঙ্কা

দক্ষিণ দিল্লিতে বড়সড় দুর্ঘটনা। আচমকা ভেঙে পড়ল পাঁচতলা আবাসন। ধ্বংসস্তূপের নিচে একাধিক ব্যক্তি আটকে পড়েছেন বলে আশঙ্কা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement
দিল্লিতে আচমকা ধসে পড়ল পাঁচতলা বাড়ি, বহু হতাহতের আশঙ্কাধ্বংসস্তূপের নিচে একাধিক ব্যক্তি আটকে পড়েছেন বলে আশঙ্কা।
হাইলাইটস
  • দক্ষিণ দিল্লিতে বড়সড় দুর্ঘটনা।
  • আচমকা ভেঙে পড়ল পাঁচতলা আবাসন।
  • ধ্বংসস্তূপের নিচে একাধিক ব্যক্তি আটকে পড়েছেন বলে আশঙ্কা।

দক্ষিণ দিল্লিতে বড়সড় দুর্ঘটনা। আচমকা ভেঙে পড়ল পাঁচতলা আবাসন। ধ্বংসস্তূপের নিচে একাধিক ব্যক্তি আটকে পড়েছেন বলে আশঙ্কা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী।

পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় দক্ষিণ দিল্লির মেহরৌলি থানার অন্তর্গত সৈদুলাজাব এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই বিকট শব্দে ভেঙে পড়ে পাঁচতলা বিল্ডিং। মুহূর্তের মধ্যে গোটা এলাকা ধুলোয় ঢেকে যায়। আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয় উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া ব্যক্তিদের খোঁজ চালানো হচ্ছে। এখনও পর্যন্ত কত জন ভিতরে আটকে রয়েছেন, তা স্পষ্ট নয়। তবে একাধিক ব্যক্তি ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা প্রশাসনের।

ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে প্রয়োজনীয় সরঞ্জাম। স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর জন্য অ্যাম্বুল্যান্সও প্রস্তুত রাখা হয়েছে।

কী কারণে বহুতলটি ভেঙে পড়ল, তা এখনও জানা যায়নি। প্রশাসনের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিল্ডিংয়ের নির্মাণে বা অন্য কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

দুর্ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা এবং উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা জানা যাবে না বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় প্রশাসনের দাবি, ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া সকলকে দ্রুত উদ্ধার করার চেষ্টা চলছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। 

POST A COMMENT
Advertisement