নীতিনকে সামনে রেখে নবীনদের গুরুত্ব, বিহার-উত্তরপ্রদেশের মন্ত্রিসভা নিয়ে বড় সিদ্ধান্তের পথে BJP

পশ্চিমবঙ্গ, অসম-সহ ৫ রাজ্যের নির্বাচনের ফল প্রকাশের পর সংগঠন ও সরকার- এই দুই ক্ষেত্রেই বড়সড় পরিবর্তনের পথে এগোবে বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে শিগগিরই গঠিত হতে চলেছে নতুন টিম।

Advertisement
নীতিনকে সামনে রেখে নবীনদের গুরুত্ব, বিহার-উত্তরপ্রদেশের মন্ত্রিসভা নিয়ে বড় সিদ্ধান্তের পথে BJP মোদীর সঙ্গে নবীন
হাইলাইটস
  • BJP সূত্রে খবর, নতুন টিমে অভিজ্ঞদের পাশাপাশি তরুণ নেতৃত্বকে গুরুত্ব দেওয়া হবে
  • একই সঙ্গে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর ওপর বিশেষ জোর দিচ্ছে গেরুয়া শিবির

পশ্চিমবঙ্গ, অসম-সহ ৫ রাজ্যের নির্বাচনের ফল প্রকাশের পর সংগঠন ও সরকার- এই দুই ক্ষেত্রেই বড়সড় পরিবর্তনের পথে এগোবে বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে শিগগিরই গঠিত হতে চলেছে নতুন টিম। উত্তরপ্রদেশ, বিহার-সহ একাধিক রাজ্যে মন্ত্রিসভা সম্প্রসারণের কাজও মে মাসেই হতে পারে। 

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ৪ মে-র পর থেকেই নতুন টিম ঘোষণা এবং বিভিন্ন রাজ্যে মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু হবে। বিজেপির শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যেই প্রস্তুতি সেরে ফেলেছে এবং যে কোনও দিন এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে।

যুব ও মহিলাদের বাড়তি গুরুত্ব

BJP সূত্রে খবর, নতুন টিমে অভিজ্ঞদের পাশাপাশি তরুণ নেতৃত্বকে গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর ওপর বিশেষ জোর দিচ্ছে গেরুয়া শিবির। পরিকল্পনা অনুযায়ী, নতুন জাতীয় কার্য  কারিণীতে প্রায় ৩৩ শতাংশ মহিলা সদস্য অন্তর্ভুক্ত করা হতে পারে।

উত্তরপ্রদেশেও মন্ত্রিসভা রদবদল

উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আগামী ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ও সামাজিক সমীকরণে মন্ত্রিসভায় নতুন মুখ আনা হতে পারে। সূত্রের খবর,  কয়েকজন বর্তমান মন্ত্রীর দায়িত্বেও বদল আসতে পারে। 

বিহারে মন্ত্রিসভা গঠন

বিহারে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বে গঠিত এনডিএ সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের কাজও শিগগিরই সম্পন্ন হতে পারে। বিজেপি ও জেডিইউ-র মধ্যে সমঝোতা অনুযায়ী, দুই দলের মধ্যে মন্ত্রীপদ বণ্টন করা হবে।

সব মিলিয়ে, আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক ভারসাম্য রক্ষা এবং সংগঠনকে শক্তিশালী করতে মে মাসেই বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিজেপি নেতৃত্ব।
 

POST A COMMENT
Advertisement