গ্যাস বোঝাই ট্রাক চুরি, ১৮ লক্ষ টাকার LPG সিলিন্ডার গায়েব, তদন্তে পুলিশ

বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতির মধ্যেই উত্তরপ্রদেশে চাঞ্চল্যকর এক চুরির ঘটনা সামনে এসেছে। ঝাঁসি থেকে রান্নার গ্যাসে ভরা একটি ট্রাক রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। পরে হাইওয়ের ধারে ট্রাকটি খালি অবস্থায় উদ্ধার হয়, কিন্তু ততক্ষণে গায়েব হয়ে গেছে ক'য়েক শ এলপিজি সিলিন্ডার।

Advertisement
গ্যাস বোঝাই ট্রাক চুরি, ১৮ লক্ষ টাকার LPG সিলিন্ডার গায়েব, তদন্তে পুলিশ
হাইলাইটস
  • বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।
  • এই পরিস্থিতির মধ্যেই উত্তরপ্রদেশে চাঞ্চল্যকর এক চুরির ঘটনা সামনে এসেছে।

বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতির মধ্যেই উত্তরপ্রদেশে চাঞ্চল্যকর এক চুরির ঘটনা সামনে এসেছে। ঝাঁসি থেকে রান্নার গ্যাসে ভরা একটি ট্রাক রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। পরে হাইওয়ের ধারে ট্রাকটি খালি অবস্থায় উদ্ধার হয়, কিন্তু ততক্ষণে গায়েব হয়ে গেছে ক'য়েক শ এলপিজি সিলিন্ডার।

ট্রাকটিতে প্রায় ৫২৪টি ভর্তি এলপিজি সিলিন্ডার ছিল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে ঝাঁসির সিপরি বাজার থানা এলাকায়। ট্রাক মালিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

ট্রাক মালিক নীরজ আগরওয়াল জানান, তার ট্রাক (নম্বর UP 93 BT 3341) ঝাঁসির কারারিতে অবস্থিত ভারত প্রেট্রোলিয়াম কর্পোরেশনের প্ল্যান্টের সঙ্গে যুক্ত। ২ মার্চ ওই প্ল্যান্ট থেকে ট্রাকে ৫২৪টি গ্যাস সিলিন্ডার তোলা হয়েছিল। সেগুলি কানপুর দেহাত জেলার গজনর এলাকায় পাঠানোর কথা ছিল।

কিন্তু হোলি উৎসবের কারণে ট্রাক চালক রাজকুমার গাড়িটি প্ল্যান্টের বাইরে পার্ক করে বাড়ি চলে যান। কয়েকদিন পর, ৬ মার্চ খবর আসে যে ঝাঁসির বনগাঁও এলাকার পারিছা সংলগ্ন হাইওয়ের পাশে ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।

ট্রাক মালিক ঘটনাস্থলে পৌঁছে দেখেন, ট্রাক থেকে সব গ্যাস সিলিন্ডার উধাও হয়ে গেছে। শুধু তাই নয়, গাড়ির জিপিএস সিস্টেমও ভেঙে দেওয়া হয়েছে। এরপর তিনি সিপ্রি বাজার থানায় চুরির অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। স্টেশন ইনচার্জ জয়প্রকাশ চৌবে জানান, ট্রাকটি উদ্ধার করা হয়েছে এবং চুরি হওয়া সিলিন্ডারগুলির খোঁজে বিশেষ দল গঠন করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের দাবি, অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, বিদেশ থেকে এলপিজি সরবরাহ কমে যাওয়ার কারণে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করেছে। এই পরিস্থিতিতে এত বড় সংখ্যক গ্যাস সিলিন্ডার চুরি হওয়ার ঘটনায় আরও উদ্বেগ তৈরি হয়েছে।

Advertisement

POST A COMMENT
Advertisement