India Today Conclave 2026: ইরান যুদ্ধে ভারত-আমেরিকা সম্পর্কে কী লাভ? বোঝালেন বিশেষজ্ঞ

ইন্ডিয়া টুডে কনক্লেভে এসে আন্তর্জাতিক বিশ্লেষক অ্যাডেল নাজারিয়ান বলেন, 'বর্তমান মধ্যপ্রাচ্যের যুদ্ধ ভারত এবং আমেরিকার সম্পর্ক আরও মজবুত করবে।'

Advertisement
ইরান যুদ্ধে ভারত-আমেরিকা সম্পর্কে কী লাভ? বোঝালেন বিশেষজ্ঞআন্তর্জাতিক বিশেষজ্ঞ অ্যাডেল নাজারিয়ান
হাইলাইটস
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধ ভারত এবং আমেরিকার সম্পর্ক মজবুত করবে
  • দাবি করলেন আন্তর্জাতিক বিশ্লেষক অ্যাডেল নাজারিয়ান
  • ইরানের ভবিষ্যৎ নিয়ে কী জানালেন তিনি?

মধ্যপ্রাচ্যের যুদ্ধ গড়িতে তৃতীয় সপ্তাহে। এই সংঘাতের ফলে বিশ্বব্যাপী ভূরাজনৈতিক পরিবর্তন তৈরি করতে পারে এবং নতুন জোট গঠনও করতে পারে। এমনকী, আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এই যুদ্ধের জেরে পুরনো কিছু সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে। বিশেষ করে আমেরিকা এবং ভারতের সম্পর্ক উন্নত হবে বলেই মনে করছেন ভূরাজনৈতিক পরামর্শক অ্যাডেল নাজারিয়ান। ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৬-এ এসে এমনই মত প্রকাশ করেন তিনি। 

যুদ্ধ ও বিশ্বব্যাপী শক্তির প্রতিযোগিতা
অ্যাডেল নাজারিয়ান বলেন, 'মানবিক দৃষ্টিকোণ থেকে এই যুদ্ধ থেকে কেউ লাভবান হবে না। তবে ভূরাজনৈতিক দৃষ্টিতে এটি ভবিষ্যতে বিশ্বের সমীকরণ বদলে দিতে পারে।' তাঁর মতে, এই সঙ্কটের ফলে গাল্ফ দেশগুলি পাশ্চাত্যের শক্তির কাছাকাছি চলে আসতে পারে এবং ভারতের মতো দেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও মজবুত হতে পারে। তিনি বলেন, 'আমি মনে করি এর ফলে আমেরিকা-ভারত সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং শেষ পর্যন্ত পাশ্চাত্যের দেশগুলি এবং ভারতের মতো মধ্যম শক্তির দেশগুলিই লাভবান হবে।'

ইরানের ভবিষ্যৎ 
ইরানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক অ্যাডেল নাজারিয়ান জানান, ইরানের মানুষের সঙ্গে তাঁর নিয়মিত কথা হয়। তিনি লক্ষ্য করেছেন, অনেক ইরানি রাজনৈতিক পরিবর্তন চান এবং ধর্মীয় কর্তৃত্বের বাইরে একটি গণতান্ত্রিক নেতৃত্ব দেখতে চান। তিনি বলেন, 'আমি যাঁদের সঙ্গে কথা বলেছি তাঁদের মতামত ভিন্ন ভিন্ন হলেও একটি বিষয় স্পষ্ট, অনেকেই এমন একটি নেতৃত্ব চান যা ধর্মীয় কর্তৃত্ব দ্বারা নিয়ন্ত্রিত নয়।' তাঁর মতে, বহু ইরানি দীর্ঘদিনের অর্থনৈতিক সঙ্কট ও রাজনৈতিক সীমাবদ্ধতায় ক্লান্ত।

 

POST A COMMENT
Advertisement