Meloni Wishes Modi: প্রধানমন্ত্রী পদে রেকর্ড গড়লেন মোদী, ইতালি থেকে এল বিশেষ বার্তা, মেলোনি কী বললেন?

একটানা সবচেয়ে বেশিদিন ধরে প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী। এমন বিরল কৃতিত্বের অধিকারী হওয়ার পর দেশ বিদেশ থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশে পাঠানো হয়েছে শুভেচ্ছা বার্তা। সেই তালিকায় রয়েছে ইতালিও। ইতালি থেকে PM মোদীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

Advertisement
প্রধানমন্ত্রী পদে রেকর্ড গড়লেন মোদী, ইতালি থেকে এল বিশেষ বার্তা, মেলোনি কী বললেন?প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়লেন মোদী
হাইলাইটস
  • একটানা সবচেয়ে বেশিদিন ধরে প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী।
  • ১০ জুন এই নজির গড়লেন নরেন্দ্র মোদী।
  • আগে এই রেকর্ড ছিল দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর দখলে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে জুড়ল নয়া পালক। একটানা সবচেয়ে বেশিদিন ধরে প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী। ১০ জুন এই নজির গড়লেন নমো। এর আগে এই রেকর্ড ছিল দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর দখলে।  ভারতের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে তিনিই ছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু বুধবার সেই রেকর্ড ভেঙে দিলেন নমো। টানা ৪৩৯৯ দিন প্রধানমন্ত্রী পদে রয়েছেন তিনি।

এমন বিরল কৃতিত্বের অধিকারী হওয়ার পর দেশ বিদেশ থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশে পাঠানো হয়েছে শুভেচ্ছা বার্তা। সেই তালিকায় রয়েছে ইতালিও। ইতালি থেকে PM মোদীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। 

এক্স হ্যান্ডেলে টুইট বার্তায় মেলোনি লেখেন, "আজ ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নজির গড়লেন  নরেন্দ্র মোদী। তাঁকে অভিনন্দন জানাই।"

পাশাপাশি তিনি লেখেন, "আগামী কয়েক সপ্তাহের মধ্যে রোমে আবার তাঁর সঙ্গে দেখা হবে। আমাদের দুই দেশ ও দুই দেশের মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে ভবিষ্যতমুখী একটি বিশেষ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ তৈরি করতে মুখিয়ে আছি। এই পার্টনারশিপ আগামী দিনে দুই দেশের সম্পর্ক ও মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করবে।"

ইতালি ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়েছেন পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে, ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ-বিসেসার, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী  আনোয়ার ইব্রাহিম, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়াকার মতো নেতারা। এছাড়াও, গ্রিসের প্রধানমন্ত্রী কাইরিয়াকোস, ভুটানের প্রধানমন্ত্রী তেশেরিং তোবগেও শুভেচ্ছা জানিয়েছেন PM মোদীকে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই বিরত কৃতিত্ব অর্জনের জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লেখেন, "সবচেয়ে দীর্ঘ সময় ধরে একটানা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে নতুন ইতিহাস রচনা করার জন্য  নরেন্দ্র মোদীজি-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আপনার বলিষ্ঠ নেতৃত্ব, দূরদৃষ্টি, 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস' মূলমন্ত্র এবং দেশগঠনের প্রতি নিরলস নিষ্ঠা ভারতকে উন্নয়নের এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। আপনার নেতৃত্বে ভারত আজ বিশ্বমঞ্চে আরও শক্তিশালী, আত্মনির্ভর ও সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশসেবার এই ঐতিহাসিক মাইলফলকের জন্য আপনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন।"

Advertisement

 

POST A COMMENT
Advertisement