ঘরে ঘরে রান্নার গ্যাস পৌঁছতে ECA লাগু করল মোদী সরকার, এতে কী লাভ?

ইরানে যুদ্ধ চলছে। সেই দেশে হামলা চালিয়েছে ইজরায়েল এবং আমেরিকা। তারপরই বন্ধ হয়েছে হরমুজ প্রণালী। এমন পরিস্থিতিতে বিপদে পড়েছে ভারতও। আমাদের দেশেও কিছু জায়গায় LPG গ্যাসের সংকট শুরু হয়েছে বলে খবর। আর এমতাবস্থায় এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট (ECA) বা অপরিহার্য পণ্য আইন লাগু করেছে কেন্দ্রের মোদী সরকার। এর মাধ্যমেই দেশের সমস্ত ঘরে রান্নার গ্যাসের জোগান ঠিক রাখতে চাইছে সরকার। 

Advertisement
ঘরে ঘরে রান্নার গ্যাস পৌঁছতে ECA লাগু করল মোদী সরকার, এতে কী লাভ?ECA আইন
হাইলাইটস
  • হামলা চালিয়েছে ইজরায়েল এবং আমেরিকা
  • তারপরই বন্ধ হয়েছে হরমুজ প্রণালী
  • এমন পরিস্থিতিতে বিপদে পড়েছে ভারতও

ইরানে যুদ্ধ চলছে। সেই দেশে হামলা চালিয়েছে ইজরায়েল এবং আমেরিকা। তারপরই বন্ধ হয়েছে হরমুজ প্রণালী। এমন পরিস্থিতিতে বিপদে পড়েছে ভারতও। আমাদের দেশেও কিছু জায়গায় LPG গ্যাসের সংকট শুরু হয়েছে বলে খবর। আর এমতাবস্থায় এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট (ECA) বা অপরিহার্য পণ্য আইন লাগু করেছে কেন্দ্রের মোদী সরকার। এর মাধ্যমেই দেশের সমস্ত ঘরে রান্নার গ্যাসের জোগান ঠিক রাখতে চাইছে সরকার। 

এই আইন লাগু করার মাধ্যমে রিফাইনারিস এবং পেট্রোকেমিক্যাল ইউনিটকে এলপিজি প্রোডাকশন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, হাইড্রোকার্ব স্ট্রিমকেও এলপিজি পুলে আনার দেওয়া হয়েছে নির্দেশ। 

সোমবার এই মর্মে একটি নির্দেশ দেয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। তাদের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় যে সি৩ এবং সি৪ স্ট্রিমের সমস্ত আউটপুট, যার মধ্যে বুটেন, প্রোপিলেন এবং বুটেইন রয়েছে, সেগুলিকে এলপিজি প্রোডাকশনে ব্যবহার করতে হবে। 

এর মাধ্যমে ভারতীয় গৃহস্থে রান্নার গ্যাসের জোগান অব্যাহত রাখতে চাইছে সরকার। সেই কারণেই পেট্রোকেমিক্যাল তৈরির বদলে রান্নার গ্যাসকেই বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। 

এখন কী পরিবর্তন হল?
এই নির্দেশের দেওয়া হয়েছে সরকারের তিনটি সরকারি তেল সরবরাহকারী সংস্থাকে। এক্ষেত্রে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামকে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, এই তিনটি সংস্থাই মূলত সারা দেশে গ্যাস সরবরাহ করে থাকে। 

শুধু তাই নয়, মন্ত্রকের পক্ষ থেকে রিফাইনারি এবং পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন পেট্রোকেমিক্যার উৎপাদন বা অন্যান্য কাজে এই স্ট্রিম ব্যবহার না করে। তার বদলে যেন শুধু এলপিজি সাপ্লাইতে জোর দেওয়া হয়। 

শুধু ঘরোয়া গ্যাস ব্যবহারের জন্য
মাথায় রাখতে হবে, সারা ভারতেই এলপিজি গ্যাসের ব্যবহার খুব বেশি। এমন পরিস্থিতিতে সরকার চাইছে ঘরে ঘরে যেন এলপিজি-এর জোগান ঠিক থাকে। আপাতত অন্য কোথাও যেন ব্যবহার না হয় এলপিজি। 

ECA কী? 
অপরিহার্য পণ্য আইন, ১৯৫৫ একটি জরুরি আইন। এই আইনে যাতে জরুরি পণ্যের দাম না বাড়ে, মজুত না হয় এবং খাদ্য সুরক্ষা নিশ্চিত করা যায়, সেটা দেখা হয়। 

Advertisement

সাধারণত, যুদ্ধ, খড়া বা অত্যধিক মুদ্রাস্ফীতির সময় খাবারের দাম নিয়ন্ত্রণের জন্য এই আইন লাগু করা হয়। 

এতদিন পর্যন্ত সরকার ৫ বার ইসিএ লাগু করেছে। এর মাধ্যমেই ডাল, দানা শস্য, গম এবং চিনি রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়। 

 

POST A COMMENT
Advertisement