Vishwa Hindu Parishad: বিশ্ব হিন্দু পরিষদের নিদান! দীপাবলির পত্রিকা থেকে বাদ মুসলিম কবির কবিতা

বিশ্ব হিন্দু পরিষদের আপত্তির জেরে গুজরাত সরকার তাদের বার্ষিক দীপাবলি প্রকাশনার অনলাইন সংস্করণ থেকে এক মুসলিম কবির কবিতা সরিয়ে দিয়েছে। কবিতাটিতে ভগবান রাম এবং ভক্ত সাধ্বী মীরাবাঈ সম্পর্কে আপত্তিকর মন্তব্য ছিল বলে অভিযোগ।

Advertisement
বিশ্ব হিন্দু পরিষদের নিদান! দীপাবলির পত্রিকা থেকে বাদ মুসলিম কবির কবিতা বিশ্ব হিন্দু পরিষদ
হাইলাইটস
  • বিশ্ব হিন্দু পরিষদের আপত্তি
  • সরল মুসলিম কবির কবিতা
  • রাম এবং মীরাবাঈ সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ

বিশ্ব হিন্দু পরিষদের আপত্তির জেরে গুজরাত সরকার তাদের বার্ষিক দীপাবলি প্রকাশনার অনলাইন সংস্করণ থেকে একটি কবিতা সরিয়ে দিয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের অভিযোগ, কবিতাটিতে ভগবান রাম এবং ভক্ত সাধ্বী মীরাবাঈ সম্পর্কে আপত্তিকর মন্তব্য ছিল। সরকার কবি আজিজ টাঙ্কারভির কবিতাটি সরিয়ে তার পরিবর্তে কবি প্রকাশ জালালের একটি কবিতা যুক্ত করেছে। 

প্রকৃতপক্ষে রাজ্যের তথ্য ও সম্প্রচার বিভাগ প্রতি বছর দীপাবলি উপলক্ষে একটি পত্রিকা প্রকাশ করে। 'গুজরাত দীপ উৎসব অঙ্ক' নামে পতিত্রাটির অনলাইন সংস্করণে কবি আজিজ টাঙ্কারভীর একটি কবিতা ছিল, যা নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ আপত্তি জানায়। সেটি এখন সরিয়ে দিয়ে কবি প্রকাশ জালালেন 'জরিয়ে' শিরোনামের একটি কবিতা যুক্ত করা হয়েছে। 

বিশ্ব হিন্দু পরিষদ (VHP) কবিতাটি অবিলম্বে অপসারণের দাবিতে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে চিঠি লিখেছে। VHP কবিতাটির লেখক এবং যে কর্মকর্তা এটি অনুমোদন করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। VHP বলেছে, একটি সরকারি প্রকাশনায় এই ধরনের কবিতার অন্তর্ভূক্তি উদ্বেগজনক, কারণ দীপাবলি ১৪ বছরের বনবাসের পর ভগবান রামের অযোধ্যায় প্রত্যাবর্তনকে স্মরণ করে। 

গুজরাত VHP-র মুখপাত্র হিতেন্দ্রসিং রাজপুত জানিয়েছেন, টাঙ্কারভীর কবিতাটি সরিয়ে ফেলা হয়েছে। এই পদক্ষেপে VHP নেতারা সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, 'আমরা আনন্দিত রাজ্য সরকার আমাদের অনুরোধে দ্রুত পদক্ষেপ নিয়ে দীপাবলি পত্রিকা থেকে বিতর্কিত কবিতাটি সরিয়ে দিয়েছে।'

এই প্রসঙ্গে VHP-র আরও দাবি, ভবিষ্যতে সরকারি প্রকাশনাগুলিতে কেবল সেইসব লেখকদেরই স্থান দেওয়া উচিত, যাঁদের দেশ, ধর্ম ও সংস্কৃতির প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে।  

 

POST A COMMENT
Advertisement