Harbhajan Singh Residence Protest: ক্রিকেটার হরভজন সিংয়ের বাড়িতে গোলমাল, দেওয়ালে লেখা হল 'পঞ্জাব কা গদ্দার'

Harbhajan Singh Residence Protest: শনিবার সকালে জলন্ধরে হরভজন সিংয়ের আবাসের সামনে জমায়েত করেন বেশ কিছু মানুষ। তাঁদের অভিযোগ, সাংসদ হওয়ার পর থেকে পাঞ্জাবের স্বার্থ রক্ষায় বা মানুষের সুখ-দুঃখে হরভজনকে পাশে পাওয়া যাচ্ছে না।

Advertisement
ক্রিকেটার হরভজন সিংয়ের বাড়িতে গোলমাল, দেওয়ালে লেখা হল 'পঞ্জাব কা গদ্দার'harbhajan singh: হরভজনের বিরুদ্ধে ক্ষোভ আপ সমর্থকদের

Harbhajan Singh Residence Protest: ক্রিকেট মাঠের 'টার্বোনেটর' এখন রাজনীতির আঙিনায় কড়া বাউন্সারের মুখে। পাঞ্জাব এবং আম আদমি পার্টির (আপ) অন্দরে জল এখন বহুদূর গড়িয়েছে। খোদ দলের রাজ্যসভা সাংসদ হরভজন সিংয়ের জলন্ধরের বাসভবনের বাইরে শনিবার শোরগোল পড়ে গেল। একদল উত্তেজিত জনতা শুধু বিক্ষোভই দেখাল না, সাংসদের বাড়ির দেওয়ালে কালো কালি দিয়ে লিখে দিয়ে গেল, 'পাঞ্জাবের গদ্দার'।

ঠিক কী ঘটেছে?
শনিবার সকালে জলন্ধরে হরভজন সিংয়ের আবাসের সামনে জমায়েত করেন বেশ কিছু মানুষ। তাঁদের অভিযোগ, সাংসদ হওয়ার পর থেকে পাঞ্জাবের স্বার্থ রক্ষায় বা মানুষের সুখ-দুঃখে হরভজনকে পাশে পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি চরমে ওঠে যখন এক বিক্ষোভকারী হরভজনের নেমপ্লেটের পাশে এবং দেওয়ালে কালো স্প্রে পেইন্ট দিয়ে 'পাঞ্জাব কা গদ্দার' (পাঞ্জাবের বিশ্বাসঘাতক) লিখে দেন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান উপস্থিত নিরাপত্তারক্ষীরা।

নেপথ্যে দলীয় কোন্দল?
শুধু সাধারণ মানুষই নন, এই বিক্ষোভের আঁচ পৌঁছেছে খোদ আম আদমি পার্টির অন্দরেও। একাংশের দাবি, দলের কর্মীরাই এই বিক্ষোভে শামিল হয়েছিলেন। তাঁদের মতে, পাঞ্জাবের জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে সংসদে যতটা সরব হওয়ার কথা ছিল হরভজনের, তিনি তা করছেন না। বরং নিজের ব্যক্তিগত ইমেজ তৈরিতেই ব্যস্ত। যদিও পুলিশের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দেওয়ালের সেই লেখা মুছে ফেলার কাজ শুরু হয়েছে। পাঞ্জাব পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। সব মিলিয়ে প্রিয় ক্রিকেটারের রাজনীতিক সত্তা নিয়ে এখন তোলপাড় গোটা রাজ্য।

 

POST A COMMENT
Advertisement