Hardeep Singh Puri: জল্পনার অবসান, হরদীপ সিং পুরীকে ফের প্রার্থী করল BJP

মধ্যপ্রদেশের ওই আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১২ নভেম্বর এই আসনে উপনির্বাচন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২ নভেম্বর।

Advertisement
জল্পনার অবসান, হরদীপ সিং পুরীকে ফের প্রার্থী করল BJPহরদীপ সিং পুরী
হাইলাইটস
  • মধ্যপ্রদেশে রাজ্যসভা উপনির্বাচন।
  • হরদীপ সিং পুরীকে প্রার্থী করল বিজেপি।

কেন্দ্রীয়মন্ত্রী হরদীপ সিং পুরীকে রাজ্যসভায় ফের বিজেপি পাঠাবে কিনা, সেনিয়ে জল্পনা ছিল। অবশেষে সমস্ত জল্পনার অবসান। বুধবার মধ্যপ্রদেশে রাজ্যসভা উপনির্বাচনে হরদীপ সিং পুরীকে প্রার্থী ঘোষণা করল বিজেপি। 

মধ্যপ্রদেশে আসন্ন রাজ্যসভা উপনির্বাচনে প্রার্থী হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী নাম অনুমোদন করেছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। বর্তমানে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হরদীপ সিং পুরী। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগনের ইস্তফার পর মধ্যপ্রদেশের রাজ্যসভার আসনটি শূন্য হয়েছিল। ওই আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১২ নভেম্বর এই আসনে উপনির্বাচন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২ নভেম্বর।

মন্ত্রিসভায় রদবদলের জল্পনা চলছে অনেক দিন ধরেই। সাম্প্রতিককালে বড় বিতর্কে জড়িয়েছেন হরদীপ সিং পুরী। ফলে জল্পনা ছিল যে তাঁকে ফের মন্ত্রিসভায় রাখা হতে পারে কিনা। কিন্তু রাজ্যসভায় মনোনয়নের ফলে কেন্দ্রীয় মন্ত্রিসভায় হরদীপ সিং পুরীর থাকার পথ প্রশস্ত হল। নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনও সদস্যকে মন্ত্রী পদে নিযুক্ত হওয়ার ৬ মাসের মধ্যে সংসদের কোনও একটি কক্ষের সদস্য হতে হয়। 

কেন বিতর্কের পরও পুরীকে রাখা হল? রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখেও এই সিদ্ধান্ত। পঞ্জাবে নিজেদের রাজনৈতিক জমি আরও মজবুত করতে চাইছে বিজেপি। হরদীপ সিং পুরী পাগড়িধারী শিখ। এর পাশাপাশি শিরোমণি অকালি দলের সঙ্গে সম্ভাব্য সমঝোতা এবং শিখ সম্প্রদায়ের কাছে পৌঁছনোর ক্ষেত্রেও এই মনোনয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।
 

POST A COMMENT
Advertisement