Asaduddin Owaisi-Elon Musk: 'মোদীর বিরোধিতা করতে পারি, কিন্তু কোনও গোরাকে সমর্থন করব না,' মাস্ককে নিশানা ওয়েইসির

ইলন মাস্কের অভিযোগকে যখন হাতিয়ার করে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সঙ্গে দেশের প্রভাবশালী শিল্পপতিদের সম্পর্ক নিয়ে বারবার আক্রমণ শানাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তখন বিরোধী হিসেবে পরিচিত আসাদউদ্দিন ওয়েইসি নিজেকে আলাদা করলেন। SpaceX ও টেসলার কর্ণধার এলন মাস্ক কয়েকদিন আগে Starlink-এর ভারতে ব্যবসায় গড়িমসি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন। 

Advertisement
 'মোদীর বিরোধিতা করতে পারি, কিন্তু কোনও গোরাকে সমর্থন করব না,' মাস্ককে নিশানা ওয়েইসিরআসাদউদ্দিন ওয়েইসি - পিটিআই
হাইলাইটস
  • আসাদউদ্দিন ওয়েইসি দাঁড়ালেন মোদীর পাশে
  • 'ভারতে কি আম্বানিই আসল বস?'
  • এলন মাস্ককে নিশানা আসাদউদ্দিন ওয়েইসির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতা করা AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি এ বার দাঁড়ালেন মোদীর পাশে। স্পেস এক্স মালিক এলন মাস্ক সম্প্রতি ভারতের রাজনৈতিক ও বাণিজ্যিক নীতি নিয়ে প্রশ্ন তুলতেই, বিরোধী জোটের থেকে আলাদা হয়ে প্রধানমন্ত্রী মোদী সরকারের পাশে দাঁড়ালেন হায়দরাবাদের সাংসদ। সাফ জানালেন, একজন বিদেশি নাগরিক ভারতের নীতি নির্ধারণ নিয়ে বা নীতি নিয়ে কোনও নির্দেশ দিতে পারে না। 

আসাদউদ্দিন ওয়েইসি দাঁড়ালেন মোদীর পাশে

ইলন মাস্কের অভিযোগকে যখন হাতিয়ার করে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সঙ্গে দেশের প্রভাবশালী শিল্পপতিদের সম্পর্ক নিয়ে বারবার আক্রমণ শানাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তখন বিরোধী হিসেবে পরিচিত আসাদউদ্দিন ওয়েইসি নিজেকে আলাদা করলেন। SpaceX ও টেসলার কর্ণধার এলন মাস্ক কয়েকদিন আগে Starlink-এর ভারতে ব্যবসায় গড়িমসি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন। 

'ভারতে কি আম্বানিই আসল বস?'

তিনি দাবি করেন, বিশ্বের ১৬৫টিরও বেশি দেশে লাইসেন্স পেয়েছে স্টারলিঙ্ক। ভারত সরকারের সমস্ত শর্ত পূরণ করার জন্যও গত পাঁচ বছর ধরে কাজ করছে সংস্থাটি। তা সত্ত্বেও ভারতে বাণিজ্যিক পরিষেবা চালুর চূড়ান্ত অনুমতি কেন মিলছে না, সেই প্রশ্ন তোলেন তিনি। এরপরেই সরাসরি মুকেশ আম্বানিকে নিশানা করে মাস্ক লেখেন, 'ভারতে কি আম্বানিই আসল বস?'। মাস্কের এই পোস্টে রাহুল গান্ধী লেখেন, 'কী হতে চলেছে, শুধু দেখতে থাকুন।'

এলন মাস্ককে নিশানা আসাদউদ্দিন ওয়েইসির

বিরোধীরা যখন মাস্কের ওই পোস্টকে হাতিয়ার করছেন, তখন ওয়েইসি উল্টো পথে হাঁটলেন। হায়দরাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন আসাদউদ্দিন ওয়েইসি। ওয়েইসি স্পষ্ট করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতা করেন বলেই কোনও বিদেশি ব্যক্তির ভারতের রাজনৈতিক কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তোলাকে তিনি সমর্থন করতে পারেন না। তাঁর কথায়, 'আমরা বরাবর নরেন্দ্র মোদীর বিরোধিতা করেছি, আগামীতেও করব। কিন্তু এলন মাস্ক কীভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এ ধরনের কথা বলতে পারেন?'

Advertisement

এর পরেই বিজেপিকে নিশানা করেন এআইএমআইএম প্রধান। তাঁর প্রশ্ন, যে দল বারবার জাতীয়তাবাদের কথা বলে, তারা দেশের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়ে এক প্রভাবশালী বিদেশি ব্যবসায়ীর মন্তব্যের জবাব দিতে এতটা অনিচ্ছুক কেন? ওয়েইসির কথায়, 'দুঃখের বিষয় হল, বিজেপি এবং মোদী সরকার সাদা চামড়ার মানুষকে এত ভয় পায় কেন?'

POST A COMMENT
Advertisement