মধ্যপ্রাচ্যের সঙ্কট নিয়ে হাইপ্রোফাইল বৈঠক PM মোদীর, পেট্রোল-ডিজেল নিয়ে আলোচনা

মধ্যপ্রাচ্যের সঙ্কটের মধ্যে সরকার ইতিমধ্যেই তেল, গ্যাস ও সারের সরবরাহ স্বাভাবিক রাখতে একাধিক পদক্ষেপ নিয়েছে। গত ১২ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট তৈরি করেছে। 

Advertisement
মধ্যপ্রাচ্যের সঙ্কট নিয়ে হাইপ্রোফাইল বৈঠক PM মোদীর, পেট্রোল-ডিজেল নিয়ে আলোচনা PM মোদীর বৈঠক
হাইলাইটস
  • তেল সঙ্কট-সহ নানা বিষয় খতিয়ে দেখতে শীর্ষস্তরের কেন্দ্রীয় মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
  • সরকারি বাসভবন ৭ লোক কল্যাণ মার্গে এই বৈঠকের সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী নিজেই

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, তেল সঙ্কট-সহ নানা বিষয় খতিয়ে দেখতে শীর্ষস্তরের কেন্দ্রীয় মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সরকারি বাসভবন ৭ লোক কল্যাণ মার্গে এই বৈঠকের সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী নিজেই। বৈঠকের মূল লক্ষ্য, দেশে তেল, গ্যাস, সারসহ সমস্ত জরুরি পণ্যের সরবরাহ যেন নির্বিঘ্ন থাকে তা নিশ্চিত করা।

এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী প্রমুখ। 

মধ্যপ্রাচ্যের সঙ্কটের মধ্যে সরকার ইতিমধ্যেই তেল, গ্যাস ও সারের সরবরাহ স্বাভাবিক রাখতে একাধিক পদক্ষেপ নিয়েছে। গত ১২ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট তৈরি করেছে। 

প্রধানমন্ত্রী স্পষ্ট করেন, বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থায় যে বাধা তৈরি হয়েছে, তা দূর করতে সরকার নিরন্তর কাজ করছে। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতে আমেরিকা ও ইজরায়েলের ইরানের উপর হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর জবাবে ইরানও ইজরায়েল ও উপসাগরীয় দেশগুলিতে আক্রমণ চালায়। ইরানের নিয়ন্ত্রণাধীন ‘স্ট্রেট অফ হরমুজ’ বিশ্বে প্রায় ২০% জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, যেখানে সংঘাতের কারণে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। এর প্রভাব ভারতসহ বহু দেশের জ্বালানি সরবরাহে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী  সৌদি আরব, ইউএই, কাতার, বাহরিন, কুয়েত, জর্ডন, ফ্রান্স, মালয়েশিয়া, ইজরায়েল ও ইরানের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন।

LPG সরবরাহ স্বাভাবিক, কমেছে আতঙ্কে বুকিং

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পরপরই LPG সিলিন্ডারের বুকিং এক ধাক্কায় বেড়েছিল অনেকটা। তবে এখন সরবরাহ স্বাভাবিক থাকায় আতঙ্কে বুকিংয়ের প্রবণতা কমেছে। সরকার রাজ্যগুলিকে বাণিজ্যিক LPG বরাদ্দ বাড়িয়েছে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি পাইপড ন্যাচারাল গ্যাস (PNG)-এর সম্প্রসারণেও জোর দেওয়া হয়েছে। রাজ্যগুলিকে দ্রুত নতুন PNG সংযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

মজুতদারি ও কালোবাজারির বিরুদ্ধে কড়া পদক্ষেপ

LPG মজুতদারি ও কালোবাজারি রুখতে দেশজুড়ে লাগাতার অভিযান চালানো হচ্ছে। দেশের বন্দরগুলিতে স্বাভাবিক কাজকর্ম চলছে। সরকার মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং সেখানে থাকা ভারতীয়দের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করছে। যুদ্ধপ্রবণ এলাকা থেকে বহু ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
 

 

POST A COMMENT
Advertisement