Himanta Biswa Sarma: 'খারাপ দিন শুরু!' শুভেন্দুর সঙ্গে ছবি দিয়ে লিখলেন হিমন্ত, কাদের ইঙ্গিত দুই মুখ্যমন্ত্রীর?

অসমে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্বশর্মা। আর সেই মঞ্চেই বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ছবির ক্যাপশন, 'খারাপ দিন শুরু(কাদের কথা বলছি বুঝতেই পারছেন)'। ছবির রিপ্লাইও দিয়েছেন শুভেন্দু।

Advertisement
'খারাপ দিন শুরু!' শুভেন্দুর সঙ্গে ছবি দিয়ে লিখলেন হিমন্ত, কাদের ইঙ্গিত দুই মুখ্যমন্ত্রীর?বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া।
হাইলাইটস
  • অসমে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্বশর্মা।
  • বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া।
  • পোস্টের ক্যাপশনে লেখেন, 'খারাপ দিন শুরু হয়ে গেল… (কাদের কথা বলছি বুঝতেই পারছেন)।'

অসমে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্বশর্মা। আর সেই মঞ্চেই বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ছবির ক্যাপশন, 'খারাপ দিন শুরু(কাদের কথা বলছি বুঝতেই পারছেন)'। ছবির রিপ্লাইও দিয়েছেন শুভেন্দু।

মঙ্গলবার শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ NDA শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শীর্ষ নেতারা। শপথ নেওয়ার পরই এক্স হ্যান্ডলে শুভেন্দু অধিকারীর সঙ্গে দু’টি ছবি পোস্ট করেন হিমন্ত বিশ্ব শর্মা। পোস্টের ক্যাপশনে লেখেন, 'খারাপ দিন শুরু হয়ে গেল… (কাদের কথা বলছি বুঝতেই পারছেন)।'

তার কিছু ক্ষণের মধ্যেই সেই পোস্টে প্রতিক্রিয়া দেন শুভেন্দু অধিকারী। লেখেন, 'বুঝতে পারার জন্য কোনও পুরস্কার নেই।' এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। যদিও দুই নেতার কেউই সরাসরি কারও নাম উল্লেখ করেননি।
 

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, সীমান্ত নিরাপত্তা এবং বেআইনি অনুপ্রবেশ ইস্যুকেই ইঙ্গিত করা হয়েছে এই পোস্টে। বিশেষ করে অসম এবং পশ্চিমবঙ্গ; দুই রাজ্যেই এখন বিজেপি সরকার। ফলে সীমান্তে নজরদারি আরও কড়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

অসমে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর হিমন্ত বিশ্বশর্মার এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এমনটাই মত রাজনৈতিক মহলের। গত কয়েক বছর ধরে উত্তর-পূর্ব এবং পূর্ব ভারতে বেআইনি অনুপ্রবেশের ইস্যুতে বারবার সরব হয়েছে বিজেপি। বাংলায় বিধানসভা ভোটের আগেও এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছিল।

এ দিকে বাংলায় সরকার গঠনের পরেই প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই ইস্যুতে কাজ শুরু করেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফ-কে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।

রাজনৈতিক মহলের মতে, হিমন্ত-শুভেন্দুর এই প্রকাশ্য ‘বার্তা’ আসলে ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণেরই ইঙ্গিত। বিশেষ করে পূর্ব ভারতে বিজেপির সাংগঠনিক শক্তি আরও বাড়ানোর ক্ষেত্রে দুই মুখ্যমন্ত্রীর কো-অর্ডিনেশন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেও মনে করছেন অনেকে। 

Advertisement

POST A COMMENT
Advertisement