২০২২ সালে বাড়ি বিক্রি হচ্ছে বেশিবাড়ি বিক্রির (Home Sales) ক্ষেত্রে ২০২২ সাল খুব ভাল বছর হিসাবে প্রমাণিত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। করোনার পর হঠাৎ করে বাড়ির চাহিদা বেড়ে গিয়েছে। এছাডা়ও অনেকে পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়ি কেনার দিকে ঝুঁকছেন। সেই কারণেই এই পরিবর্তন চোখে পড়ছে। করোনাকালে ২ বছর বাড়ি বিক্রি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তবে, এই বছর বাড়ি বিক্রির পরিমাণ করোনাকালের আগের বিক্রির পরিমাণকে টপকে দিতে পারে। অর্থাৎ ২০১৯ সালের চেয়ে ২০২২ সালে বেশি বাড়ি বিক্রি হতে পারে।
এখনও পর্যন্ত তথ্য অনুযায়ী, দেশের ৭টি বড় শহরে চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর মাসে ২ লাখ ৭২ হাজার ৭০৯ ইউনিট বাড়ি বিক্রি হয়েছে। যেখানে ২০২১ সালের প্রথম ৯ মাসে বাড়ি বিক্রি হয়েছিল ১ লাখ ৪৫ হাজার ৬৫১ ইউনিট। এই ৭টি বড় শহরের মধ্যে রয়েছে দিল্লি-এনসিআর (Delhi NCR), মুম্বই মেট্রোপলিটন অঞ্চল (Mumbai Metropolitan Region), চেন্নাই (Chennai), কলকাতা (Kolkata), বেঙ্গালুরু (Bengaluru), হায়দরাবাদ (Hyerabad) এবং পুনে (Pune)।
বাড়ি বিক্রিতে ২০২২ সাল এগিয়ে:
সামগ্রিকভাবে, এই সময়ের প্রথম ৯ মাসে বিক্রি হওয়া বাড়ির সংখ্যা ২০১৯ সালের পুরো বছরে বিক্রি হওয়া বাড়ির সংখ্যার চেয়ে বেশি। তথ্য অনুযায়ী, ২০১৯ সালের তুলনায় চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১১ হাজার বেশি বাড়ি বিক্রি হয়েছে। চলতি বছরের এখনও ৩ মাস বাকি রয়েছে। তাই এই সংখ্যা আরও বাড়বে। ২০১৯ সালে ২ লাখ ৬১ হাজার ৩৫৮টি বাড়ি বিক্রি হয়েছিল। তবে এর পরে ২০২০ সালে বাড়ি বিক্রি কমে আসে। সেই বছর ১ লাখ ৩৮ হাজার ৩৪৪টি বাড়ি বিক্রি হয়েছিল। তবে, ডেভেলপারদের ডিসকাউন্ট, স্ট্যাম্প শুল্ক ছাড় এবং সস্তা গৃহ ঋণের (Home Loan) কারণে ২০২১ সালে বাড়ি বিক্রির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৫১৬ ইউনিট।
স্ট্যাম্প ডিউটি কমানো হতে পারে:
এখন আবার মহারাষ্ট্রে স্ট্যাম্প ডিউটি (Stamp Duty) কমানোর আশা বেড়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ইঙ্গিত দিয়েছেন যে তিনি ডেভেলপারদের দাবি বিবেচনা করবেন। এমনটা হলে আবারও দেশের সবচেয়ে বড় রিয়েল এস্টেট মার্কেটে বাড়ি বিক্রি বাড়তে পারে। তাতে বাড়ি বিক্রির ১০ বছরের রেকর্ড ভেঙে যেতে পারে।
দিল্লিতে বাড়ি বিক্রি দ্বিগুণ হয়েছে:
উল্লেখযোগ্য বিষয় হল দিল্লি-এনসিআর-এর মতো বাজারে বাড়ি বিক্রি এই বছর দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। আমরা যদি পরিসংখ্যান দেখি, তাহলে দেশের দুটি বড় বাজারে বিক্রি বৃদ্ধির গতি ক্রমেই বাড়ছে। দিল্লি-এনসিআরে বিক্রি ২২ হাজার ৪৭৮-এর তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়ে ৪৯ হাজার ১৩৮-এ দাঁড়িয়েছে। মুম্বই মেট্রোপলিটন অঞ্চলে বাড়ি বিক্রি ২২ হাজার ৪৭৮-এর তুলনায় ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮১ হাজার ৩১৫-তে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয় যে অক্টোবর-ডিসেম্বরে বাড়ি বিক্রি কতটা বাড়বে।