মির্জাপুরে ভয়াবহ খুন, আইনজীবীকে গুলি করে পালাতে গিয়ে বিগড়োল বাইক

উত্তরপ্রদেশের মির্জাপুরে শনিবার সকালে ঘটে গেল এক শিউরে ওঠার মতো ঘটনা। মর্নিং ওয়াকে বেরিয়ে প্রকাশ্য রাস্তায় গুলিবিদ্ধ হয়ে খুন হলেন আইনজীবী রাজেশ সিং (৪৫)। দিনদুপুরে এমন দুঃসাহসিক হত্যাকাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement
মির্জাপুরে ভয়াবহ খুন, আইনজীবীকে গুলি করে পালাতে গিয়ে বিগড়োল বাইক
হাইলাইটস
  • উত্তরপ্রদেশের মির্জাপুরে শনিবার সকালে ঘটে গেল এক শিউরে ওঠার মতো ঘটনা।
  • মর্নিং ওয়াকে বেরিয়ে প্রকাশ্য রাস্তায় গুলিবিদ্ধ হয়ে খুন হলেন আইনজীবী রাজেশ সিং (৪৫)।

উত্তরপ্রদেশের মির্জাপুরে শনিবার সকালে ঘটে গেল এক শিউরে ওঠার মতো ঘটনা। মর্নিং ওয়াকে বেরিয়ে প্রকাশ্য রাস্তায় গুলিবিদ্ধ হয়ে খুন হলেন আইনজীবী রাজেশ সিং (৪৫)। দিনদুপুরে এমন দুঃসাহসিক হত্যাকাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সকালে হাঁটতে বেরোতেই একটি বাইকে করে দুই দুষ্কৃতী তাঁর পথ আটকে দাঁড়ায়। বাইকের পিছনে বসা ব্যক্তি নেমে এসে একেবারে কাছ থেকে গুলি চালায়। পরপর গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন রাজীব সিং, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

খুনের পর দ্রুত এলাকা ছাড়তে গিয়ে বিপত্তিতে পড়ে দুষ্কৃতীরা। যে বাইকে করে তারা এসেছিল, সেটি কিছুতেই স্টার্ট নিচ্ছিল না। আতঙ্কে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয় তারা। এদিকে গুলির শব্দে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসতে শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে এক দুষ্কৃতী পিস্তল উঁচিয়ে লোকজনকে ভয় দেখাতে থাকে, গুলি চালানোর হুমকিও দেয়। ফলে কেউ আর এগোতে সাহস পাননি।

কয়েক মিনিটের চেষ্টার পর অবশেষে বাইকটি স্টার্ট নেয় এবং দুষ্কৃতীরা দ্রুত এলাকা থেকে পালিয়ে যায়। এই পুরো ঘটনাই সিসিটিভিতে ধরা পড়েছে, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

পরিবারের অভিযোগ, এর আগেও রাজীব সিংয়ের উপর হামলা হয়েছিল এবং তিনি পুলিশের কাছে নিরাপত্তার আবেদন জানিয়েছিলেন। তা সত্ত্বেও পর্যাপ্ত সুরক্ষা না পাওয়ায় ক্ষোভ বাড়ছে।

পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। খুনের নেপথ্যে ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রকাশ্য রাস্তায় এই ধরনের ঘটনা এবং দুষ্কৃতীদের পালিয়ে যেতে পারা নিয়ে আইনশৃঙ্খলা নিয়ে বড় প্রশ্ন উঠছে।

 

POST A COMMENT
Advertisement