প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেতন কত? প্রধানমন্ত্রীর বেতন কত জানেন? বছরে মিলিয়ন নাকি ১০ কোটি? পুরোটাই নির্ভর করছে, কোন দেশের প্রশাসনিক প্রধানের কথা বলা হচ্ছে, তার উপর। কারণ প্রত্যেক দেশেই প্রধানমন্ত্রীদের বেতন কাঠামো আলাদা। কেউ কেউ ফিক্সড স্যালারি পান, কারও আবার রয়েছে বোনাস এবং অন্যান্য পরিষেবা।
সম্প্রতি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্সের বেতন বৃদ্ধি হয়েছে ৬৪ শতাংশ। ফলত তাঁর বার্ষিক বেতন দাঁড়িয়েছে ২৭ কোটি টাকা (ভারতীয় মুদ্রায়)। ১৫ অক্টোবর থেকে চালু হবে এই নয়া বেতন কাঠামো। এর মধ্যে রয়েছে বোনাস, অন্যান্য পরিষেবা। সকলেরই কৌতুহল তাহলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কত টাকা বেতন পান।
নরেন্দ্র মোদীর বেতন কত?
ভারতে প্রধানমন্ত্রীর বেতন ও অন্যান্য ভাতা হয় ১৯৫২ সালের স্যারালিস অ্যান্ড অ্যালাওয়েন্সেস অফ মিনিস্টার্স আইনে। এছাড়াও তিনি অন্যান্য ভাতা এবং দফতরের সুযোগ-সুবিধা পান। এই আইন অনুযায়ী নির্ধারিত হয় প্রধানমন্ত্রী সহ ক্যাবিনেট মন্ত্রীদের বেতনের অঙ্ক।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে প্রতি মাসে ১ লক্ষ ৬৬ হাজার টাকা বেতন পান। এর মধ্যে বেসিক পে ৫০ হাজার টাকা। আনুষাঙ্গিক ভাতা হিসেবে পান ৩ হাজার, দৈনিক ভাতা হিসেবে প্রতি মাসে পান ৬২ হাজার। নির্বাচনী ভাতা পান প্রতি মাসে ৪৫ হাজার টাকা। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর বার্ষিক বেতন প্রায় ২০ লক্ষ টাকা।
বেতন ছাড়াও দেশের প্রধানমন্ত্রী হিসাবে বেশ কয়েকটি সুযোগ-সুবিধাও পান মোদী। এর মধ্যে রয়েছে নয়াদিল্লির ৭, লোককল্যাণ মার্গের সরকারি বাসভবন, ২৪ ঘণ্টা SPG নিরাপত্তা, সরকারি বিমানে ভ্রমণের সুবিধা। অবসরগ্রহণের পর আজীবন পেনশন এবং চিকিৎসার সুবিধা পাবেন তিনি।
কত বেতন পান ডোনাল্ড ট্রাম্প?
আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে বার্ষিক ৬ লক্ষ ১৭ হাজার ডলার বেতন পান ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে বার্ষিক বেসিক পেয়ে ৪ লক্ষ ডলার।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর বেতন কত?
অনেকেরই কৌতূহল, আর্থিক সঙ্কটের মুখে থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বেতন বছরে প্রায় ২০ লক্ষ টাকা।
চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের বার্ষিক বেতন মাত্র ২২ হাজার ডলার। ক্রেমলিনের সরকারি নথি অনুযায়ী, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্ষিক বেতন বছরে ১ লক্ষ ৪০ হাজার ডলার।