'F-35-এর ধারে-কাছেও ঘেঁষতে দেয় না, আবার বিক্রি!' যুদ্ধবিমান নিয়ে USA-কে কটাক্ষ এয়ার চিফের

ভারতের কাছে কি F-35 যুদ্ধবিমান বিক্রি করবে আমেরিকা? জবাবে মার্কিন বিমান বাহিনীর কর্তাকে পাশে বসিয়েই ভারতীয় এয়ার চিফ মার্শালের কটাক্ষ, 'ওরা আমাদের ধারেকাছেই ঘেঁষতে দেয় না।'

Advertisement
'F-35-এর ধারে-কাছেও ঘেঁষতে দেয় না, আবার বিক্রি!' যুদ্ধবিমান নিয়ে USA-কে কটাক্ষ এয়ার চিফের
হাইলাইটস
  • ভারতের কাছে কি F-35 যুদ্ধবিমান বিক্রি করবে আমেরিকা?
  • ভারতীয় এয়ার চিফ মার্শালের কটাক্ষ
  • 'ওরা আমাদের ধারেকাছেই ঘেঁষতে দেয় না'

ভারতের বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং শনিবার আমেরিকার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান F-35 নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন,  'মার্কিন কর্তারা ভারতীয়দের এই যুদ্ধবিমানের ধারেকাছেও ঘেঁষতে দেন না। আর আপনারা F-35 যুদ্ধবিমান বিক্রির প্রসঙ্গ তুলছেন!' তাৎপর্যপূর্ণ ভাবে তিনি যখন এই কটাক্ষ করছেন, তাঁর পাশেই বসে রয়েছেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় বিমান বাহিনীর কমান্ডার জেনারেল কেভিন স্নাইডার। 

'তরঙ্গ শক্তি ২০২৬' -র সমাপ্তি অনুষ্ঠানে যোধপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং মার্কিন প্যাসিফিক এয়ার পোর্সেস কমান্ডার জেনারেল কেভিন স্নাইডার। সাংবাদিকরা বিমান বাহিনীর প্রধানকে জিজ্ঞাসা করেন, আমেরিকা তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান F-35 ভারতকে বিক্রি করার জন্য কোনও আনুষ্ঠানিক প্রস্তাব দিচ্ছে কি না। 

এই প্রশ্নের জবাবে এপি সিং বলেন, 'আপনাদের লোক আমাদের বিমানের কাছেও ঘেঁষতে দেয় না। আর আপনারা আমাদের কাছে বিক্রি করার কথা বলছেন!' তাঁর এই মন্তব্য ভারতের কাছে মার্কিন যুদ্ধবিমান বিক্রির চর্চা উত্থাপন করেছে। 

বিমান বাহিনীর প্রধান স্পষ্ট করেছেন, F-35 যুদ্ধবিমান বিক্রির জন্য ভারত এখনও আমেরিকার থেকে কোনও আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি। তিনি এই বিবৃতিটি এমন এক সময়ে দিয়েছেন, যখন ভারতের কাছে এই অত্যাধুনিক যুদ্ধবিমানের সম্ভাব্য বিক্রি নিয়ে চর্চা শুরু হয়েছে। উল্লেখযোগ্য ভাবে এপি সিং একজন ঊর্ধ্বতন মার্কিন সামরিক কমান্ডারের উপস্থিতিতে এই মন্তব্যগুলি করেন। 

সাংবাদিক বৈঠকে ভারতীয় বিমান বাহিনীর প্রধানকে রাশিয়ার পঞ্চম প্রজন্মের SU-57 যুদ্ধবিমান সম্পর্কেও প্রশ্ন করা হয়েছিল। তিনি জানান, ভারতীয় বিমান বাহিনী এই বিমানটির বিষয়ে রাশিয়ার কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছে। তবে এই যুদ্ধিবামনটি মূল্যায়ন করা হবে কি না, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

এপি সিং বলেন, 'সরকার তার সিদ্ধান্ত জানানোর পর SU-57 আমাদের চাহিদা কতটা পূরণ করে তা আমরা মূল্যায়ন করব।' তাঁর এই বক্তব্য থেকে স্পষ্ট, রুশ যুদ্ধবিমানটির মূল্যায়ন প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। 

Advertisement

ভারতীয় বিমান বাহিনীর প্রধানের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন ভারত তার ভবিষ্যৎ যুদ্ধবিমানের প্রয়োজনীয়তা মূল্যায়ন করছে। ভারত একটি দেশীয় পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির জন্যও কাজ করছে। দেশীয় যুদ্ধবিমানের উন্নয়ন এবং প্রতিরক্ষা উৎপাদনে আত্মনির্ভরশীলতা বৃদ্ধি ভারতের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা পরিকল্পনার প্রধান অগ্রাধিকার। 

 

POST A COMMENT
Advertisement