রাজস্থানে ভেঙে পড়ল MiG 21, আধ কিমি দূরে ছড়িয়ে ধ্বংশাবশেষ

বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিট নাগাদ ঘটেছে দুর্ঘটনাটি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন জেলা কালেক্টর, এসপি সহ বায়ুসেনার পদস্থ আধিকারিকরা। দুর্ঘটনার বিষয়ে বিমানবাহিনী প্রধানের সঙ্গে কথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও।

Advertisement
রাজস্থানে ভেঙে পড়ল MiG 21, আধ কিমি দূরে ছড়িয়ে ধ্বংশাবশেষদুর্ঘটনার কবলে মিগ
হাইলাইটস
  • ভেঙে পড়ল মিগ
  • ভিতরে ছিলেন ২ পাইলট
  • খোঁজ নিলেন প্রতিরক্ষামন্ত্রী

রাজস্থানে বড়সড় দুর্ঘটনা। রাজস্থানের বারমেরে দুর্ঘটনায় একটি মিগ-২১ বিমান। বিমানে ছিলেন ২ জন পাইলট। দুর্ঘটনা এতটাই ভয়াবহ যে মিগের ধ্বংসাবশেষ আধ কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে বারমেরের বাইতু থানা এলাকার ভিমদা গ্রামে। যদিও দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

জানা গিয়েছে বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিট নাগাদ ঘটেছে দুর্ঘটনাটি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন জেলা কালেক্টর, এসপি সহ বায়ুসেনার পদস্থ আধিকারিকরা। দুর্ঘটনার বিষয়ে বিমানবাহিনী প্রধানের সঙ্গে কথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও।

এদিকে মিগ-২১ দুর্ঘটনার কিছু সময় পরের প্রকাশ্যে এসেছে সেই মুহূর্তের ভিডিও। তাতে আগুন এবং মিগের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। ধ্বংসস্তূপের আশপাশে জড়ো হন বহু মানুষ। 

প্রসঙ্গত এর আগেও দুর্ঘটনার কবলে পড়েছে MiG-২১। গত বছর এই বারমেরে প্রশিক্ষণের সময় দুর্ঘটনার কবলে পড়ে মিগ-২১। যদিও সেই ঘটনায় নিরাপদে বিমানের বাইরে বেরোতে পারেন পাইলটেরা। তার আগে, ২০২১-এর ২১ মে পঞ্জাবের মোগায় ভেঙে পড়ে আরও একটি মিগ ২১। তাতে শহীদ হন পাইলট অভিনব। তিনি বাগপতের বাসিন্দা ছিলেন। মাত্র দেড় বছর আগেই তাঁর বিয়ে হয়।

আরও পড়ুন - টানা কন্ট্যাক্ট লেন্স পরে রয়েছেন? হতে পারে ক্ষতি, জেনে রাখুন

 

POST A COMMENT
Advertisement