মহাকাশে Pakistan কে কীভাবে সাহায্য করছে China আর Turkey? ভারতের পাল্টা Plan জানুন

ইসলামাবাদ ও বেজিংয়ের আঁতাঁতের প্রসঙ্গ তুলে জেনারেল সুব্রমণি বলেন,'পাকিস্তান শুধু চিনের উপর নির্ভরশীল নয়, নিজেদের মহাকাশ সক্ষমতা গড়ে তুলতেও কাজ করছে। এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন। পাশাপাশি প্রযুক্তিগত সহায়তার আরও একটি উৎস হয়ে উঠতে পারে তুরস্ক'। 

Advertisement
মহাকাশে Pakistan কে কীভাবে সাহায্য করছে China আর Turkey? ভারতের পাল্টা Plan জানুনভারতের মিলিটারি স্যাটেলাইট
হাইলাইটস
  • চিন ও তুরস্কের সাহায্যে মহাকাশে নজর পাকিস্তানের।
  • ভারতকে তৈরি থাকতে হবে বলে মত সিডিএসের।

চিন ও তুরস্ক। অপারেশন সিঁদুরের সময় ভারতের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা নিয়েছিল দুই দেশ। কখনও অস্ত্রের মাধ্যমে, কখনও আবার স্যাটেলাইটের ছবি ব্যবহার করে সাহায্য করেছিল পাকিস্তানকে। চিন ও তুরস্কের সহায়তায় পাকিস্তান এখন মহাকাশেও নজর দিচ্ছে। আর সেটাই ভারতের নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তা স্বীকার করলেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল এনএস রাজা সুব্রমণি। তাঁর মতে, ভারতের নিজস্ব সামরিক মহাকাশ পরিকাঠামো ও সক্ষমতা আরও দ্রুত বাড়াতে হবে।

ভবিষ্যতের যুদ্ধের ধরন কেমন হতে পারে, তার উদাহরণ এখনকার যুদ্ধগুলিতেই স্পষ্ট। সামরিক পরিভাষায় এই ধরনের অভিযানকে বলা হয় মাল্টি-ডোমেন অপারেশন। তাই ভারতকেও যে কোনও পরিস্থিতিতে এ ধরনের অভিযান চালানোর জন্য তৈরি থাকতে হবে। মাল্টি ডোমেন অপারেশন নিয়ে বলতে গিয়ে সিডিএস বলেন,'চিনের সাহায্যে পাকিস্তানের মহাকাশের ক্ষমতা ক্রমশ বাড়াছে। পাশাপাশি নিজেদের প্রযুক্তিগত ও মহাকাশ সক্ষমতা বাড়ানোর কাজও চালিয়ে যাচ্ছে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো (SUPARCO)। ফলে ভবিষ্যতে তুরস্কের কাছ থেকেও তারা সাহায্য পেতে পারে বলে ধরে নিতে হবে। উদ্বেগের বিষয়টি শুধু পাকিস্তানের স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্যেই সীমাবদ্ধ নয়। চিনের গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও পর্যবেক্ষণ ব্যবস্থা এবং পজিশনিং, নেভিগেশন ও টাইমিং প্রযুক্তির সুবিধাও নিতে পারে পাকিস্তান। এর ফলে যুদ্ধক্ষেত্রে তাদের সামরিক ক্ষমতা অনেকটাই বেড়ে যেতে পারে'।

জেনারেল সুব্রমণি মনে করিয়ে দেন, ISR এবং পজিশনিং, নেভিগেশন ও টাইমিংয়ের মতো ক্ষেত্রে চিনের হাতে যে উন্নত প্রযুক্তি রয়েছে, পাকিস্তান তার সুবিধা নিতে পারে। ভারতের কৌশলগত পরিকল্পনা তৈরির সময় এই বিষয়টি মাথায় রাখতে হবে।

ভারতের স্যাটেলাইট প্রকল্প

মহাকাশে ভারতের সামরিক সক্ষমতা শক্তিশালী করা অত্যন্ত জরুরি। দেশের নজরদারি ও পর্যবেক্ষণ ব্যবস্থা আরও উন্নত করতে তিনি স্পেস বেসড সার্ভিল্যান্স ফেজ থ্রি প্রকল্পের কথা উল্লেখ করেন জেনারেল সুব্রমণি। 

২,৯৬৮ কোটি টাকার এই প্রকল্পের আওতায় আগামী তিন বছরে মোট ৫২টি সামরিক স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা রয়েছে ভারতের। এর ফলে দেশের মহাকাশ পরিকাঠামো আরও শক্তিশালী হবে। ২০২৪ সালের অক্টোবর মাসে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি এই প্রকল্পে অনুমোদন দেয়। ডিফেন্স স্পেস এজেন্সি এবং হেডকোয়ার্টার্স ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রস্তাবিত ৫২টি স্যাটেলাইটের মধ্যে ২১টি তৈরি ও উৎক্ষেপণের দায়িত্বে থাকবে ইসরো। বাকি ৩১টি স্যাটেলাইট তৈরির দায়িত্ব দেওয়া হবে বেসরকারি সংস্থাগুলিকে।

Advertisement

চিনকে টেক্কা 

ভারতের মহাকাশ ক্ষমতার সঙ্গে সরাসরি চিনের তুলনা টানার পক্ষপাতী নন সিডিএস জেনারেল এনএস রাজা সুব্রমণি। তাঁর কথায়,'চিনের কাছে যা কিছু রয়েছে, সে নিয়ে প্রতিযোগিতায় নামার দরকার নেই। বরং নিজেদের সীমান্তের উপর নজরদারি চালানো এবং নির্দিষ্ট কোনও এলাকার উপর নজরদারি চালানোর মধ্যবর্তী সময় কমিয়ে আনার মতো ক্ষমতা গড়ে তুলতে হবে ভারতকে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা করা হয়েছে। সেজন্য প্রয়োজনীয় সংখ্যক স্যাটেলাইট উৎক্ষেপণেরও পরিকল্পনা'।

চিনের ক্রমবর্ধমান মহাকাশ সক্ষমতা নিয়েও সতর্ক করেছেন CDS। বিশেষ করে এমন কিছু প্রযুক্তি তৈরি করছে বেজিং, যার সাহায্যে প্রতিপক্ষের স্যাটেলাইটের কার্যকারিতা ব্যাহত করা বা সেগুলিকে নিশানা করা সম্ভব। চিনের হাতে অ্যান্টি-স্যাটেলাইট ব্যবস্থা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মতো প্রযুক্তি রয়েছে বলে অনেকের দাবি। এই প্রযুক্তির মাধ্যমে স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং নেভিগেশন নেটওয়ার্কে ব্যাঘাত ঘটানোর ক্ষমতা রয়েছে বেজিংয়ের। ফলে ভবিষ্যতের যুদ্ধে মহাকাশও যে গুরুত্বপূর্ণ রণক্ষেত্র হয়ে উঠতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

POST A COMMENT
Advertisement