50 Most Polluted Cities: বিশ্বের সবচেয়ে দূষিত ৫০ শহরের ৪৯টি ভারতে, তালিকার শীর্ষে রাজস্থানের এক শহর, দিল্লি কততে?

বিশ্বের ৫০টি দূষিত শহরের মধ্যে ৪৯টিই রয়েছে ভারতে। এই পরিসংখ্যানই সামনে এসেছে। এই লিস্টে শুধু একটি অন্য দেশের শহর হিসেবে জায়গা করে নিয়েছে পাকিস্তানের লাহোর। আসুন গোটা তালিকাটা জেনে নেওয়া যাক।

Advertisement
বিশ্বের সবচেয়ে দূষিত ৫০ শহরের ৪৯টি ভারতে, তালিকার শীর্ষে রাজস্থানের এক শহর, দিল্লি কততে?দেশের সবথেকে দূষিত ৫০ শহরের ৪৯টি ভারতে
হাইলাইটস
  • বিশ্বের ৫০টি দূষিত শহরের মধ্যে ৪৯টিই রয়েছে ভারতে
  • এই পরিসংখ্যানই সামনে এসেছে
  • এই লিস্টে শুধু একটি অন্য দেশের শহর হিসেবে জায়গা করে নিয়েছে পাকিস্তানের লাহোর

ভারতের জন্য আবার খারাপ খবর। AQI.in-এর তথ্য বলছে, বিশ্বের সবচেয়ে দূষিত ৫০টি শহরের মধ্যে ৪৯টিই এই দেশে। বায়ুর এমন অবস্থা, যেন শ্বাস নেওয়াই চাপ।

১০ নভেম্বর সকাল ৯টা ৫৪ মিনিটে প্রকাশিত হয়েছে বিশ্বের শহরগুলির দূষণের তালিকা। সেখানে শীর্ষে রয়েছে রাজস্থানের শ্রীগঙ্গানগর। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ৮২১-এ পৌঁছে গিয়েছিল।

যদিও এই তালিকায় ভারতের বাইরের একটি শহরও রয়েছে। সেই শহরটির নাম হল পাকিস্তানের লাহোর। ৪৩০ AQI নিয়ে তালিকায় ১৪ নম্বরে রয়েছে শহরটি।

উত্তর ভারতের শহরগুলিতে যে দূষণের মাত্রা ভয়াবহ আকারে পৌঁছে গিয়েছে, সেটা এই তালিকা থেকেই স্পষ্ট। পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশের একাধিক শহর তালিকায় জায়গা করে নিয়েছে। বেশ কয়েকটি শহরের AQI ৪০০-র গণ্ডি ছাড়িয়েছে।

অন্যদিকে, দিল্লি রয়েছে তালিকার ২৪ নম্বরে। সেখানে AQI-এর মাত্রা ৩৯৩।

লিস্ট দেখে নিন
লিস্টে কোন কোন শহর

বিষাক্ত বাতাসে হাঁসফাঁস উত্তর ভারত
৮২১ AQI। এই পরিসংখ্যান নিয়ে তালিকার শীর্ষে রয়েছে রাজস্থানের শ্রীগঙ্গানগর। এরপরেই রয়েছে পঞ্জাবের ভাটিন্ডা। সেখানে AQI ৬২৯। হরিয়ানার সিরসা রয়েছে তৃতীয় স্থানে। সেখানে দূষণের মাত্রা ৫৪৪।

এরপর দু'টি স্থানে রয়েছে হরিয়ানার হিসার এবং পঞ্জাবের ফরিদকোট। শহর দুটির AQI যথাক্রমে ৫১৬ এবং ৫০৬।

তালিকা থেকে আরও স্পষ্ট, দূষণের সমস্যা শুধু দিল্লি বা তার আশপাশের শহরগুলিতে সীমাবদ্ধ নয়। লুধিয়ানা, পাতিয়ালা থেকে শুরু করে উত্তরপ্রদেশের বদায়ুঁ, জৌনপুর এবং গোরক্ষপুরের মতো শহরও বিশ্বের ৫০টি সবচেয়ে দূষিত জায়গার তালিকায় রয়েছে।

এই পরিসংখ্যান দেখিয়ে দিচ্ছে, ভারতের দূষণ সমস্যা কতটা বিস্তৃত। শুধু দিল্লির দূষণের দিকে নজর দিলে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়া সঙ্কটের পুরো ছবিটা সামনে আসে না।

দীপাবলির পর দিল্লিতে দূষণ, শুরু রাজনৈতিক চাপানউতোর
উল্লেখযোগ্য বিষয় হল, ৮ নভেম্বর দীপাবলির পর দিল্লিতে ফের দূষণের মাত্রা ভয়াবহ আকার নিয়েছে।

নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় বাজি ফাটানো হয়েছে। এর জেরে রাজধানীর একাধিক এলাকায় বাতাসের গুণমান বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে।

Advertisement

দীপাবলির পরের দিন, অর্থাৎ ৯ নভেম্বর সকালে দিল্লির AQI ছিল ৬৬৩। গত বছরের দীপাবলির পরের দিনের তুলনায় দূষণের মাত্রা বেড়েছে ৬৯ শতাংশ।

দূষণ পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। দিল্লির মন্ত্রী কপিল মিশ্রর অভিযোগ, পঞ্জাবে পরিকল্পিতভাবে জমিতে আগুন লাগানো হচ্ছে। 

যদিও এই অভিযোগ খারিজ করেছে আম আদমি পার্টি  বা আপ। দূষণের কারণ নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয়েছে চাপানউতোর।

 

POST A COMMENT
Advertisement