ভারত ও পাকিস্তানসিন্ধু জল বণ্টন ইস্যুতে ফের আলোচনার টেবিলে বসছে ভারত ও পাকিস্তান। চলতি সপ্তাহের মঙ্গল ও বুধবার দিল্লিতে হবে এই বৈঠক। ইতিমধ্যে দিল্লিতে চলে এসেছে আলোচনার জন্য পাকিস্তানের বিশেষ দল। প্রায় ২ বছর ফের সিন্ধু ইস্যুতে আলোচনায় বসছে দুই দেশ। লাদাখ সংঘাতে পরে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সম্প্রতি লাদাখে ভারত হাইড্রোপাওয়ার কিছু প্রকল্প চালু করেছে। পাকিস্তান এর বিরোধিতা করেছে।
আলোচনায় ভারত ও পাকিস্তান
পাকিস্তানের দাবি, তাদের দাবি বিশেষজ্ঞদের দিয়েই কমিটি গঠন করে তারা পাঠিয়েছে। সৈয়দ মুহম্মদ মেহের আলি শাহ এর নেতৃত্বে রয়েছে। ভারতের পক্ষ থেকে আলোচনার নেতৃত্বে রয়েছেন পিকে সাক্সেনা। সেই সঙ্গে কমিটিতে রয়েছেন সেন্ট্রাল ওয়াটার কমিশন, সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি এবং ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন। নিয়ম অনুযায়ী ভারত ও পাকিস্তানের দুই কমিটির প্রতি বছরই সিন্ধু ইস্যুতে আলোচনার টেবিলে বসা উচিত। কিন্তু গত ২ বছরে তা হয়নি। এবার ফের সিন্ধু নদের ইস্যুতে আলোচনায় বসছে তারা। ১১৬ তম এই বৈঠকে একাধিক বিষয় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন, চিন্তার ভাজ ইমরানের কপালে, সিনেটে এবার আস্থা ভোটের মুখে পাক প্রধানমন্ত্রী
আগামীকাল বৈঠক
প্রসঙ্গত, জম্মু-কাশ্মীর থেকে ধারা ৩৭০ রদের পরে এই প্রথম কোনও ইস্যুতে আলোচনায় বসছে ভারত ও পাকিস্তান। বর্তমানে লাদাখ, জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছে। বিগত কয়েক বছর ধরেই সিন্ধু জল বণ্টল ইস্যুতে দুই দেশের সম্পর্কে একে উপরের উপর ক্ষোভ প্রকাশ করেছে। এখন ২ বছর পরে ফের আলোচনার টেবিলে বসছে তারা। ২৩ ও ২৪ তারিখ দুই দিন ধরে চলবে বৈঠক। সেই সঙ্গে লাদাখের বিভিন্ন প্রকল্পের ইস্যুও উঠবে এই বৈঠকে। ধারা ৩৭০ রদের পরে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। কারণ, কাশ্মীর থেকে ধারা ৩৭০ রদের পরে প্রবল ক্ষোভ প্রকাশ করেছিল পাকিস্তান। তার পরে ফের আলোচনায় বসছে দুই দেশ। যদিও এই আলোচনা সম্পূর্ণ জলবণ্টল প্রক্রিয়া নিয়েই হবে। কূটনৈতিক কোনও আলোচনা এই বৈঠকে উঠবে না বলেই খবর।