INDIA Bloc Meeting: জ্ঞানেশের ইস্তফা নিয়ে সবাই একজোট, রাহুল, বেবি, মমতাদের INDIA ব্লক মিটিংয়ে কী চলছে?

দিল্লির কনস্টিটিউশন ক্লাবে INDIA ব্লকের বৈঠক। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি নিয়েই মূলত এই বৈঠক। যোগ দিয়েছেন রাহুল, সোনিয়া, মমতা, অভিষেক, বেবি, উদ্ধব।

Advertisement
জ্ঞানেশের ইস্তফা নিয়ে সবাই একজোট, রাহুল, বেবি, মমতাদের INDIA ব্লক মিটিংয়ে কী চলছে?ফাইল ফটো
হাইলাইটস
  • কনস্টিটিউশন ক্লাবে INDIA ব্লকের বৈঠক
  • নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি
  • যোগ দিয়েছেন রাহুল, সোনিয়া, মমতা

দিল্লির কনস্টিটিউশন ক্লাবে INDIA ব্লকের বৈঠক। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি নিয়েই মূলত এই বৈঠক। ইতিমধ্যেই এই জোটের প্রায় সমস্ত রাজনৈতিক দলই নিজের মতো করে দেশব্যাপী জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেছে। এবার তারা একজোট হয়ে একটি যৌথ কৌশল নির্ণয় করতে চায়। 

কী কী বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা?
> জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ
> আইনি পথে আন্দোলন
> INDIA ব্লকের সমস্ত দলগুলির যৌথ প্রতিবাদ কর্মসূচি

কোন কোন নেতা এই বৈঠকে যোগ দিয়েছেন?
> RJD নেতা তেজস্বী যাদব 
> CPI-এর ডি রাজা, পি সন্তোষ
> CPIM-এর জন ব্রিটাস, এমএ বেবি
> মমতা তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়
> RSP-র এনকে প্রেমচন্দ্রন
> সপার রামগোপাল যাদব
> CPI(ML)-এর দীপঙ্কর ভট্টাচার্য
> IUML-এর সাদিক আলি সাহিব থাঙ্গল
> কেরালা কংগ্রেসের হোসে কে মানি
> NC-র ওমর আবদুল্লা
> PDP-র মেহবুবা মুফতি
> JMM-এর হেমন্ত সোরেন
> MDMK-র ভাইকো
> VCK-র থিরুমাভালাভাম
> NCP-র সুপ্রিয়া সুলে
> শিবসেনা (উদ্ধবপন্থী) নেতা উদ্ধব ঠাকরে
> কংগ্রেসের রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে

সূত্রের খবর, এদিনের বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে জনমত গড়তে দিল্লির রামলীলা ময়দানে দ্রুত জনসভা করার প্রস্তাব গৃহীত হতে পারে। পাশাপাশি উত্তরপ্রদেশ, কলকাতা, মুম্বই, পটনা, হায়দরাবাদ সহ একাধিক শহরে যৌথ ভাবে র‍্যালি করার প্রস্তাব দেওয়া হতে পারে। 

 

POST A COMMENT
Advertisement