Bird Flu Vaccine: মাত্র ১-২ টাকাতেই বার্ড ফ্লু টিকা, এই ভ্যাকসিন সম্পূর্ণ স্বদেশি

এই টিকাটি তৈরি করেছে ভোপালের ICAR-ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিম্যাল ডিজিজেস (Nihsad)। এই টিকাটি ক্লেড ২.৩.২.১এ গোত্রের H5N1 ভাইরাসকে টার্গেট করে তৈরি। এটি অত্যন্ত সংক্রামক বার্ড ফ্লু (HPAI) ভাইরাসের একটি ধরন। 

Advertisement
মাত্র ১-২ টাকাতেই বার্ড ফ্লু টিকা, এই ভ্যাকসিন সম্পূর্ণ স্বদেশিবার্ড ফ্লু টিকা (ছবি: পিক্সেলস)
হাইলাইটস
  • এই টিকাটি তৈরি করেছে ভোপালের ICAR-ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিম্যাল ডিজিজেস
  • এই ভ্যাকসিন ক্লেড ২.৩.২.১এ গোত্রের H5N1 ভাইরাসকে টার্গেট করে তৈরি
  • এটি অত্যন্ত সংক্রামক বার্ড ফ্লু (HPAI) ভাইরাসের একটি ধরন

মাঝে মধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বার্ড ফ্লু সংক্রমণের খবর সামনে আসে। তারপরই আতঙ্ক বাসা বাঁধে সাধারণ মানুষের মনে। এমনকী বিপদে পড়েন পোলট্রি চাষিরা। তাঁদের ব্যবসায় বড়সড় ক্ষতি হয়ে যায়। যদিও এই সমস্যার সহজ সমাধান নিয়ে এল কেন্দ্রীয় সরকার। H5N1 বার্ড ফ্লু প্রতিরোধে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ভ্যাকসিন তৈরি হল প্রথমবার। মাত্র ১ থেকে ২ টাকাতেই মিলবে এই টিকার ডোজ। এর ফলে মুরগির মধ্যে বার্ড ফ্লুর প্রকোপ কমবে। চাষিরা উপকৃত হবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

কারা তৈরি করেছে এই টিকা?
এই টিকাটি তৈরি করেছে ভোপালের ICAR-ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিম্যাল ডিজিজেস (Nihsad)। এই টিকাটি ক্লেড ২.৩.২.১এ গোত্রের H5N1 ভাইরাসকে টার্গেট করে তৈরি। এটি অত্যন্ত সংক্রামক বার্ড ফ্লু (HPAI) ভাইরাসের একটি ধরন। 

H5N1 বার্ড ফ্লু-এর এই টিকা নিয়ে মুখ খুলেছেন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি জানিয়েছেন, বার্ড ফ্লুর সংক্রমণ কন্ট্রোল করা এবং পোলট্রি শিল্পে রোগ প্রতিরোধের ব্যবস্থা আরও শক্তিশালী করতেই এই টিকা তৈরি হয়েছে।

মাথায় রাখতে হবে, প্রায় ফি বছর H5N1 বার্ড ফ্লু-এর সংক্রমণের খবর সামনে আসে। এমনকী পশ্চিমবঙ্গেও বারবার অ্যাটাক করে এই ভাইরাস। তারপর মুরগি সহ অন্যান্য পাখিদের মধ্যে মড়ক শুরু হয়ে যায়। সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ব্যবসায়ীদের বিরাট ক্ষতি হয়। 

পরিসংখ্যান বলছে, ২০০৬ সাল থেকে দেশে ৫০০-রও বেশি বার্ড ফ্লু সংক্রমণের ঘটনা সামনে এসেছে। আর এই সংক্রমণে প্রাণ হারিয়েছে লক্ষ লক্ষ মুরগি সহ অন্যান্য পাখি। এমনকী সংক্রমণকে কন্ট্রোল করতে অন্যান্য পাখিদেরও মেরে ফেলা হয়েছে। যেই কারণে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে পোলট্রি ব্যবসায়ীদের। 

কৃষিমন্ত্রীর দাবি, ২০০৬ সালে মহারাষ্ট্রের নাভাপুরে প্রথম বার্ড ফ্লু সংক্রমণ হয়েছিল ভারতে। সেই বছর ১০ লক্ষ মুরগির মৃত্যু হয়েছিল। 

এরপর প্রায় বছর বছর এই রোগে হানা দিয়েছে ভারতে। তাতে প্রাণ হারিয়েছে লক্ষ লক্ষ পাখি ও পোলট্রি। তাই এই সমস্যার সমাধান খুঁজছিল সরকার। তারা এমন একটি টিকার খোঁজ করছিল, যার মাধ্যমে ব্লাড ফ্লু-কে আটকে দেওয়া যায়। আর সেই খোঁজ ইতিমধ্যেই শেষ হয়েছে।

Advertisement

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বার্ড ফ্লু টিকা সামনে এল। এই টিকার দাম খুবই কম। মাত্র ১ থেকে ২ টাকা। এখন দেখার কত দ্রুত এই টিকার ব্যবহার শুরু করেন চাষিরা। 

 

POST A COMMENT
Advertisement