India Bullet Train Update: ভারতের প্রথম বুলেট ট্রেনের কোচ কেমন? ছুটবে শীঘ্রই, রেলের বড় আপডেট

বুলেট ট্রেনের প্রথম কোচ তৈরি হয়ে গিয়েছে। এবার কোচের টেস্টিংয়ের পালা। এখন প্রশ্ন হল, কবে থেকে দেশে চলবে এই ট্রেন? সব আপডেট রইল।

Advertisement
ভারতের প্রথম বুলেট ট্রেনের কোচ কেমন? ছুটবে শীঘ্রই, রেলের বড় আপডেটবুলেট ট্রেন নিয়ে বড় আপডেট
হাইলাইটস
  • বুলেট ট্রেনের প্রথম কোচ তৈরি হয়ে গিয়েছে
  • এবার কোচের টেস্টিংয়ের পালা
  • কবে থেকে দেশে চলবে এই ট্রেন?

ভারতে বুলেট ট্রেনের বডি ফ্রেম প্রস্তুত। আগামী মে মাসে পরীক্ষামূলকভাবে ট্র্যাকে নামবে এই কোচ। এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আর এটাই দেশের অগণিত রেল ফ্যানের জন্য দারুণ খবর। এখন শুধুই অপেক্ষা দেশের মাটিতে বুলেট ট্রেন দৌড়ানোর। 

রেল মন্ত্রক জানিয়েছে, আগামী কয়েক মাসে এই প্রকল্পে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন অর্জন করছে চলেছে। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে এর বডি ফ্রেম। এবার শুধু এই বডির টেস্টের পালা। তারপরই বুলেট ট্রেন ছুটবে। 

আসলে বুলেট ট্রেনের এর কোচ হবে অত্যাধুনিক। এতে সব ধরনের আধুনিক ব্যবস্থা থাকবে। এই কোচ ছুটতে পারবে বিরাট গতিতে। 
রেলমন্ত্রী জানিয়েছেন, গোটা প্রকল্পের কাজ প্রত্যাশার থেকেও দ্রুত গতিতে এগোচ্ছে। পাশাপাশি বুলেট ট্রেন তৈরির কাজও গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। পরীক্ষামূলক ব্যবহারের জন্য প্রথম কোচ ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে।

ট্রেস্টের জন্য তৈরি প্রথম বুলেট ট্রেনের কোচ
সম্প্রতি রেলমন্ত্রী ট্রেন তৈরির কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। তারপর জানান, বুলেট ট্রেনের প্রথম কোচ তৈরি হয়ে গিয়েছে। 

আর এটা যে বুলট ট্রেন প্রকল্পের জন্য কত বড় মাইলস্টোন, সেটা আর আলাদা করে বলতে হবে না নিশ্চয়ই। আসলে হাইস্পিড রেলের পরিকাঠামো তৈরির কাজ চলছে। সেই সঙ্গে বুলেট ট্রেনের কোচও তৈরি হচ্ছে। আর সেই কাজ এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। 

প্রথমে চালু হবে সুরাত-বিলিমোরা অংশ

যতদূর খবর, আগামী বছরের সুরাত-বিলিমোরা অংশের উদ্বোধন হয়ে যাবে। ৫০৮ কিলোমিটার দীর্ঘ মুম্বই-আহমেদাবাদ করিডরের মধ্যে এই অংশটিই প্রথম চালু হওয়ার কথা। তাই সেই অপেক্ষাতেই এখন বসে রয়েছেন সাধারণ মানুষ।

মুম্বই-আহমেদাবাদ হাইস্পিড রেল করিডরের দৈর্ঘ্য মোট ৫০৮ কিলোমিটার। আর তাৎপর্যপূর্ণভাবে, এই করিডর মহারাষ্ট্র, গুজরাত এবং কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলির মধ্য দিয়ে যাবে। ২০১৭ সালের সেপ্টেম্বরে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। এরপর থেকে দ্রুত গতিতে থাকে কাজ। সেই কাজ এবার শেষের মুখে এসে দাঁড়িয়েছে।

কবে চালু হবে? 
এই বিষয়টা নিয়েও একটা ডেডলাইন সামনে এসেছে। সেখানে বলা হয়েছে, মুম্বই ও আহমেদাবাদের মধ্যে বুলেট ট্রেন ছুটতে পারে ২০২৭ সালের আগস্ট মাসে। তার আগে অবশ্য সুরাত-বিলিমোরা অংশটি চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পুরো করিডর চালু হলে দেশের রেল যোগাযোগ ব্যবস্থা অনেকটাই এগিয়ে যাবে। এটি অবশ্যই দেশের রেলে ব্যবস্থার আধুনিকীকরণে এটি একটি বড় পদক্ষেপ। তাই এখন সবারই নজর রয়েছে বুলেট ট্রেনের দিকেই।

Advertisement

 

POST A COMMENT
Advertisement