Mobile Data Tax: মোবাইল ডেটাতেও ট্যাক্স চাপাতে পারে কেন্দ্র, প্রতি GB ডেটায় গুনতে হবে বাড়তি টাকা

বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, প্রতি জিবিতে ১ টাকা কর বসানো হলে সরকারের বার্ষিক প্রায় ২২,৯০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় হতে পারে। তবে এই প্রস্তাব এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এবং এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Advertisement
মোবাইল ডেটাতেও ট্যাক্স চাপাতে পারে কেন্দ্র, প্রতি GB ডেটায় গুনতে হবে বাড়তি টাকা
হাইলাইটস
  • ভারতে ভবিষ্যতে মোবাইল ইন্টারনেট ব্যবহার আরও কিছুটা ব্যয়বহুল হয়ে উঠতে পারে।
  • কারণ, মোবাইল ডেটা ব্যবহারের ওপর নতুন কর আরোপের সম্ভাবনা খতিয়ে দেখছে কেন্দ্রীয় সরকার।

ভারতে ভবিষ্যতে মোবাইল ইন্টারনেট ব্যবহার আরও কিছুটা ব্যয়বহুল হয়ে উঠতে পারে। কারণ, মোবাইল ডেটা ব্যবহারের ওপর নতুন কর আরোপের সম্ভাবনা খতিয়ে দেখছে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে, এই বিষয়ে বিস্তারিত সমীক্ষা চালাতে বলা হয়েছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন।

প্রতিবেদন অনুযায়ী, টেলিকম খাত নিয়ে সম্প্রতি হওয়া একটি পর্যালোচনা বৈঠকে মোবাইল ডেটার ওপর কর বসানোর প্রস্তাব উঠে আসে। এরপর বিষয়টি বাস্তবায়নযোগ্য কি না এবং কীভাবে তা কার্যকর করা যেতে পারে, সে বিষয়ে সমীক্ষা করতে বলা হয়েছে টেলিকম বিভাগকে।

সূত্রের খবর, সরকার যে প্রস্তাবটি বিবেচনা করছে তার মধ্যে রয়েছে প্রতি জিবি মোবাইল ডেটা ব্যবহারের উপর ১ টাকা করে কর আরোপ করা। যদি এই প্রস্তাব কার্যকর হয়, তবে ব্যবহারকারীরা যতবার মোবাইল ডেটা ব্যবহার করবেন, ততবারই সেই অনুযায়ী অতিরিক্ত চার্জ যোগ হতে পারে।

বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, প্রতি জিবিতে ১ টাকা কর বসানো হলে সরকারের বার্ষিক প্রায় ২২,৯০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় হতে পারে। তবে এই প্রস্তাব এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এবং এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

উল্লেখ্য, বর্তমানে মোবাইল রিচার্জ এবং পোস্টপেইড বিলের উপর ১৮ শতাংশ জিএসটি প্রযোজ্য। ফলে ব্যবহারকারীরা ইতিমধ্যেই টেলিকম পরিষেবার জন্য কর দিচ্ছেন। ভবিষ্যতে যদি ডেটা ব্যবহারের উপর আলাদা কর চালু করা হয়, তাহলে তা বিদ্যমান করের পাশাপাশি নতুন আরেকটি চার্জ হিসেবে যুক্ত হতে পারে।

ভারত বর্তমানে বিশ্বের অন্যতম সস্তা মোবাইল ডেটা পরিষেবা প্রদানকারী দেশ। সস্তা ইন্টারনেটের কারণে দেশে ভিডিও স্ট্রিমিং, সোশ্যাল মিডিয়া ব্যবহার, অনলাইন গেমিং ও শর্ট ভিডিও দেখার প্রবণতা দ্রুত বেড়েছে। এই প্রেক্ষাপটে ডেটা ব্যবহারের উপর কর আরোপের বিষয়টি নিয়ে এখন বিস্তারিত বিশ্লেষণ চলছে।

সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি। তবে সংশ্লিষ্ট দফতরের সমীক্ষা রিপোর্ট হাতে পাওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement