Advertisement

India Pakistan Conflict Live Updates: বৈষ্ণো দেবী মন্দিরের কাছে ড্রোন; পাঠানকোট, পোখরান এবং কচ্ছে ব্ল্যাকআউট

Aajtak Bangla | কলকাতা | 10 May 2025, 10:27 PM IST

অপারেশন সিঁদুরের পর আতঙ্কে পাকিস্তান। লাগাতার নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে তারা। উল্লেখ্য জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার পর, ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের উপর একটি বড় বিমান হামলা চালায়। এই হামলায় পাকিস্তানে জঙ্গিদের আস্তানাগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছেপাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে

ভারত ও পাকিস্তান সীমান্তে উত্তেজনা অব্যাহত। পাকিস্তান ভারতের বেশ কয়েকটি শহরে আক্রমণের চেষ্টা চালায়। এর জবাবে ভারতীয় সেনাবাহিনী পাল্টা প্রত্যাঘাত করেছে। জম্মু-শ্রীনগর থেকে পাঠানকোট এবং পোখরান পর্যন্ত পাকিস্তানের ড্রোন হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, ভারত ১৪ মে পর্যন্ত ৩০টিরও বেশি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে।
দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বিরোধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে যে রাষ্ট্রপতি ট্রাম্প এই পরিস্থিতির দ্রুত সমাধান চান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ দিল্লিতে সিডিএস এবং তিন সেনাপ্রধানের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করবেন।

10:26 PM(a year ago)

বন্ধ হল গোলাগুলি

Posted by :- Subhankar Mitra

সেনা কর্তারা নিশ্চিত করেছেন, নিয়ন্ত্রণ রেখায় কোনও গোলাগুলি আর চলছে না।  শ্রীনগরে বিস্ফোরণের যে খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছিল, তাও ভিত্তিহীন।

10:24 PM(a year ago)

কাটরায় দেখা গেল পাক ড্রোন

Posted by :- Subhankar Mitra

কাটরায় মাতা বৈষ্ণো দেবী মন্দিরের কাছে ড্রোন। এরপর কাটরায় ব্ল্যাকআউট জারি করা হয়। প্রশাসন সতর্ক। তবে গত আধ ঘন্টা ধরে কোথাও কোনও ড্রোন দেখা যায়নি।

10:23 PM(a year ago)

ভারতীয় সেনার সদর দফতর লক্ষ্য করে হামলার চেষ্টা

Posted by :- Subhankar Mitra

ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পসের সদর দফতরকে লক্ষ্য করে পাকিস্তানের হামলার চেষ্টা ব্যর্থ করল ভারতীয় বায়ুসেনা। নির্ভরযোগ্য সূত্রের খবর, পাকিস্তানি ড্রোনগুলি চিনার কর্পস সদর দফতরের দিকে ধেয়ে আসছিল। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর তৎপরতায় সমস্ত ড্রোন সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।

9:40 PM(a year ago)

অমৃতসরে সতর্কতা বার্তা

Posted by :- Subhankar Mitra

অমৃতসরের ডেপুটি কমিশনার (ডিসি) নাগরিকদের উদ্দেশে সতর্কতা বার্তা জারি করেছেন। প্রয়োজনে ব্ল্যাকআউট করা হতে পারে বলে জানানো হয়েছে। নাগরিকদের ঘরের ভিতরে থাকার অনুরোধ করা হয়েছে। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এটি শুধুমাত্র সতর্কতা হিসেবে করা হচ্ছে।

Advertisement
9:38 PM(a year ago)

একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ

Posted by :- Subhankar Mitra

পাকিস্তান আছে পাকিস্তানেই। সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ৩ ঘন্টার মধ্যেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন কর পাকিস্তান। জম্মু অঞ্চলের সাম্বায় সাইরেনের শব্দ শোনা গিয়েছে। শ্রীনগরে শোনা গেল ৪-৫টি বিস্ফোরণের শব্দ। বিএসএফ-কে কড়া জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উধমপুরেও বিস্ফোরণের শব্দ। রাজস্থানের পোখরানে পাকিস্তানি ড্রোনকে ভূপতিত করেছে ভারত।

9:12 PM(a year ago)

'সংঘর্ষ বিরতির হলটা কী?'

Posted by :- Subhankar Mitra

'সংঘর্ষ বিরতির হলটা কী? শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।' এক্স হ্যান্ডেলে লিখলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

9:09 PM(a year ago)

ব্ল্যাকআউট ঘোষণা একাধিক এলাকায়

Posted by :- Subhankar Mitra

বারামুলা, শ্রীনগর, পাঠানকোটে ব্ল্যাক আউট। ব্ল্যাকআউট জম্মুর বড় অংশে। 

8:51 PM(a year ago)

সংঘর্ষ বিরতি লঙ্ঘন

Posted by :- Subhankar Mitra

ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল ইসলামাবাদ। আখনুর, রাজৌরি এবং আরএস পুরায় নিয়ন্ত্রণ রেখা  বরাবর পাকিস্তানের গোলাবর্ষণ। বারামুলায় বিস্ফোরণে ড্রোন/সন্দেহজনক ইউএভি-কে মাটিতে নামানো হয়েছে। জম্মুর পালানওয়ালা সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান।
 

8:50 PM(a year ago)

ভারত ও পাকিস্তানের সংঘর্ষ বিরতি নিয়ে প্রতিক্রিয়া মহম্মদ ইউনূসের

Posted by :- Subhankar Mitra

 যুদ্ধবিরতিতে সম্মত হওয়া এবং আলোচনায় অংশগ্রহণের জন্য আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আন্তরিক প্রশংসা করি। আমি রাষ্ট্রপতি ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিওর মধ্যস্থতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। কূটনীতির মাধ্যমে মতপার্থক্য নিরসনে দুই প্রতিবেশীকে সমর্থন দেবে বাংলাদেশ: মহম্মদ ইউনূস

 

মহম্মদ ইউনূসের প্রতিক্রিয়া
মহম্মদ ইউনূসের প্রতিক্রিয়া

 

 

 

 

Advertisement
8:47 PM(a year ago)

যুদ্ধবিরতির ঘোষণা ভারতের

Posted by :- Subhankar Mitra

বিকেল ৫টা থেকে ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি কার্যকর হচ্ছে। সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। 

7:27 PM(a year ago)

সংঘর্ষ বিরতিতে রাজি পাকিস্তান

Posted by :- Subhankar Mitra

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার এক্স হ্যান্ডেলে ঘোষণা করলেন,'পাকিস্তান যুদ্ধবিরতির জন্য রাজি। পাকিস্তান ও ভারত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তান নিজের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার সঙ্গে আপস না করে এই অঞ্চলে শান্তি ও সুরক্ষার জন্য চেষ্টা চালিয়ে গিয়েছে'।

7:25 PM(a year ago)

সংঘর্ষ বিরতিতে সম্মত ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের

Posted by :- Subhankar Mitra

ভারত ও পাকিস্তান সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে বলে শনিবার জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন,'মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ বুদ্ধিমত্তা এবং সংবেদনশীলতা ব্যবহারের জন্য উভয় দেশকেই অভিনন্দন'। 

 

2:53 PM(a year ago)

পাক হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর

Posted by :- Soumick Majumdar

পাক হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

2:13 PM(a year ago)

প্রধানমন্ত্রী মোদী সিডিএস এবং তিন সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করছেন

Posted by :- Soumick Majumdar

বড় মিটিং চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, তিন সেনাবাহিনীর প্রধান এবং সিডিএস অনিল চৌহান উপস্থিত রয়েছেন। কিছুক্ষণ আগেই, প্রধানমন্ত্রী মোদী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে দেখা করেন।

Advertisement
1:50 PM(a year ago)

নিহত মাসুদ আজহারের পরিবারের সদস্যরা

Posted by :- Rupsa

ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে নিহত মাসুদ আজহারের ভাই এবং শ্যালকরা। সূত্র মারফত এমনটাই খবর পাওয়া যাচ্ছে। 

 

12:24 PM(a year ago)

ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি আপডেট: কাশ্মীরের ডাল লেকে মিসাইলের মতো বস্তু পড়েছে

Posted by :- Soumick Majumdar


জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে প্রচণ্ড বিস্ফোরণের পর, ডাল লেকে একটি ক্ষেপণাস্ত্রের মতো কোনও বস্তু পড়েছে বলে খবর। শনিবার সকালে প্রচণ্ড বিস্ফোরণের পর শ্রীনগরের প্রধান পর্যটন আকর্ষণ ডাল লেকে একটি মিসাইলের মতো বস্তু পড়ে বলে আধিকারিকরা জানিয়েছেন। সেটি পড়ার সঙ্গে সঙ্গে জলের উপর থেকে ধোঁয়া বের হতে শুরু করে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। তিনি আরও বলেন, নিরাপত্তা বাহিনী সেই ধ্বংসাবশেষ পরীক্ষা করছে।

প্রশাসনিক আধিকারিকরা আরও জানিয়েছেন, শনিবার সকালে শ্রীনগর লাগোয়া লাসজান থেকে আরও একটি সন্দেহজনক বস্তু উদ্ধার হয়েছে। তদন্ত চলছে।

11:11 AM(a year ago)

পাকিস্তান আমাদের স্বাস্থ্যকেন্দ্র এবং স্কুলগুলিকে টার্গেট করেছিল: কর্নেল সোফিয়া কুরেশি

Posted by :- Soumick Majumdar

বিদেশ মন্ত্রকের প্রেস ব্রিফিংয়ে, কর্নেল সোফিয়া কুরেশি জানালেন, পাকিস্তান ভারতের স্বাস্থ্যকেন্দ্র এবং স্কুলে হামলার টার্গেট করেছিল।

কর্নেল সোফিয়া কুরেশি বলেন, 'যাত্রীবাহি বিমান দিয়ে ঢাল করে পাকিস্তান আকাশপথের অপব্যবহার করেছে।' তিনি আরও বলেন, 'পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় গুলি চালানোর চেষ্টা করেছে। কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, রাজৌরিতে অস্ত্র দিয়ে গুলি চালানো হচ্ছে।'
 

11:07 AM(a year ago)

বিদেশ সচিব বিক্রম মিশ্রির কটাক্ষ

Posted by :- Soumick Majumdar

বিদেশ সচিব বিক্রম মিশ্রির কটাক্ষ, 'পাকিস্তানের কাছে এটা দেখে অবাক লাগতেই পারে যে এদেশের মানুষ সরকারের সমালোচনা করে। কিন্তু তাঁরা জানেন না যে আমাদের দেশে প্রকৃত গণতন্ত্রে এটা খুব স্বাভাবিক বিষয়।' 

বিদেশ সচিব বিক্রম মিশ্রি
বিদেশ সচিব বিক্রম মিশ্রি
11:00 AM(a year ago)

কাপুরুষের মতো হামলা করছে পাকিস্তান: ব্যোমিকা সিং

Posted by :- Rupsa

কাপুরুষের মতো জনবসতি এলাকায় হামলা চালাচ্ছে পাকিস্তান। কড়া জবাব দিয়েছে ভারত। জানালেন উইং কমান্ডার ব্যোমিকা সিং। 

Advertisement
10:59 AM(a year ago)

বিদেশ মন্ত্রকের বিশেষ প্রেস ব্রিফিং-এ কর্নেল সোফিয়া কুরেশি

Posted by :- Soumick Majumdar
বিদেশ মন্ত্রকের বিশেষ প্রেস ব্রিফিং-এ কর্নেল সোফিয়া কুরেশি:

১. আর্টিলারি গান ও ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান।

২. গতিবিধি লুকোতে লাহোরে আন্তর্জাতিক আকাশপথের দুর্ব্যবহার করা হচ্ছে। 

৩. রাত ১.৪০ মিনিটে হাইস্পিড মিসাইল ছুড়ে পাঞ্জাবের এয়ারবেস ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হয়েছে। 

৪. কুপওয়ারা, বারামুলা, রাজৌরি, আখনুরে পাক আক্রমণ। 

Load More
Advertisement