India Aircraft Order: হঠাৎ আরও ১০০০ বিমান কেনার প্রস্তুতি ভারতের, কেন? জানালেন পীযূষ গোয়েল

সোমবার মিশরে দু'দিনের সফরে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন গোয়েল। তখন তিনি জানান, ইতিমধ্যেই ১,২০০টিরও বেশি বিমানের বরাত দিয়েছে ভারত। যদিও তিনি এটাও জানিয়েছেন যে, দেশের প্রয়োজন মেটাতে ২,০০০টিরও বেশি বিমানের প্রয়োজন হবে।

Advertisement
হঠাৎ আরও ১০০০ বিমান কেনার প্রস্তুতি ভারতের, কেন? জানালেন পীযূষ গোয়েলহঠাৎ আরও ১০০০ বিমান কেনার প্রস্তুতি ভারতের
হাইলাইটস
  • সোমবার মিশরে দু'দিনের সফরে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন গোয়েল
  • তখন তিনি জানান, ইতিমধ্যেই ১,২০০টিরও বেশি বিমানের বরাত দিয়েছে ভারত
  • যদিও তিনি এটাও জানিয়েছেন যে, দেশের প্রয়োজন মেটাতে ২,০০০টিরও বেশি বিমানের প্রয়োজন হবে

ভারতে ক্রমশ বাড়ছে বিমানযাত্রীর সংখ্যা। আর সেই চাহিদা মেটানোর চেষ্টা চলছে। এক্ষেত্রে আরও ১,০০০টি যাত্রীবাহী প্লেন কেনার প্রস্তুতি নিচ্ছে ভারত।

আসলে দেশে বর্তমানে বিমানের তীব্র ঘাটতি রয়েছে। এই পরিস্থিতিতে নতুন করে বিমান কেনার পরিকল্পনা চলছে। এমন কথাই জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল।

সোমবার মিশরে দু'দিনের সফরে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন গোয়েল। তখন তিনি জানান, ইতিমধ্যেই ১,২০০টিরও বেশি বিমানের বরাত দিয়েছে ভারত। যদিও তিনি এটাও জানিয়েছেন যে, দেশের প্রয়োজন মেটাতে ২,০০০টিরও বেশি বিমানের প্রয়োজন হবে। সেই কারণেই দ্রুত বিমান সরবরাহের জন্য বিশ্বের প্রতিষ্ঠিত প্লেন নির্মাণকারী সংস্থাগুলির সঙ্গে আলোচনা চালাচ্ছে কেন্দ্র।

পীযূষ গোয়েল বলেন, 'আমরা ইতিমধ্যেই ১,২০০টিরও বেশি বিমানের অর্ডার দিয়েছি। আরও ১,০০০টি বিমান অর্ডার দেওয়ার জন্য আমরা তৈরি। ২,০০০টিরও বেশি বিমান আমাদের প্রয়োজন। তাই দ্রুত বিমান পাওয়ার জন্য প্রতিষ্ঠিত বিমান নির্মাণকারী সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রাখছি।'

এই সময়ই ভারত ও মিশরের মধ্যে বিমান যোগাযোগ আরও উন্নত করার কথাও তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর মতে, ভারতে যদি আরও বিমান আসে, তাহলে দুই দেশের মধ্যে প্লেনের সার্ভিস আরও বাড়ানো যাবে। গোয়েলের কথায়, 'আমাদের মধ্যে বিমান যোগাযোগ আরও বাড়াতে হবে। দেশে আরও প্লেন এলে মিশরের সঙ্গে বিমান পরিষেবার সংখ্যাও বাড়ানো সম্ভব হবে বলে আমরা আশাবাদী।'

কেন এই সফর?
ভারত ও মিশরের মধ্যে বন্ধত্ব মজবুত করাই হল টার্গেট। বিশেষত, বাণিজ্য এবং বিনিয়োগের সম্পর্ক আরও মজবুত করার চেষ্টা চলছে। সেই লক্ষ্যেই এই সফরে গিয়েছেন পীযূষ গোয়েল। বর্তমানে দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা পরিচালনা করে EgyptAir।

বিশ্বের দ্রুততম বেড়ে চলা অসামরিক বিমান পরিবহণের বাজারগুলির মধ্যে অন্যতম ভারত। এখানে প্রায়শই যাত্রীসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তার সঙ্গে তাল মেলাতে ইতিমধ্যেই বিপুল সংখ্যক বিমানের বরাত দিয়েছে দেশের দুই প্রধান বিমান সংস্থা ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া। বিশ্বের দুই বিমান নির্মাণকারী সংস্থা এয়ারবাস এবং বোয়িংয়ের কাছ থেকে প্লেন কেনার পরিকল্পনা রয়েছে তাদের।

Advertisement

ভারতে ইতিমধ্যেই এয়ারবাসের দুটি ফাইনাল অ্যাসেম্বলি লাইন রয়েছে। এর মধ্যে একটি সামরিক বিমান এবং অন্যটি হেলিকপ্টার তৈরির জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে, বোয়িং ও এয়ারবাস মিলিয়ে প্রতি বছর ভারত থেকে প্রায় ২০০ কোটি মার্কিন ডলারের যন্ত্রাংশ ও পরিষেবা সংগ্রহ করে।

এদিকে, ব্রাজিলের বিমান নির্মাণকারী সংস্থা এমব্রেয়ারও ভারতের আদানি গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়েছে। ভারতে বিমান তৈরির কারখানা গড়ে তোলার সম্ভাবনা খতিয়ে দেখছে দুই সংস্থা।

 

POST A COMMENT
Advertisement