মোদী সরকারের প্ল্যান B চিন? পিছিয়ে গেল আমেরিকা, ভারত থেকে সি ফুড কেনা বাড়াল বেজিং

ভারত থেকে যে যে জিনিসগুলি বিদেশে প্রচুর পরিমাণে রফতানি হয়, সেই তালিকায় রয়েছে সি-ফুডও। বিশ্বজুড়ে চলা যুদ্ধের জেরে রফতানি ব্যবসা সবচেয়ে ক্ষতিগ্রস্থ হলেও, সি-ফুড রফতানি এই বছরই পৌঁছেছে সর্বকালের সর্বোচ্চ উচ্চতায়। এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানাচ্ছেন, সবচেয়ে বেশি পরিমাণে রফতানি করা হয়েছে চিংড়ি মাছ।

Advertisement
মোদী সরকারের প্ল্যান B চিন? পিছিয়ে গেল আমেরিকা, ভারত থেকে সি ফুড কেনা বাড়াল বেজিংসি-ফুড রফতানিতে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছে
হাইলাইটস
  • ভারত থেকে যে যে জিনিসগুলি বিদেশে প্রচুর পরিমাণে রফতানি হয়, সেই তালিকায় রয়েছে সি-ফুডও।
  • সি-ফুড রফতানি এই বছরই পৌঁছেছে সর্বকালের সর্বোচ্চ উচ্চতায়।
  • এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানাচ্ছেন, সবচেয়ে বেশি পরিমাণে রফতানি করা হয়েছে চিংড়ি মাছ।

ভারত থেকে যে যে জিনিসগুলি বিদেশে প্রচুর পরিমাণে রফতানি হয়, সেই তালিকায় রয়েছে সি-ফুডও। বিশ্বজুড়ে চলা যুদ্ধের জেরে রফতানি ব্যবসা সবচেয়ে ক্ষতিগ্রস্থ হলেও, সি-ফুড রফতানি এই বছরই পৌঁছেছে সর্বকালের সর্বোচ্চ উচ্চতায়। এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানাচ্ছেন, সবচেয়ে বেশি পরিমাণে রফতানি করা হয়েছে চিংড়ি মাছ।

তবে এই সেক্টরটি চলতি বছরে আরও বুম হতে পারত। এতদিন পর্যন্ত সি-ফুড ইন্ডাস্ট্রিতে ভারতের সবচেয়ে বড় গ্রাহক ছিল আমেরিকা। কিন্তু শুল্ক-সংক্রান্ত সমস্যার কারণে আমদানি নিষেধাজ্ঞার ফলে ওয়াশিংটনের সঙ্গে লেনদেন ধাক্কা খেয়েছে। তবে এই ক্ষতি পুষিয়ে দিয়েছে চিন। ২০২৫-২৬ অর্থবছরে চিনে সি-ফুড রফতানিতে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছে।

সি-ফুড রফতানি রেকর্ড উচ্চতায়

সি-ফুড রফতানি করা কমিটির তরফে বলা হয়েছে, ২০২৫-২৬ আর্থিকবর্ষে ভারতের সি-ফুড রফতানির পরিমাণ ৭২,৩২৫ কোটি টাকায় পৌঁছেছে। এই পণ্যের বৃহত্তম বাজার আমেরিকায় রফতানি হ্রাস পাওয়ার পরেও, এই আর্থিক বছরে আমেরিকাতেই সবচেয়ে বেশি পরিমাণ সি-ফুড রফতানি করা হয়েছে। কেন্দ্র সরকারের তরফে মঙ্গলবার জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৫-২৬ আর্থিকবর্ষে ভারত থেকে সি-ফুড রফতানি করা হয়েছে ১৯.৩২ লক্ষ মেট্রিক টন।

কোন কোন পণ্য সবচেয়ে বেশি রফতানি হয়েছে?

মোট সি-ফুড রফতানিতে ফ্রোজেন চিংড়িই সবচেয়ে এগিয়ে রয়েছে। মোট রফতানি আয়ের মধ্যে থেকে দুই-তৃতীয়াংশের বেশি অর্থাৎ ৪৭,৯৭৩.১৩ কোটি টাকা এসেছে শুধুমাত্র চিংড়ি থেকেই। 

কোন বাজারে কত রফতানি?

২০২৫-২০২৬ আর্থিক বছরে আমেরিকায় রফতানি মূল্যের পরিমাণ ১৪.৫ শতাংশ কমেছে। কিন্তু এই ঘাটতি পুষিয়ে দিয়েছে চিন ও অন্যান্য বাজার। চিনে রফতানি মূল্যের পরিমাণ বেড়েছে ২২.৭ শতাংশ। পাশাপাশি,  ইউরোপীয় ইউনিয়নে পাঠানো পণ্যের মূল্য ৩৭.৯ শতাংশ বেড়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় রফতানি ভ্য়ালু বেড়েছে ৩৬.১ শতাংশ। অন্যদিকে, জাপানেও খাদ্য রফতানির পরিমাণ ৬.৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ভারতের প্ল্যান B কাজ করছে

সারা বিশ্বে নানা অস্থিরতা থাকা সত্ত্বেও ভারতের প্ল্যান B পুরোদমে সচল রয়েছে। যুদ্ধ পরিস্থিতিতেও সি-ফুড রফতানি বৃদ্ধি ভারতের এই প্ল্যান B-র সাফল্যকেই প্রমাণ দেয়। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement