
INDIA মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রেক্ষাপটে উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে আকাশ প্রতিরক্ষা জোরদার করছে ভারত। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে। সোমবার ইন্ডিয়া টুডে-র প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ভারত দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে S-400 ক্ষেপণাস্ত্র ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে।
সূত্রের খবর, রাশিয়া থেকে আরও ৫টি স্কোয়াড্রন S-400 সুদর্শন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার দিরে দ্রুত অগ্রসর হচ্ছে ভারত। গত বছর 'অপারেশন সিঁদুর'-এ একাধিক পাতিস্তানি যুদ্ধবিমান গুলি করে নামিয়ে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কার্যকারিতা প্রমাণ করেছে।
এছাড়া ভারত ও ফ্রান্সের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক SCALP ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে বড় চুক্তি স্বাক্ষরের আলোচনা চলছে। ভারতীয় বায়ুসেনা গত বছর 'অপারেশন সিঁদুর'-এ পাকিস্তানের মুরিদকে ও বাহওয়ালপুর জেলায় জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তৈবার ঘাঁটি ধ্বংস করতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। উল্লেখযোগ্য সংখ্যক SCALP ক্ষেপণাস্ত্র অর্ডার দেওয়া হচ্ছে।
এছাড়াও ভারতীয় বায়ুসেনা বিপুল সংখ্যক এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনায় রয়েছে। এই ক্ষেপণাস্ত্র ভারতীয় নৌবাহিনীর জন্য অর্ডার করা ২৬টি রাফাল মেরিন যুদ্ধ এডিশনেও যুক্ত করা হবে। যা আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে সরবরাহের সম্ভাবনা রয়েছে।
অপারেশন সিঁধুরে S-400 পাকিস্তানি বিমান ও ড্রোন নিষ্ক্রিয় করতে কার্যকর প্রমাণিত হয়েছিল। পাশাপাশি ভারত উন্নত ক্ষমতার S-500 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়েও ভাবছে। যা হাইপারসনিক ক্ষেপণাস্ত্প ও স্টেলথ বিমানের বিরুদ্ধে কার্যকর বলে দাবি।
এর পাশাপাশি ভারত আরও কিছু ক্ষেপণাস্ত্র অধিগ্রহণের বিষয় বিবেচনা করছে।
> SCALP (ফ্রান্স থেকে): এয়ার টু গ্রাউন্ড
> Break-8 (ইজরায়েল থেকে): বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা জোরদার করবে
> Pantsir ( রাশিয়া থেকে): সশস্ত্র কামিকাজে ড্রোন মোকাবিলায় সক্ষম
> RVV-BD (রাশিয়া থেকে): Su-30MKI যুদ্ধবিমানের সক্ষমতা বাড়াবে
> দেশীয় ব্যবস্থা যেমন আকাশ এবং QR-SAM, যা আমদানিকৃত ক্ষেপণাস্ত্রগুলির বিকল্প হয়ে উঠবে
এদিকে, HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গত মাসে ভেনিজুয়েলায় মার্কিন অভিযানের সময়ে দেশটির নেতৃত্বকে রক্ষা করতে ব্যর্থ হয়েছিল। একই ভাবে ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইজরায়েলি বিমানবাহিনীর অভিযানে 'অপারেশন এপিক ফিউরি'-তেও এটি কার্যকর প্রমাণিত হয়নি।